- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- সৌরজগৎ ও ভূমণ্ডল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
পৃথিবী তথা স্থলভাগ, পানিরাশি ও মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপর জোয়ার-ভাটার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে। দৈনিক দু'বার করে জোয়ার-ভাটা হওয়ার ফলে নদীর আবর্জনা পরিষ্কার হয়ে পানি নির্মল হয় এবং নদী মোহনায় পলি সঞ্চিত হয় না। ফলে নদীর মুখ বন্ধ হতে পারে না। জোয়ার-ভাটার স্রোতে নদীখাত গভীর হয়। অনেক নদীর পাশে খাল খনন করে জোয়ারের পানি আটকে জমিতে সেচ দেওয়া হয়। পৃথিবীর বহু নদীতে ভাটার স্রোতকে কাজে লাগিয়ে জল বিদ্যুৎ উৎপাদন করা হয়। ফ্রান্সের পার্যান্স বিদুৎ কেন্দ্র ও ভারতের বান্ডালা কন্দরেও এরূপ একটি পানি বিদ্যুৎকেন্দ্র রয়েছে।
জোয়ার-ভাটায় সমুদ্রের লবণাক্ত পানি দেশের অভ্যন্তরে প্রবেশ করার ফলে শীতপ্রধান দেশে নদীর পানি চলাচলের অনুকূলে থাকে। জোয়ারের সময় নদীতে পানি বৃদ্ধির ফলে সমুদ্রগামী বড়ো বড়ো জাহাজ অনায়াসেই নদীতে প্রবেশ করে, আবার ভাটার টানে সমুদ্রে চলে আসে। বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরে জোয়ারের সময় নদীর গভীরতা বৃদ্ধি পেলে বড়ো বড়ো জাহাজ প্রবেশ করে অথবা বন্দর ছেড়ে যায়। কন্দরে প্রবেশের পূর্বে জোয়ারের অপেক্ষায় জাহাজগুলো নদীর মোহনায় নোঙর করে থাকে। বঙ্গোপসাগরের জোয়ারের পানি পদ্মা নদীতে গোয়ালন্দের কাছে এবং মেঘনা নদীতে ভৈরব বাজারের কাছাকাছি পৌঁছায়।
জোয়ারের সময় সমুদ্রের পানিকে আবদ্ধ করে শুকিয়ে লবণ তৈরি করা হয়। ভরা কটালের সময় সমুদ্রের পানি কখনো প্রবল তরঙ্গে নদীর মোহনা দিয়ে স্থলভাগের মধ্যে প্রবেশ করে বানের (Tidal bore) বা বন্যার সৃষ্টি করে। বানের পানির উচ্চতা ৩/৪ ফুট থেকে প্রায় ৪০ ফুট পর্যন্ত হয়ে থাকে। যে নদীর মোহনা সংকীর্ণ বা সম্মুখে বালির বাঁধ থাকে, সেসব নদীতে প্রবল বান হয়ে থাকে। বাংলাদেশেও বর্ষাকালে অমাবস্যায় জোয়ারে প্রবল বান হতে দেখা যায়। তবে স্থলভাগে প্রবেশের পর এর বেগ কমে যায়। মেঘনা, ভাগীরথী, আমাজান প্রভৃতি নদীতেও প্রবল বান দেখা যায়। কখনো কখনো এই বানে নৌকা, স্টিমার, জাহাজসহ জানমালের ব্যাপক ক্ষতি হয়।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
'ওবেরন' ও 'নেরাইড' কী?
'ওবেরন' ও 'নেরাইড' কী?
শনি ও বৃহস্পতির উপগ্রহ
বৃহস্পতি ও ইউরেনাসের উপগ্রহ
ইউরেনাস ও নেপচুনের উপগ্রহ
শনি ও নেপচুনের উপগ্রহ
পৃথিবীর আয়তন কত?
পৃথিবীর আয়তন কত?
৫১০,১০০,৪২২ বর্গ কি.মি.
৫২,২৩,৮১,৫০০ বর্গ কি.মি.
৫৪,৫১,৪২,৮০০ বর্গ কি.মি.
৯৩,৮০,৫১,৮২৭ বর্গ কি.মি.
শনির বায়ুমণ্ডলে কোন গ্যাসগুলোর মিশ্রণ রয়েছে?
শনির বায়ুমণ্ডলে কোন গ্যাসগুলোর মিশ্রণ রয়েছে?
নাইট্রোজেন ও হিলিয়াম
হাইড্রোজেন ও হিলিয়াম
কার্বনডাই-অক্সাইড ও হিলিয়াম
অক্সিজেন ও হিলিয়াম
দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রচুর সৌরশক্তি পায় কোন স্থানের দ্রাঘিমা ৭০০ পূর্ব, স্থান দুটির মধ্যকার সময়ের পার্থক্য কত?
দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রচুর সৌরশক্তি পায় কোন স্থানের দ্রাঘিমা ৭০০ পূর্ব, স্থান দুটির মধ্যকার সময়ের পার্থক্য কত?
০০-৩০০
৩০০-৬০০
৬০০-৯০০
৮০০-৯০০
কোন সময়ে উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে?
কোন সময়ে উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে?
জানুয়ারি-মার্চ
ফেব্রুয়ারি-এপ্রিল
মার্চ-মে
এপ্রিল-জুন
কোনো স্থানে যখন বেলা ১২টা তখন সে স্থান থেকে ১০ ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় কত হবে?
কোনো স্থানে যখন বেলা ১২টা তখন সে স্থান থেকে ১০ ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় কত হবে?
১১.২০ ঘণ্টা
১২.৪০ ঘণ্টা
১২.২০ ঘণ্টা
১২.৫০ ঘণ্টা
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
১৩ কোটি কি. মি.
১৪ কোটি কি. মি.
১৫ কোটি কি. মি.
১৬ কোটি কি. মি.
সূর্য আপন গ্যালাক্সির চারদিকে কত দিনে ঘুরে?
সূর্য আপন গ্যালাক্সির চারদিকে কত দিনে ঘুরে?
প্রায় ২ কোটি বছরে
প্রায় ৭ কোটি বছরে
প্রায় ১৪ কোটি বছরে
প্রায় ২০ কোটি বছরে
সূর্য শক্তি উৎপাদন করে-
সূর্য শক্তি উৎপাদন করে-
পারমাণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায়
আণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায়
বৈদ্যুতিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায়
সৌরশক্তি সৃষ্টির প্রক্রিয়ায়
গ্রহের বৈশিষ্ট্য কোনটি?
গ্রহের বৈশিষ্ট্য কোনটি?
সারাক্ষণ জ্বলজ্বল করে
জ্বলন্ত অগ্নিপিণ্ড
নিজস্ব আলো ও তাপ
আলো আছে কিন্তু তাপ নেই


