- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
অকল্যান্ডের পদত্যাগের পর লর্ড এলেনবরা ভারতের গভর্নর নিযুক্ত হন। ইংরেজদের ব্যর্থতার গ্লানি গুছাতে এলেনবরা আফগানিস্তান জয় করলেও প্রাকৃতিক প্রতিকূল অবস্থার জন্য ইংরেজরা এদেশ ত্যাগ করতে বাধ্য হন। ১৮৪৩ খ্রিষ্টাব্দে মিয়ানী ও দাবোর যুদ্ধে সিন্ধুর আমীরগণকে পরাজিত করে সিন্ধু বিজয় এবং গোয়ালিয়র দখল তার উল্লেখযোগ্য অবদান। এছাড়া আইন পাস করে দাসত্ব প্রথা রহিত, লটারি খেলা নিষিদ্ধ, যোগ্যতার ভিত্তিতে ভারতীয়দের নিয়োগ, দারোগাদের ভাতা বৃদ্ধি এবং পদোন্নতির ব্যবস্থা করে সুনাম অর্জন করেন। অবশ্য পার্লামেন্টের নির্দেশে (১৮৪৪ খ্রি.) তাকে পদত্যাগ করতে হয়।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
ফকির বলতে কাদেরকে বোঝায়?
ব্রিটিশদের বিরুদ্ধে উপমহাদেশে সর্বপ্রথম বিদ্রোহ কোনটি?
ব্রিটিশদের বিরুদ্ধে উপমহাদেশে সর্বপ্রথম বিদ্রোহ কোনটি?
কৃষক বিদ্রোহ
সাঁওতাল বিদ্রোহ
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
তিতুমীরের বিদ্রোহ
নিম্নের কোন ইংরেজ শাসক নন্দকুমারের ফাঁসির সাথে জড়িত ছিল?
নিম্নের কোন ইংরেজ শাসক নন্দকুমারের ফাঁসির সাথে জড়িত ছিল?
লর্ড ক্লাইভ
ওয়ারেন হেস্টিংস
লর্ড কর্ণওয়ালিশ
লর্ড ওয়েলেসলি
১৭৯৩ খ্রিষ্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
১৭৯৩ খ্রিষ্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
লর্ড কুইভ
লর্ড হেস্টিংস
লর্ড কর্ণওয়ালিশ
লর্ড ওয়েলেসলি
হেস্টিংসের রাজস্ব সংস্কার ইতিহাসে কী নামে পরিচিত?
হেস্টিংসের রাজস্ব সংস্কার ইতিহাসে কী নামে পরিচিত?
একসালা বন্দোবস্ত
পাঁচসালা বন্দোবস্ত
দশসালা বন্দোবস্ত
চিরস্থায়ী বন্দোবস্ত
নিম্নের কোন শাসক ভারতীয়দের সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে ব্রিটিশ সরকারের বিরাগভাজন হন?
নিম্নের কোন শাসক ভারতীয়দের সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে ব্রিটিশ সরকারের বিরাগভাজন হন?
লর্ড বেন্টিংক
স্যার চার্লস মেটকাফ
লর্ড আকল্যান্ড
লর্ড এলেনবরা


