Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • প্রবন্ধ রচনা
প্রবন্ধ রচনা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
পাট

পাট

অথবা, সোনালি আঁশ

ভূমিকা: পাট বাংলাদেশে অর্থকরী ফসল হিসেবে খ্যাত এবং কৃষিজাত দ্রব্যের মধ্যে অন্যতম। এক্ষেত্রে ধানের পরেই পাট চাষের বিষয়টি গুরুত্ব পায়। বিদেশে পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। আর এ কারণে পাটকে স্বর্ণসূত্র বা সোনালি আঁশ বলা হয়।

পাটের উৎপত্তিগত অবস্থান: বাংলাদেশের প্রায় সব স্থানেই পাট উৎপন্ন হয়। পৃথিবীতে যে পরিমাণ পাট উৎপন্ন হয় তার ৮০ ভাগ বাংলাদেশে উৎপন্ন হয়। ফলে ২০ ভাগ পাট এশিয়ার অন্যান্য দেশে জন্মে। এক্ষেত্রে ভারত, মিয়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ইত্যাদি দেশের নাম উল্লেখ করা যায়। বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, রাজশাহী, রংপুর, পাবনা ও মেহেরপুর জেলায় অপেক্ষাকৃত পাট উৎপন্ন বেশি পরিমাণে লক্ষ করা যায়।

পাটগাছের পরিচয় ও চাষ প্রণালি: পাটগাছ দেখতে সোজা কাঠির মতো। এ গাছ ৭/৮ হাত লম্বা হয়ে থাকে। পাট প্রায় সোয়া ইঞ্চি মোটা হয়ে থাকে। পাটের পাতা সবুজ হয়। পাট চাষ করতে গেলে জমিকে খুব ভালোভাবে উর্বর করে তুলতে হয়। গ্রীষ্মকালের বৃষ্টিতে পাটের বীজ বপন করতে হয়। বীজের চারা উৎপন্ন হলে নিড়ানি দ্বারা এর আগাছা তুলে ফেলা হয়। এ কারণে পাট গাছ মোটা ও লম্বা হয়ে থাকে। পরবর্তী পদক্ষেপে পাটগাছ বেড়ে গেলে তা কেটে আঁটি বেঁধে খাল বা ডোবার পানির মধ্যে ২০/২৫ দিন ডুবিয়ে রেখে পচাতে হয়। পচা এ পাটগুলো তুলে আঁশ পৃথক করে রোদে শুকিয়ে গাঁইটা বেঁধে বাজারে বিক্রি করা হয়। এতে বেশ ভালো উপার্জন হয়। এভাবে পাট চাষ করা কষ্টকর হলেও উপার্জনে তা পুষিয়ে-নেওয়া যায়। আর এ কারণেই পাট কৃষকের কাছে সোনার মতো মূল্যবান হয়ে থাকে।

পাটের প্রকারভেদ: বাংলাদেশে পাটের নানাবিধ প্রকারভেদ রয়েছে। এর মধ্যে ক্রস বটম, বি-বটম, তোষা ইত্যাদি উল্লেখযোগ্য। তবে তোষা পাট উৎকৃষ্ট বলে অনেকে মনে করে থাকে।
পাটের উপকারিতা: পাটের উপকারিতা অনস্বীকার্য। বাংলাদেশ গ্রীষ্মপ্রধান দেশ। তাই পাট থেকে উৎপন্ন সুতা দ্বারা যে' কাপড় তৈরি হয়, তা দিয়ে বস্ত্র তৈরি করে বাংলাদেশের মানুষ পরিধান করে গরমকালে আরামবোধ করে থাকে। পাট দ্বারা সুতা ও রেশম তৈরি হয়। পাটকাঠি বেড়া ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। পাটগাছের পাতা দ্বারা ওষুধ তৈরি হয়। আবার পাটের পাতা শাক হিসেবে রান্না করে খাওয়া যায়। পাট দ্বারা কাগজ ও হার্ডবোর্ড তৈরি হয়। এভাবে পাট আমাদের বিভিন্ন উপকারিতা বয়ে আনে।

অপকারিতা: পাট লাভজনক কৃষিজাত দ্রব্য। তবে এর কিছু অপকারিতা লক্ষ করা যায়, যদিও তা সাময়িক। পার্ট লাভজনক হলেও এর চাষে অনেক খরচ ও পরিশ্রম বহন করতে হয়। পাট পানিতে পচানোর সময় পরিবেশ দুর্গন্ধময় হয়ে ওঠে এবং রোগের প্রাদুর্ভাব ঘটে। এভাবে পরিবেশ দূষণের ফলে মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটে।

উপসংহার: পাট বিদেশে রপ্তানি করে আমরা অধিক মুনাফা অর্জন করি। ফলে পাট বাংলাদেশের মূল্যবান সম্পদ হিসেবে গণ্য হয়। পাট বিদেশে রপ্তানি করে প্রতিবছর কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হলেও কৃষকরা এর সঠিক মূল্য পায় না, এ বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে। দেশ ও জাতির অর্থনৈতিক কাঠামো যেন দৃঢ় ও মজবুত হয়- এ বিষয়ে সবাইকে সহায়ক ভূমিকা রাখতে হবে।

আরো পড়ুন : 

প্রবন্ধ রচনা - অন্যান্য প্রশ্ন
বাংলাদেশের ষড়ঋতু
সময়ের মূল্য
স্বদেশপ্রেম
চরিত্র
অধ্যবসায়
শিষ্টাচার
নিয়মানুবর্তিতা
পিতামাতার প্রতি কর্তব্য
নৈতিক শিক্ষা ও মূল্যবোধ
সততা/সত্যবাদিতা
নাগরিক অধিকার ও কর্তব্য
মানবকল্যাণে বিজ্ঞান
কৃষিক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ
শিক্ষা বিস্তারে কম্পিউটার
চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান
আধুনিক শিক্ষায় ইন্টারনেট
বিদ্যুৎ ও আধুনিক জীবন
আধুনিক তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ
বিশ্ব যোগাযোগে ইন্টারনেটের ভূমিকা
জাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকা
কর্মমুখী শিক্ষা
ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য
পাঠাগারের প্রয়োজনীয়তা
নারীশিক্ষার গুরুত্ব
আমাদের বিদ্যালয়
তোমার প্রিয় শিক্ষক
মাদকাসক্তি ও তার প্রতিকার
তোমার প্রিয় খেলা
খেলাধুলার প্রয়োজনীয়তা
আমার প্রিয় খেলা: হা-ডু-ডু
একটি দিনলিপি
আমাদের গ্রাম
তোমার শৈশব স্মৃতি
তোমার জীবনের লক্ষ্য
তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা
আমার চারপাশের প্রকৃতি
সুন্দরবন
পরিবেশ দূষণ ও তার প্রতিকার
বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা
প্রাকৃতিক দুর্যোগ
বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য
ষড়ঋতুর বাংলাদেশ
বর্ষাকাল
একটি শীতের সকাল
একটি বর্ষণমুখর দিন
বাংলাদেশের নদনদী
বাংলাদেশের বন্যা
বসন্তকাল
একটি পূর্ণিমা রাত
কালবৈশাখীর রাত
বৃক্ষমেলা
নদীতীরে সূর্যাস্ত
ট্রেনে ভ্রমণ
দেশ ভ্রমণ
নৌকা ভ্রমণ
দেশভ্রমণে শিক্ষা ও আনন্দ
বনভোজন
চিড়িয়াখানায় একদিন
কুয়াকাটা সৈকতে একদিন
বাংলাদেশের কৃষক
শ্রমের মর্যাদা
বাংলাদেশের কুটির শিল্প
দ্রব্যমূল্য বৃদ্ধি ও এর প্রতিকার
বাংলাদেশের জনসংখ্যা সমস্যা ও তার প্রতিকার
বাংলাদেশের পোশাক শিল্প
বাংলাদেশের পর্যটন শিল্প
অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকা
খাদ্যে ভেজাল
সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার
শিশুশ্রম
ধান
পাট
চা শিল্প
কী ধরনের বই আমার পড়তে ভালো লাগে
আমার প্রিয় কবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বই পড়ার আনন্দ
বাংলাদেশের পুরাকীর্তি
মুক্তিযুদ্ধ জাদুঘর
বাংলা নববর্ষ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
আমার প্রিয় ব্যক্তিত্ব
আমার মা
সংবাদপত্র
টেলিভিশন
আমার স্বপ্নের বাংলাদেশ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বিজয় দিবস
মুক্তিযুদ্ধের চেতনা
একুশে বইমেলা
বাংলাদেশের স্বাধীনতা দিবস
আমাদের জাতীয় পতাকা
শহিদ মিনার
যানজট
বাংলাদেশের পাখি
সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ
বাংলাদেশের একটি দর্শনীয় স্থান
মেট্রোরেল প্রকল্প
মোবাইল ফোন
স্বপ্নের পদ্মা সেতু
করোনা ভাইরাস
ডেঙ্গু জ্বর ও তার প্রতিকার
ডিজিটাল বাংলাদেশ
কর্ণফুলী টানেল

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ