- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
১৮১৩ খ্রিষ্টাব্দে প্রবর্তিত সনদ আইনের মেয়াদ ২০ বছর শেষ হলে লর্ড বেন্টিংক ১৮৩১ খ্রিষ্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টের নিকট সনদের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন জানান। এ সময় ব্রিটিশ জনসাধারণ ভারতীয় উপমহাদেশে কোম্পানির দুঃশাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে সরাসরি ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে আনার জন্য সোচ্চার হয়। এ অবস্থায় ব্রিটিশ পার্লামেন্ট সংস্কার সাধনের মাধ্যমে কোম্পানির সনদ আরও ২০ বছর বৃদ্ধি করে কোম্পানিকে সরাসরি পার্লামেন্টের নিয়ন্ত্রণাধীন করে। এ আইন ১৮৩৩ খ্রিষ্টাব্দে পাস হয়। তাই এটি ১৮৩৩ খ্রিষ্টাব্দের "সনদ আইন" নামে পরিচিত। এ আইনের গুরুত্বপূর্ণ সংস্কারসমূহ দ্বারা (১) কোম্পানির একচেটিয়া ক্ষমতা খর্ব করা হয়। (২) যেকোনো ইংরেজ এদেশে এসে বসবাস করার অধিকার পায়। (৩) গভর্নর জেনারেল অব বেঙ্গলের পরিবর্তে গভর্নর জেনারেল অব ইন্ডিয়া করা হয়। (৪) চাঁন দেশের বাণিজ্য অধিকার খর্ব করা হয়। (৫) বোর্ড অব কন্ট্রোলের সভাপতিকে ভারত বিষয়ক মন্ত্রী নিযুক্ত করা হয়। (৬) ১৮৩৫ খ্রিষ্টাব্দে ভারতের ভেতর মাল চলাচলের ওপর শুল্ক লোপ করা হয়। (৭) চা ও কফি উৎপাদনের জন্য চা বাগিচা স্থাপনে উৎসাহ দেওয়া হয়। (৮) জল সেচ ব্যবস্থার উন্নতির চেষ্টা করা হয় এবং (৯) ভারতীয় সেনাদলে বেত্রাঘাত দ্বার। দণ্ড প্রদান নিষিদ্ধ করা হয়।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
ফকির বলতে কাদেরকে বোঝায়?
ব্রিটিশদের বিরুদ্ধে উপমহাদেশে সর্বপ্রথম বিদ্রোহ কোনটি?
ব্রিটিশদের বিরুদ্ধে উপমহাদেশে সর্বপ্রথম বিদ্রোহ কোনটি?
কৃষক বিদ্রোহ
সাঁওতাল বিদ্রোহ
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
তিতুমীরের বিদ্রোহ
নিম্নের কোন ইংরেজ শাসক নন্দকুমারের ফাঁসির সাথে জড়িত ছিল?
নিম্নের কোন ইংরেজ শাসক নন্দকুমারের ফাঁসির সাথে জড়িত ছিল?
লর্ড ক্লাইভ
ওয়ারেন হেস্টিংস
লর্ড কর্ণওয়ালিশ
লর্ড ওয়েলেসলি
১৭৯৩ খ্রিষ্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
১৭৯৩ খ্রিষ্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
লর্ড কুইভ
লর্ড হেস্টিংস
লর্ড কর্ণওয়ালিশ
লর্ড ওয়েলেসলি
হেস্টিংসের রাজস্ব সংস্কার ইতিহাসে কী নামে পরিচিত?
হেস্টিংসের রাজস্ব সংস্কার ইতিহাসে কী নামে পরিচিত?
একসালা বন্দোবস্ত
পাঁচসালা বন্দোবস্ত
দশসালা বন্দোবস্ত
চিরস্থায়ী বন্দোবস্ত
নিম্নের কোন শাসক ভারতীয়দের সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে ব্রিটিশ সরকারের বিরাগভাজন হন?
নিম্নের কোন শাসক ভারতীয়দের সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে ব্রিটিশ সরকারের বিরাগভাজন হন?
লর্ড বেন্টিংক
স্যার চার্লস মেটকাফ
লর্ড আকল্যান্ড
লর্ড এলেনবরা


