- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- সৌরজগৎ ও ভূমণ্ডল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
কোনো নির্দিষ্ট স্থান থেকে পূর্ব বা পশ্চিমে দীর্ঘপথ ভ্রমণ করার সময় স্থানীয় সময়ের পার্থক্যের সঙ্গে সঙ্গে সপ্তাহের দিন বা বার নিয়েও গরমিল হয়। কোনো নির্দিষ্ট স্থান থেকে পূর্ব বা পশ্চিম দিকে ১৮০ ডিগ্রি দ্রাঘিমারেখা অতিক্রম করলে সময় নিয়ে সমস্যা দেখা দেয়। এই সমস্যা সমাধানের জন্য ১৮০ ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে সম্পূর্ণভাবে জলভাগের উপর দিয়ে উত্তর-দক্ষিণে প্রসারিত একটি রেখা কল্পনা করা হয়। এ কল্পিত রেখাটিকে 'আন্তর্জাতিক তারিখ রেখা' বলে।
আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা: আমরা জানি, ১ ডিগ্রি দ্রাঘিমান্তরে ৪ মিনিট সময়ের ব্যবধান হয়। সুতরাং ১৫ ডিগ্রি দ্রাঘিমান্তরে সময়ের ব্যবধান হবে ১ ঘন্টা। এভাবে মূল মধ্যরেখা (গ্রিনিচের দ্রাঘিমা) থেকে পূর্ব দিকে অগ্রসর হতে থাকলে ১৮০ ডিগ্রি দ্রাঘিমায় ১২ ঘন্টা সময় বেশি হয় এবং পশ্চিম দিকে অগ্রসর হলে ১২ ঘণ্টা সময় কম হয়। সুতরাং, মূল মধ্যরেখায় যখন সোমবার সকাল ১০টা তখন ১৮০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় স্থানীয় সময় সোমবার রাত ১০টা।
এভাবে আবার ঠিক পশ্চিম দিক দিয়ে দ্রাঘিমা গণনা করলে ১৮০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় স্থানীয় সময় হবে তার পূর্ব দিন অর্থাৎ রবিবার রাত ১০টা। কিন্তু ১৮০ ডিগ্রি পূর্ব ও ১৮০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা মূলত একই রেখা। সুতরাং, দেখা যায় একই দ্রাঘিমায় স্থানীয় সময়ের পার্থক্য হচ্ছে ২৪ ঘণ্টা বা একদিন। একই স্থানে কোথাও রবিবার কোথাও সোমবার। কিন্তু একই দ্রাঘিমারেখায় একই সঙ্গে রবিবার
রাত ১০টা ও সোমবার রাত ১০টা হতে পারে না। এ অসুবিধা দূর করার জন্য আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে প্রশান্ত মহাসাগরের জলভাগের উপর মানচিত্রে ১৮০ ডিগ্রি দ্রাঘিমারেখাকে অবলম্বন করে একটি রেখা কল্পনা করা হয়েছে। এটিই আন্তর্জাতিক তারিখ রেখা। এ রেখা অতিক্রম করলে দিন এবং তারিখের পরিবর্তন হয় বলে এ রেখাটিকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে (চিত্র ৩.৫ দেখ)। এটি সাইবেরিয়ার উত্তর-পূর্ব অংশ অ্যালিউসিয়ান, ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জের উপর দিয়ে গিয়েছে। স্থানীয় লোকদের বারের হিসেবে অসুবিধা দূর করার জন্য রেখাটিকে বেরিং প্রণালিতে 32 deg পূর্ব, অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের কাছে 90 deg পশ্চিম এবং ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জের কাছে ১১০ পূর্ব দিকে বেঁকে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে।
গ্রিনিচ থেকে পূর্বগামী কোনো জাহাজ বা বিমান এ রেখা অতিক্রম করলে স্থানীয় সময়ের সঙ্গে মিল রাখার জন্য তাদের বর্ধিত সময় থেকে একদিন বিয়োগ করে এবং পশ্চিমগামী জাহাজ বা বিমান তাদের কম সময়ের সঙ্গে একদিন যোগ করে তারিখ গণনা করে থাকে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
'ওবেরন' ও 'নেরাইড' কী?
'ওবেরন' ও 'নেরাইড' কী?
শনি ও বৃহস্পতির উপগ্রহ
বৃহস্পতি ও ইউরেনাসের উপগ্রহ
ইউরেনাস ও নেপচুনের উপগ্রহ
শনি ও নেপচুনের উপগ্রহ
পৃথিবীর আয়তন কত?
পৃথিবীর আয়তন কত?
৫১০,১০০,৪২২ বর্গ কি.মি.
৫২,২৩,৮১,৫০০ বর্গ কি.মি.
৫৪,৫১,৪২,৮০০ বর্গ কি.মি.
৯৩,৮০,৫১,৮২৭ বর্গ কি.মি.
শনির বায়ুমণ্ডলে কোন গ্যাসগুলোর মিশ্রণ রয়েছে?
শনির বায়ুমণ্ডলে কোন গ্যাসগুলোর মিশ্রণ রয়েছে?
নাইট্রোজেন ও হিলিয়াম
হাইড্রোজেন ও হিলিয়াম
কার্বনডাই-অক্সাইড ও হিলিয়াম
অক্সিজেন ও হিলিয়াম
দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রচুর সৌরশক্তি পায় কোন স্থানের দ্রাঘিমা ৭০০ পূর্ব, স্থান দুটির মধ্যকার সময়ের পার্থক্য কত?
দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রচুর সৌরশক্তি পায় কোন স্থানের দ্রাঘিমা ৭০০ পূর্ব, স্থান দুটির মধ্যকার সময়ের পার্থক্য কত?
০০-৩০০
৩০০-৬০০
৬০০-৯০০
৮০০-৯০০
কোন সময়ে উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে?
কোন সময়ে উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে?
জানুয়ারি-মার্চ
ফেব্রুয়ারি-এপ্রিল
মার্চ-মে
এপ্রিল-জুন
কোনো স্থানে যখন বেলা ১২টা তখন সে স্থান থেকে ১০ ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় কত হবে?
কোনো স্থানে যখন বেলা ১২টা তখন সে স্থান থেকে ১০ ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় কত হবে?
১১.২০ ঘণ্টা
১২.৪০ ঘণ্টা
১২.২০ ঘণ্টা
১২.৫০ ঘণ্টা
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
১৩ কোটি কি. মি.
১৪ কোটি কি. মি.
১৫ কোটি কি. মি.
১৬ কোটি কি. মি.
সূর্য আপন গ্যালাক্সির চারদিকে কত দিনে ঘুরে?
সূর্য আপন গ্যালাক্সির চারদিকে কত দিনে ঘুরে?
প্রায় ২ কোটি বছরে
প্রায় ৭ কোটি বছরে
প্রায় ১৪ কোটি বছরে
প্রায় ২০ কোটি বছরে
সূর্য শক্তি উৎপাদন করে-
সূর্য শক্তি উৎপাদন করে-
পারমাণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায়
আণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায়
বৈদ্যুতিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায়
সৌরশক্তি সৃষ্টির প্রক্রিয়ায়
গ্রহের বৈশিষ্ট্য কোনটি?
গ্রহের বৈশিষ্ট্য কোনটি?
সারাক্ষণ জ্বলজ্বল করে
জ্বলন্ত অগ্নিপিণ্ড
নিজস্ব আলো ও তাপ
আলো আছে কিন্তু তাপ নেই


