Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • প্রবন্ধ রচনা
প্রবন্ধ রচনা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
কী ধরনের বই আমার পড়তে ভালো লাগে

কী ধরনের বই আমার পড়তে ভালো লাগে

ভূমিকা: কবিতা আমি বুঝি না। নাটক বা উপন্যাস ভালো লাগে না। আকারে বড়ো বলে এগুলোর প্রতি আমার মন টানে না। যা পড়তে ইচ্ছা করে এবং আমার ভালো লাগে তা হলো গল্প। এক নিশ্বাসে পড়ে ফেলা যায়। ছোট কোনো ঘটনা বা কাহিনি থাকে আর অল্প সময়ে শেষ হয়ে যায়। পাঠ্য বই পড়ার ফাঁকে ভাইয়া আর মাকে ফাঁকি দিয়ে দিনে একটা দুটো গল্প পড়া যায়। তাতে বকুনি খাওয়ার বা রাগারাগির ভয় থাকে না। এ কৌশলে অনেক গল্পের বই আমার পড়া হয়ে গেছে।

যে বই পড়তে ভালো লাগে গত দু'বছরে যত গল্পের বই পড়েছি তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের 'গল্পগুচ্ছ' আমার প্রিয়। এটা ছিল আমার জন্মদিনের উপহার। বাবা দিয়েছিলেন। 'গল্পগুচ্ছে'র অনেক গল্পই আমি বুঝি না। কিছু গল্প আছে বড়ো আকারের। 'বলাই', 'ছুটি', 'হৈমন্তী'র মতো গল্পগুলো পড়তে ভালো লাগে। এর মধ্যে 'ছুটি' গল্পটি আমার খুব প্রিয়। কেননা 'ছুটি'র ফটিক আমাকে খুব আকর্ষণ করে।

গল্পের কাহিনি: আমার ফটিক হতে ইচ্ছে করে। ফটিকের মতো অবাধ স্বাধীন জীবন যাপন করতে, সমবয়সী বন্ধুদের নিয়ে আনন্দ করতে, তাদের নেতৃত্ব দিতে। আমি তো শহরে জন্মেছি, শহরে বড়ো হচ্ছি। এখানে বিশাল খোলা প্রান্তর নেই, সবুজ ফসলের মাঠ নেই, নদীর তীর নেই, ঘুড়ি উড়ানোর সুযোগ নেই, কোনো স্বাধীনতা নেই। কেবল বাধা-নিষেধ, কেবল পড়াশুনা আর ছোট্ট ঘরে বন্দী থাকা। তাই কেবল ইচ্ছে করে 'তাইরে নাইরে না' বলে গলা ছেড়ে গাইতে, ঘুড়ি উড়াতে, নদীতীরে ছোটাছুটি করতে, ইচ্ছেমতো নানা রকম খেলা খেলতে। আহা, কী সুখ কী আনন্দ ফটিকের! স্কুলে না গিয়ে পড়াশুনা না করে উচ্ছৃঙ্খলতার জন্য বকা বা মার খাওয়ার মধ্যেও বৈচিত্র্য আছে। ছোট ভাই মাখনকে সে ভালোবাসে খুব। কেবল মিথ্যা কথার জন্যই সে মার খায়। মামার সাথে কলকাতা যাওয়ার স্বপ্ন তাকে বিভোর করে রাখে। মায়ের কথাও কিছু সময়ের জন্য ভুলে যায়। পথে স্টামার যাত্রার সবকিছু সে মনে ধরে রাখে।

মামা বাড়িতে এসেও ফটিক সবাইকে ভালোবাসতে চেষ্টা করে, সবাইকে আপন করে নিতে চায়। সে বুঝতে পারে মামা ছাড়া অন্য কেউ তাকে ঠিক পছন্দ করছে না। সবাই তাকে দূরে সরিয়ে দিচ্ছে। এমনকি মামিকে সাহায্য করার পরও তার মন পাচ্ছে না। মামাতো ভাইদের অসহযোগিতা, মামির স্নেহহীনতা তাকে মানসিক কষ্টের মধ্যে ফেলে দেয়। ফটিকের মতো এমন দুঃসহ মানসিক যন্ত্রণার মধ্যে পড়লে হয়তো আমারও মায়ের কাছে গ্রামে ছুটে যাওয়ার কথাই মনে পড়তো। ফটিকের কষ্টে আমিও কষ্ট পাই, ফটিকের যন্ত্রণা আমাকেও বিদ্ধ করে। তার জন্য আমার খুব মায়া লাগে। আমি জানি না ফটিকের জায়গায় আমি থাকলে কী করতাম।

উপসংহার: ফটিকের জ্বর হয়েছে। হতেই পারে। চিকিৎসা চলছে। সে ভালো হয়ে যাবে। কিন্তু লেখক তাকে মেরে ফেললেন। আমার খুব জানতে ইচ্ছে করে এ কাজটা কেন তিনি করলেন? অনেক 'প্রশ্ন জেগেছে আমার মনে, অনেক ভেবেছি। ফটিকের এমন অকালমৃত্যু আমি মেনে নিতে পারি না। 'ছুটি' গল্পটা আমাকে যেমন আনন্দ দেয় তেমনি দেয় দুঃসহ কষ্ট।

আরো পড়ুন : 

প্রবন্ধ রচনা - অন্যান্য প্রশ্ন
বাংলাদেশের ষড়ঋতু
সময়ের মূল্য
স্বদেশপ্রেম
চরিত্র
অধ্যবসায়
শিষ্টাচার
নিয়মানুবর্তিতা
পিতামাতার প্রতি কর্তব্য
নৈতিক শিক্ষা ও মূল্যবোধ
সততা/সত্যবাদিতা
নাগরিক অধিকার ও কর্তব্য
মানবকল্যাণে বিজ্ঞান
কৃষিক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ
শিক্ষা বিস্তারে কম্পিউটার
চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান
আধুনিক শিক্ষায় ইন্টারনেট
বিদ্যুৎ ও আধুনিক জীবন
আধুনিক তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ
বিশ্ব যোগাযোগে ইন্টারনেটের ভূমিকা
জাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকা
কর্মমুখী শিক্ষা
ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য
পাঠাগারের প্রয়োজনীয়তা
নারীশিক্ষার গুরুত্ব
আমাদের বিদ্যালয়
তোমার প্রিয় শিক্ষক
মাদকাসক্তি ও তার প্রতিকার
তোমার প্রিয় খেলা
খেলাধুলার প্রয়োজনীয়তা
আমার প্রিয় খেলা: হা-ডু-ডু
একটি দিনলিপি
আমাদের গ্রাম
তোমার শৈশব স্মৃতি
তোমার জীবনের লক্ষ্য
তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা
আমার চারপাশের প্রকৃতি
সুন্দরবন
পরিবেশ দূষণ ও তার প্রতিকার
বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা
প্রাকৃতিক দুর্যোগ
বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য
ষড়ঋতুর বাংলাদেশ
বর্ষাকাল
একটি শীতের সকাল
একটি বর্ষণমুখর দিন
বাংলাদেশের নদনদী
বাংলাদেশের বন্যা
বসন্তকাল
একটি পূর্ণিমা রাত
কালবৈশাখীর রাত
বৃক্ষমেলা
নদীতীরে সূর্যাস্ত
ট্রেনে ভ্রমণ
দেশ ভ্রমণ
নৌকা ভ্রমণ
দেশভ্রমণে শিক্ষা ও আনন্দ
বনভোজন
চিড়িয়াখানায় একদিন
কুয়াকাটা সৈকতে একদিন
বাংলাদেশের কৃষক
শ্রমের মর্যাদা
বাংলাদেশের কুটির শিল্প
দ্রব্যমূল্য বৃদ্ধি ও এর প্রতিকার
বাংলাদেশের জনসংখ্যা সমস্যা ও তার প্রতিকার
বাংলাদেশের পোশাক শিল্প
বাংলাদেশের পর্যটন শিল্প
অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকা
খাদ্যে ভেজাল
সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার
শিশুশ্রম
ধান
পাট
চা শিল্প
কী ধরনের বই আমার পড়তে ভালো লাগে
আমার প্রিয় কবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বই পড়ার আনন্দ
বাংলাদেশের পুরাকীর্তি
মুক্তিযুদ্ধ জাদুঘর
বাংলা নববর্ষ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
আমার প্রিয় ব্যক্তিত্ব
আমার মা
সংবাদপত্র
টেলিভিশন
আমার স্বপ্নের বাংলাদেশ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বিজয় দিবস
মুক্তিযুদ্ধের চেতনা
একুশে বইমেলা
বাংলাদেশের স্বাধীনতা দিবস
আমাদের জাতীয় পতাকা
শহিদ মিনার
যানজট
বাংলাদেশের পাখি
সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ
বাংলাদেশের একটি দর্শনীয় স্থান
মেট্রোরেল প্রকল্প
মোবাইল ফোন
স্বপ্নের পদ্মা সেতু
করোনা ভাইরাস
ডেঙ্গু জ্বর ও তার প্রতিকার
ডিজিটাল বাংলাদেশ
কর্ণফুলী টানেল

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ