- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- সৌরজগৎ ও ভূমণ্ডল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
পৃথিবীর চারদিক নানা প্রকার গ্যাসীয় উপাদান দ্বারা বেষ্টিত। অদৃশ্য এই গ্যাসীয় আবরণ যা পৃথিবীকে বেষ্টন করে আছে। তাকে বায়ুমণ্ডল বলে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেপ্টে আছে। আর পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে। বায়ুর চাপের কারণে সমুদ্রপৃষ্ঠে এর ঘনত্ব সবচেয়ে বেশি এবং উপরের দিকে ঘনত্ব খুবই কম। বায়ুমন্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের প্রাধান্য রয়েছে। সকল প্রাণীর জন্য অক্সিজেন অত্যাবশ্যক। কার্বন ডাই-অক্সাইড ছাড়া অন্যান্য উপাদান বায়ুতে মোটামুটি অপরিবর্তনীয় পরিমাণে থাকে। তবে ধুলা, ধোঁয়া, জলীয় বাষ্প ইত্যাদি উপাদান বিভিন্ন স্থানে বিভিন্ন পরিমাণে থাকে।
পৃথিবীর সমস্ত জীবের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম। বায়ুমণ্ডল সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রাণিকূলকে রক্ষা করে। সূর্যের গ্যাসীয় উপাদান, যেমন- কার্বন ডাই-অক্সাইড (CO₂) ও অক্সিজেন (০₂) যথাক্রমে উদ্ভিদ ও প্রাণীকে বাঁচিয়ে রাখে। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো ট্রপোমণ্ডল। এ স্তরটির গড় গভীরতা প্রায় ১৩ কি.মি.। এটি মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর। কেননা, আর্দ্রতা, কুয়াশা, মেঘ, বৃষ্টি, বায়ুপ্রবাহ প্রভৃতি এই স্তরে লক্ষ করা যায়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এ স্তরে বাতাসের গতিবেগ বেড়ে যায়। আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগই বায়ুমন্ডলের এস্তরে ঘটে থাকে।
ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে ট্রপোপস বলে। ট্রপোপসের গভীরতা সরু, এখানে বায়ু স্থির। ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব না থাকায় বিমান এ স্তর দিয়ে নির্বিঘ্নে চলাচল করে। বায়ুমণ্ডলে ওজোন (Ozone) গ্যাসের একটি স্তর আছে, যা ওজোন স্তর নামে পরিচিত। এর গভীরতা প্রায় ১২-১৬ কি.মি.। সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করায় এর তাপমাত্রা ধীরে ধীরে প্রায় ৪০০ (চল্লিশ ডিগ্রি) সেলসিয়াস পর্যন্ত হয়। এ স্তরটি পৃথিবীকে প্রাণিজগতের বাস উপযোগী করেছে।
পৃথিবী সূর্য থেকে আলো ও তাপ পায়। সূর্যের আলো ছাড়া পৃথিবী চির অন্ধকারে থাকত। পৃথিবীতে প্রাণের স্পন্দন থাকত না এবং জীবজগৎ উদ্ভিদ ও প্রাণী কিছুই বাঁচত না। পৃথিবীতে মানুষের কর্মকান্ড বায়ুমণ্ডলের গঠন ও উপাদানে পরিবর্তন করতে সাহায্য করে। ব্যাপকভাবে গাছপালা কেটে ফেলা, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া এবং জ্বালানি তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাস পোড়ানো থেকে নির্গত ধোঁয়া ও বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলকে দূষিত করে। প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই বায়ুমণ্ডলকে বিশুদ্ধ রাখা দরকার।
জীবজন্তুর বেঁচে থাকার জন্য প্রয়োজন প্রচুর আলো, বাতাস ও পানি। পৃথিবী পৃষ্ঠে গড় তাপমাত্রা ১৩.৯০° সেলসিয়াস। ভূত্বকে রয়েছে প্রয়োজনীয় পানি। সূর্য থেকে যে তাপ ও আলো পৃথিবীতে পৌঁছে তাও জীবজন্তুর জন্য সহনীয়। জীবজন্তুর ও উদ্ভিদের জীবনধারণের জন্য এগুলোও উপযোগী ও প্রয়োজনীয়। এজন্য পৃথিবীতে জীবজন্তু বসবাস করতে পারে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
'ওবেরন' ও 'নেরাইড' কী?
'ওবেরন' ও 'নেরাইড' কী?
শনি ও বৃহস্পতির উপগ্রহ
বৃহস্পতি ও ইউরেনাসের উপগ্রহ
ইউরেনাস ও নেপচুনের উপগ্রহ
শনি ও নেপচুনের উপগ্রহ
পৃথিবীর আয়তন কত?
পৃথিবীর আয়তন কত?
৫১০,১০০,৪২২ বর্গ কি.মি.
৫২,২৩,৮১,৫০০ বর্গ কি.মি.
৫৪,৫১,৪২,৮০০ বর্গ কি.মি.
৯৩,৮০,৫১,৮২৭ বর্গ কি.মি.
শনির বায়ুমণ্ডলে কোন গ্যাসগুলোর মিশ্রণ রয়েছে?
শনির বায়ুমণ্ডলে কোন গ্যাসগুলোর মিশ্রণ রয়েছে?
নাইট্রোজেন ও হিলিয়াম
হাইড্রোজেন ও হিলিয়াম
কার্বনডাই-অক্সাইড ও হিলিয়াম
অক্সিজেন ও হিলিয়াম
দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রচুর সৌরশক্তি পায় কোন স্থানের দ্রাঘিমা ৭০০ পূর্ব, স্থান দুটির মধ্যকার সময়ের পার্থক্য কত?
দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রচুর সৌরশক্তি পায় কোন স্থানের দ্রাঘিমা ৭০০ পূর্ব, স্থান দুটির মধ্যকার সময়ের পার্থক্য কত?
০০-৩০০
৩০০-৬০০
৬০০-৯০০
৮০০-৯০০
কোন সময়ে উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে?
কোন সময়ে উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে?
জানুয়ারি-মার্চ
ফেব্রুয়ারি-এপ্রিল
মার্চ-মে
এপ্রিল-জুন
কোনো স্থানে যখন বেলা ১২টা তখন সে স্থান থেকে ১০ ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় কত হবে?
কোনো স্থানে যখন বেলা ১২টা তখন সে স্থান থেকে ১০ ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় কত হবে?
১১.২০ ঘণ্টা
১২.৪০ ঘণ্টা
১২.২০ ঘণ্টা
১২.৫০ ঘণ্টা
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
১৩ কোটি কি. মি.
১৪ কোটি কি. মি.
১৫ কোটি কি. মি.
১৬ কোটি কি. মি.
সূর্য আপন গ্যালাক্সির চারদিকে কত দিনে ঘুরে?
সূর্য আপন গ্যালাক্সির চারদিকে কত দিনে ঘুরে?
প্রায় ২ কোটি বছরে
প্রায় ৭ কোটি বছরে
প্রায় ১৪ কোটি বছরে
প্রায় ২০ কোটি বছরে
সূর্য শক্তি উৎপাদন করে-
সূর্য শক্তি উৎপাদন করে-
পারমাণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায়
আণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায়
বৈদ্যুতিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায়
সৌরশক্তি সৃষ্টির প্রক্রিয়ায়
গ্রহের বৈশিষ্ট্য কোনটি?
গ্রহের বৈশিষ্ট্য কোনটি?
সারাক্ষণ জ্বলজ্বল করে
জ্বলন্ত অগ্নিপিণ্ড
নিজস্ব আলো ও তাপ
আলো আছে কিন্তু তাপ নেই


