- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
স্যার চার্লস মেটফাকের পর ১৮৩৬ খ্রিষ্টাব্দে লর্ড অকল্যান্ড ভারতের গভর্নর নিযুক্ত হন। তিনি কৃষি ও শিক্ষার সংস্কার করে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করেন। পূর্বে শুধু ইংরেজি ভাষা শিক্ষার্থীদের জন্য বৃত্তিদানের প্রচলন ছিল। অকল্যান্ড এ ব্যবস্থার বিলোপসাধন করে আরবি, ফারসি সকল ভাষার শিক্ষার্থীদের জন্য বৃত্তিদানের ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি ধর্মীয় অনুষ্ঠানগুলোর ওপর সরকারি বাধ্যবাধকতার বিলোপসাধন করে সকলের জন্য ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেন।
লর্ড অকল্যান্ডের শাসনামলে উল্লেখযোগ্য ঘটনা হলো তাঁর "ব্যর্থ আফগান নীতি" ১৮৩৭ খ্রিষ্টাব্দে রাশিয়ার প্ররোচনায় পারস্য আফগানিস্তানের মধ্যবর্তী হিরাত আক্রমণ করলে অকল্যান্ড সীমান্ত সম্পর্কে ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েন। তিনি ইংল্যান্ডের কর্তৃপক্ষের নির্দেশক্রমে আফগানিস্তানের সাথে সম্ভাব বজায় রাখার জন্য ক্যাপ্টেন বার্নেসের নেতৃত্বে আফগানিস্তানে বাণিজ্য মিশন প্রেরণ করেন। এ মিশন প্রেরণে অকল্যান্ডের উদ্দেশ্য ছিল আফগানিস্তানকে রাশিয়ার প্রভাব মুক্ত রাখা। কিন্তু এ মিশন ব্যর্থ হলে অকল্যান্ড শাহ সুজা এবং রণজিৎ সিংহের সাথে ত্রিশক্তি চুক্তি সম্পাদিত করে সম্মিলিত বাহিনী নিয়ে আফগানিস্তানের দিকে অগ্রসর হন। আফগানিস্তানের আমির দোস্ত মুহম্মদকে পরাজিত ও সিংহাসনচ্যুত করে কান্দাহার, গজনী এবং কাবুল অধিকার করেন। তিনি শাহ সুজাকে কাবুলের সিংহাসনে বসান। অকল্যান্ড কর্তৃক চাপিয়ে দেওয়া সরকার স্বাধীনতা প্রিয় আফগান জাতি সহজে মেনে নিতে পারল না। তারা প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করল এবং অতর্কিত আক্রমণ করে ইংরেজ বাহিনীর অধিনায়ক বার্নেসকে হত্যা করে। ব্রিটিশ বাহিনী পরাজয়ের মুখে অপমানজনক সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য হন। আফগান যুদ্ধে অকল্যান্ডের ভ্রান্ত নীতির ফলেই ইংরেজ বাহিনী বিধ্বস্ত হয় এবং এ কারণে তিনি পদত্যাগ করেন।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
ফকির বলতে কাদেরকে বোঝায়?
ব্রিটিশদের বিরুদ্ধে উপমহাদেশে সর্বপ্রথম বিদ্রোহ কোনটি?
ব্রিটিশদের বিরুদ্ধে উপমহাদেশে সর্বপ্রথম বিদ্রোহ কোনটি?
কৃষক বিদ্রোহ
সাঁওতাল বিদ্রোহ
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
তিতুমীরের বিদ্রোহ
নিম্নের কোন ইংরেজ শাসক নন্দকুমারের ফাঁসির সাথে জড়িত ছিল?
নিম্নের কোন ইংরেজ শাসক নন্দকুমারের ফাঁসির সাথে জড়িত ছিল?
লর্ড ক্লাইভ
ওয়ারেন হেস্টিংস
লর্ড কর্ণওয়ালিশ
লর্ড ওয়েলেসলি
১৭৯৩ খ্রিষ্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
১৭৯৩ খ্রিষ্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
লর্ড কুইভ
লর্ড হেস্টিংস
লর্ড কর্ণওয়ালিশ
লর্ড ওয়েলেসলি
হেস্টিংসের রাজস্ব সংস্কার ইতিহাসে কী নামে পরিচিত?
হেস্টিংসের রাজস্ব সংস্কার ইতিহাসে কী নামে পরিচিত?
একসালা বন্দোবস্ত
পাঁচসালা বন্দোবস্ত
দশসালা বন্দোবস্ত
চিরস্থায়ী বন্দোবস্ত
নিম্নের কোন শাসক ভারতীয়দের সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে ব্রিটিশ সরকারের বিরাগভাজন হন?
নিম্নের কোন শাসক ভারতীয়দের সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে ব্রিটিশ সরকারের বিরাগভাজন হন?
লর্ড বেন্টিংক
স্যার চার্লস মেটকাফ
লর্ড আকল্যান্ড
লর্ড এলেনবরা


