Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • প্রবন্ধ রচনা
প্রবন্ধ রচনা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য

ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য

ভূমিকা: ছাত্রজীবন মানবজীবনের সর্বোৎকৃষ্ট সময়। মানুষের সমস্ত জীবনই শিক্ষার সময় মানুষ আমৃত্যু কোনো না কোনো বিষয়ে অল্পবিস্তর জ্ঞানলাভ করে থাকে। বিদ্যায়তনে গমন করে শিক্ষকের নিকট থেকে পাঠ গ্রহণ করার মাধ্যমে জ্ঞান অর্জন করার সময়কেই বিশেষ করে ছাত্রজীবন বলা হয়।

ছাত্রজীবনের মূল্য: ছাত্রজীবন ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময়। শস্যখেতে যেরকম বীজ বপন করা হয়, সেরকম শস্যই সেখানে জন্মায়। সেরূপ ছাত্রজীবনে লব্ধ শিক্ষাই শিক্ষার্থীর ভবিষ্যৎকে নির্ধারিত করে। অতএব এ মূল্যবান সময়ে আমরা যদি নিষ্ঠা এবং একাগ্রতার সাথে জ্ঞানের চর্চা করে যাই, তবে ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়ে উঠবে। আর আমরা যদি হেলায় সময় নষ্ট করি, তার শোচনীয় পরিণামও আমাদের ভোগ করতে হবে। বস্তুত ছাত্রজীবনের শিক্ষা ভবিষ্যৎ জীবনের পাথেয়স্বরূপ।

ছাত্রজীবনের কর্তব্য: সংস্কৃতে একটি কথা আছে, 'ছাত্রনং অধ্যয়নং তপঃ।' অর্থাৎ অধ্যয়নই ছাত্রদের তপস্যা। ছাত্রজীবনে উপযুক্ত শিক্ষালাভ করে ভবিষ্যৎ জীবনে সফলতা লাভ করাই প্রত্যেকের ব্রত হওয়া উচিত। ভালোভাবে অধ্যয়ন করে পাঠ্যবিষয়গুলো আয়ত্ত করা প্রত্যেক ছাত্রের কর্তব্য। বিদ্যার্থীকে একাগ্রচিত্তে অধ্যয়ন করতে হবে, অহেতুক ভোগবিলাস এবং অসৎ সঙ্গ বর্জন করে পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে।

চরিত্র গঠন: ছাত্রজীবন চরিত্র গঠনের উপযুক্ত সময়। চরিত্রহীন ব্যক্তি পশুর সমান। এজন্য ছাত্রজীবনেই ত্যাগ, সংযম, সাধুতা, ধৈর্য, সত্যবাদিতা ইত্যাদি গুণের অধিকারী হতে হবে। ভদ্রতা, বিনয় এবং সদাচরণ শিক্ষা করে জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে।

স্বাবলম্বন: ছাত্রজীবনে শ্রমশীলতা ও অধ্যবসায় একান্ত প্রয়োজন। সেজন্য বিদ্যার্থীদের আলস্য ও কর্মবিমুখতা অবশ্যই বর্জন করতে হবে। শিক্ষক ও গুরুজনদের আদেশ পালন করা ছাত্রদের অবশ্য কর্তব্য। শুধু পরিশ্রম ও অধ্যবসায়ের গুণে স্বল্প মেধাসম্পন্ন ছাত্রও জীবনে যথেষ্ট উন্নতি লাভ করতে পারে।

স্বাস্থ্য গঠন: অধ্যয়নের সাথে সাথে শরীর গঠনের প্রতিও ছাত্রদের মনোযোগী হতে হবে। কেননা স্বাস্থ্য মানবজীবনের অমূল্য সম্পদ। সুস্থ শরীরেই সুস্থ মনের অধিবাস। ভগ্নস্বাস্থ্য নিয়ে বিদ্যার্জন করা যায় না। অতএব, নিয়মিত স্বাস্থ্যবিধি পালনের মাধ্যমে ছাত্রদেরকে শারীরিক সবলতা অর্জন করতে হবে।

ছাত্রজীবনের দায়িত্ব: আজকের ছাত্ররাই দেশের ভবিষ্যৎ কান্ডারি। দেশ গড়ার দায়িত্ব তাদের ওপরই ন্যস্ত। এ গুরুদায়িত্ব পালন করতে হলে ছাত্রদের মনুষ্যত্ব ও মানবতাবোধের শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং তাদের বুদ্ধিবৃত্তিকেও করতে হবে শাণিত। কিছু কিছু সমাজসেবামূলক কাজের মাধ্যমে এ সময় থেকেই দেশের সেবা করা শিখতে হবে। পরোপকার, অসহায় মানুষের প্রতি সমবেদনা, গুরুজনের প্রতি শ্রদ্ধা প্রভৃতি গুণকে স্বভাবের অঙ্গীভূত করে নিতে হবে এ সময়েই। দেশের কোনো সংকটময় মুহূর্তে ছাত্রসমাজকে কাজ করতে হবে অতন্দ্র প্রহরীর মতো। দুর্গত ও নিপীড়িত মানুষের পাশে 'ছাত্রদেরকে দাঁড়াতে হবে বন্ধুরূপে।

উপসংহার: ছাত্রসমাজের দায়িত্ব ও কর্তব্য বহুমুখী। কোনো বিশেষ একটি দিকে মনোযোগ নিবন্ধ করে এ দায়িত্ব সুচারুরূপে পালন করা সম্ভব নয়। লেখাপড়া করা ছাত্রদের প্রাথমিক ও মৌলিক কর্তব্য, তার সাথে সাথে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতিও দায়িত্ব পালন করতে হবে। তাহলেই সাধিত হবে জীবনের পূর্ণাঙ্গ বিকাশ, গড়ে উঠবে আমাদের কাঙ্ক্ষিত স্বদেশ।

প্রবন্ধ রচনা - অন্যান্য প্রশ্ন
বাংলাদেশের ষড়ঋতু
সময়ের মূল্য
স্বদেশপ্রেম
চরিত্র
অধ্যবসায়
শিষ্টাচার
নিয়মানুবর্তিতা
পিতামাতার প্রতি কর্তব্য
নৈতিক শিক্ষা ও মূল্যবোধ
সততা/সত্যবাদিতা
নাগরিক অধিকার ও কর্তব্য
মানবকল্যাণে বিজ্ঞান
কৃষিক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ
শিক্ষা বিস্তারে কম্পিউটার
চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান
আধুনিক শিক্ষায় ইন্টারনেট
বিদ্যুৎ ও আধুনিক জীবন
আধুনিক তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ
বিশ্ব যোগাযোগে ইন্টারনেটের ভূমিকা
জাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকা
কর্মমুখী শিক্ষা
ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য
পাঠাগারের প্রয়োজনীয়তা
নারীশিক্ষার গুরুত্ব
আমাদের বিদ্যালয়
তোমার প্রিয় শিক্ষক
মাদকাসক্তি ও তার প্রতিকার
তোমার প্রিয় খেলা
খেলাধুলার প্রয়োজনীয়তা
আমার প্রিয় খেলা: হা-ডু-ডু
একটি দিনলিপি
আমাদের গ্রাম
তোমার শৈশব স্মৃতি
তোমার জীবনের লক্ষ্য
তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা
আমার চারপাশের প্রকৃতি
সুন্দরবন
পরিবেশ দূষণ ও তার প্রতিকার
বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা
প্রাকৃতিক দুর্যোগ
বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য
ষড়ঋতুর বাংলাদেশ
বর্ষাকাল
একটি শীতের সকাল
একটি বর্ষণমুখর দিন
বাংলাদেশের নদনদী
বাংলাদেশের বন্যা
বসন্তকাল
একটি পূর্ণিমা রাত
কালবৈশাখীর রাত
বৃক্ষমেলা
নদীতীরে সূর্যাস্ত
ট্রেনে ভ্রমণ
দেশ ভ্রমণ
নৌকা ভ্রমণ
দেশভ্রমণে শিক্ষা ও আনন্দ
বনভোজন
চিড়িয়াখানায় একদিন
কুয়াকাটা সৈকতে একদিন
বাংলাদেশের কৃষক
শ্রমের মর্যাদা
বাংলাদেশের কুটির শিল্প
দ্রব্যমূল্য বৃদ্ধি ও এর প্রতিকার
বাংলাদেশের জনসংখ্যা সমস্যা ও তার প্রতিকার
বাংলাদেশের পোশাক শিল্প
বাংলাদেশের পর্যটন শিল্প
অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকা
খাদ্যে ভেজাল
সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার
শিশুশ্রম
ধান
পাট
চা শিল্প
কী ধরনের বই আমার পড়তে ভালো লাগে
আমার প্রিয় কবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বই পড়ার আনন্দ
বাংলাদেশের পুরাকীর্তি
মুক্তিযুদ্ধ জাদুঘর
বাংলা নববর্ষ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
আমার প্রিয় ব্যক্তিত্ব
আমার মা
সংবাদপত্র
টেলিভিশন
আমার স্বপ্নের বাংলাদেশ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বিজয় দিবস
মুক্তিযুদ্ধের চেতনা
একুশে বইমেলা
বাংলাদেশের স্বাধীনতা দিবস
আমাদের জাতীয় পতাকা
শহিদ মিনার
যানজট
বাংলাদেশের পাখি
সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ
বাংলাদেশের একটি দর্শনীয় স্থান
মেট্রোরেল প্রকল্প
মোবাইল ফোন
স্বপ্নের পদ্মা সেতু
করোনা ভাইরাস
ডেঙ্গু জ্বর ও তার প্রতিকার
ডিজিটাল বাংলাদেশ
কর্ণফুলী টানেল

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ