Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • প্রবন্ধ রচনা
প্রবন্ধ রচনা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
বর্ষাকাল

বর্ষাকাল

অথবা, বর্ষায় বাংলাদেশ

ভূমিকা: বাংলাদেশে বছরের সূচনা হয় গ্রীষ্মের আবির্ভাবে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে। এরপরই তৃষ্ণার শান্তিরূপা বর্ষা তার সুন্দর কান্তি নিয়ে আবির্ভূত হয়। মেঘের গর্জনে ধ্বনিত হয় মৃদঙ্গের বাদ্য, বিদ্যুৎশিখা আকাশের বক্ষদেশ বিদীর্ণ করে ঝলসে ওঠে, অজস্র ধারাবর্ষণ ঝরে পড়ে পৃথিবীর বুকে। বর্ষার রূপ বাংলাদেশে যেমন প্রকট ও সুস্পষ্ট, অন্য কোনো ঋতুর রূপবৈচিত্র্য তেমন করে আমাদের চোখে ধরা পড়ে না।

বর্ষার কালসীমা: ঋতুচক্রে গ্রীষ্মের পরেই আসে বর্ষা। আষাঢ় শ্রাবণ দুমাস বর্ষাকালের স্থায়িত্বকাল ধরা হলেও মূলত বৈশাখ-জ্যৈষ্ঠ মাস থেকেই বাংলাদেশের বর্ষা শুরু হয়ে যায়।
বর্ষাকালের বৈশিষ্ট্য: তৃষিত পৃথিবী বর্ষার পানি পেয়ে দারুণ তৃষ্ণা থেকে মুক্তি লাভ করে শান্ত ও শীতল হয়। মানুষ ও পশুপাখি স্বস্তির নিশ্বাস ফেলে। ঝিমিয়ে পড়া গাছপালা ও লতাপাতা নতুন প্রাণ পেয়ে সতেজ ও সবুজ হয়ে ওঠে। বর্ষার আকাশ কালো মেঘে ছেয়ে থাকে। সূর্যকে আড়াল করে রাখে। অনেক সময় বেশ কয়েকদিন পর্যন্ত সূর্য দৃষ্টিগোচর হয় না। অবিরাম বৃষ্টি ঝরতে থাকে। খালবিল, নদীনালা ও পুকুরডোবা পানিতে ভরে যায়। চারদিক থেকে ব্যাঙের ডাক কানে এসে লাগে। রাস্তাঘাট ডুবে যায় পানিতে।

বর্ষার দিনে নৌকা ছাড়া কোথাও যাওয়া আসা করা যায় না। ছেলেরা নতুন পানিতে ছোটাছুটি করে আনন্দ পায়। কেউ কেউ মাছও ধরে। পানির মধ্যে বাড়িঘরগুলোকে দ্বীপের মতো মনে হয়। নানা রঙের পাল তুলে শত শত নৌকা ছুটোছুটি করে। ছোট ছোট নৌকায় জেলেরা মাছ ধরে। কলা গাছের ভেলায় চড়ে ছেলেমেয়েরা শাপলা ফুল কুড়িয়ে বেড়ায়। এসব দৃশ্য সত্যি খুব চমৎকার।

বর্ষা ও বাংলাদেশের অর্থনীতি: মাছে ভাতে অভ্যস্ত বাঙালির জীবনে বর্ষাঋতুর আবির্ভাব আশীর্বাদস্বরূপ। বাংলার শস্যক্ষেত্রের সেচের জলের প্রধান উৎসই বর্ষার ধারাজল। নদীনালা ভরে ওঠে, গাছের পাতার শ্যামলিমা গাঢ়তর রং নেয়, মানুষের মুখে হাসি ফোটে। শুধু ধানই নয়, পাটের আবাদও হয়। এ বর্ষায়। আর ধান ও পাটেই তো বাংলাদেশের অর্থনীতির বুনিয়াদটি গড়ে উঠেছে।

বর্ষার অন্যান্য অবদান বর্ষাকালে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট কৃষকদের ঘরে আসে। আউশ ধানও বর্ষাকালেই চাষিরা ঘরে তোলে। এ সময়ে বাংলাদেশে আনারস, পেয়ারা, কলা, চালকুমড়া, ঝিঙে, করলা প্রভৃতি ফলমূল ও তরিতরকারি উৎপন্ন হয়। এ সময়ে প্রচুর মাছ পাওয়া যায়। বর্ষার সময় স্রোতের টানে অনেক পলিমাটি এসে জমিতে পড়ে এবং জমি উর্বর হয়। কেয়া, কামিনী, কদম, জুঁই, টগর, বেলি, চাঁপা প্রভৃতি ফুল বর্ষাকালে ফোটে। শাপলা ফুলের সমারোহে বিলের সৌন্দর্য বেড়ে যায়। বর্ষার সময় নৌকাযোগে বাণিজ্যের সুযোগ বৃদ্ধি পায়।

বর্ষার অপকারিতা: বর্ষায় বাংলাদেশ বন্যার আঘাতে ক্ষতবিক্ষত হয়। পানিতে মাঠঘাট, খেত, বাড়িঘর সব ডুবে যায়। প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি পায়। জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। রাস্তাঘাট তলিয়ে যায় পানির নিচে। নৌকা ছাড়া একেবারেই চলাচল করা যায় না। নদীর ভাঙনে বাড়িঘর ধসে যায়। বর্ষার ভয়ঙ্কর এ রূপের সাথে বাংলাদেশের লোকেরা বিশেষভাবে পরিচিত।

উপসংহার: বাংলাদেশের মানুষের জীবনে বর্ষাঋতুর ভূমিকা অনন্য ও স্বতন্ত্র। বর্ষায় বাংলাদেশ প্রকৃতির অপরূপ সৌন্দর্যের স্পর্শ লাভ করে ধন্য হয়। বাংলাদেশের এ শ্যামল সুন্দর দৃশ্য ও প্রাকৃতিক সৌন্দর্য বর্ষারই অবদান। বর্ষা তাই বাঙালির জীবনে এক বিশিষ্ট অধ্যায়রূপে বিদ্যমান।

প্রবন্ধ রচনা - অন্যান্য প্রশ্ন
বাংলাদেশের ষড়ঋতু
সময়ের মূল্য
স্বদেশপ্রেম
চরিত্র
অধ্যবসায়
শিষ্টাচার
নিয়মানুবর্তিতা
পিতামাতার প্রতি কর্তব্য
নৈতিক শিক্ষা ও মূল্যবোধ
সততা/সত্যবাদিতা
নাগরিক অধিকার ও কর্তব্য
মানবকল্যাণে বিজ্ঞান
কৃষিক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ
শিক্ষা বিস্তারে কম্পিউটার
চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান
আধুনিক শিক্ষায় ইন্টারনেট
বিদ্যুৎ ও আধুনিক জীবন
আধুনিক তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ
বিশ্ব যোগাযোগে ইন্টারনেটের ভূমিকা
জাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকা
কর্মমুখী শিক্ষা
ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য
পাঠাগারের প্রয়োজনীয়তা
নারীশিক্ষার গুরুত্ব
আমাদের বিদ্যালয়
তোমার প্রিয় শিক্ষক
মাদকাসক্তি ও তার প্রতিকার
তোমার প্রিয় খেলা
খেলাধুলার প্রয়োজনীয়তা
আমার প্রিয় খেলা: হা-ডু-ডু
একটি দিনলিপি
আমাদের গ্রাম
তোমার শৈশব স্মৃতি
তোমার জীবনের লক্ষ্য
তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা
আমার চারপাশের প্রকৃতি
সুন্দরবন
পরিবেশ দূষণ ও তার প্রতিকার
বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা
প্রাকৃতিক দুর্যোগ
বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য
ষড়ঋতুর বাংলাদেশ
বর্ষাকাল
একটি শীতের সকাল
একটি বর্ষণমুখর দিন
বাংলাদেশের নদনদী
বাংলাদেশের বন্যা
বসন্তকাল
একটি পূর্ণিমা রাত
কালবৈশাখীর রাত
বৃক্ষমেলা
নদীতীরে সূর্যাস্ত
ট্রেনে ভ্রমণ
দেশ ভ্রমণ
নৌকা ভ্রমণ
দেশভ্রমণে শিক্ষা ও আনন্দ
বনভোজন
চিড়িয়াখানায় একদিন
কুয়াকাটা সৈকতে একদিন
বাংলাদেশের কৃষক
শ্রমের মর্যাদা
বাংলাদেশের কুটির শিল্প
দ্রব্যমূল্য বৃদ্ধি ও এর প্রতিকার
বাংলাদেশের জনসংখ্যা সমস্যা ও তার প্রতিকার
বাংলাদেশের পোশাক শিল্প
বাংলাদেশের পর্যটন শিল্প
অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকা
খাদ্যে ভেজাল
সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার
শিশুশ্রম
ধান
পাট
চা শিল্প
কী ধরনের বই আমার পড়তে ভালো লাগে
আমার প্রিয় কবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বই পড়ার আনন্দ
বাংলাদেশের পুরাকীর্তি
মুক্তিযুদ্ধ জাদুঘর
বাংলা নববর্ষ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
আমার প্রিয় ব্যক্তিত্ব
আমার মা
সংবাদপত্র
টেলিভিশন
আমার স্বপ্নের বাংলাদেশ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বিজয় দিবস
মুক্তিযুদ্ধের চেতনা
একুশে বইমেলা
বাংলাদেশের স্বাধীনতা দিবস
আমাদের জাতীয় পতাকা
শহিদ মিনার
যানজট
বাংলাদেশের পাখি
সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ
বাংলাদেশের একটি দর্শনীয় স্থান
মেট্রোরেল প্রকল্প
মোবাইল ফোন
স্বপ্নের পদ্মা সেতু
করোনা ভাইরাস
ডেঙ্গু জ্বর ও তার প্রতিকার
ডিজিটাল বাংলাদেশ
কর্ণফুলী টানেল

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ