- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। আওয়ামী লীগ নির্বাচনের পর থেকেই গণরায়ের ভিত্তিতে ক্ষমতা হস্তান্তরের জন্য বার বার পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর নিকট দাবি জানায়। একদিকে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিতে থাকে আর অন্যদিকে জুলফিকার আলী ভুট্টো তা বানচালের জন্য ইয়াহিয়া খানের সঙ্গে ষড়যন্ত্র শুরু করেন। তিনি ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন বর্জনের ঘোষণা দিয়ে পাকিস্তানের রাজনীতিতে নতুন সংকট তৈরি করেন। পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে এর প্রতিক্রিয়া আরও তীব্র হয়। ক্ষমতা হস্তান্তরের দাবিতে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে জনগণ স্বতঃস্ফূর্ত অংশ নেয়। বিশেষ করে ছাত্রদের ভূমিকা ছিল অগ্রণী। এছাড়া শিক্ষক, পেশাজীবী ও মহিলা সংগঠনগুলো এগিয়ে আসে। একাত্তরের মার্চের শুরু থেকে প্রত্যেক দিন মিছিল সমাবেশ হতে থাকে এবং তাতে প্রচুর। লোকের সমাগম ঘটে। ভুট্টোর চালে সাড়া দিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া, খান ১লা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে ওই দিন আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির বৈঠকে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। জনগণ এবারও এতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়। শুরু হয় বাংলাদেশের মুক্তি সংগ্রামের। আরেক অধ্যায় অসহযোগ আন্দোলন। ২রা মার্চ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নেতা আসম আবদুর রবের নেতৃত্বে দেশের মানচিত্রখচিত স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। মুক্তিযুদ্ধে এ পতাকা ছিল আমাদের প্রেরণা। ৩রা মার্চ থেকে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন যা ২৫শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকে। ৩রা মার্চ গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। এদিন পল্টন ময়দানের সমাবেশে ছাত্রনেতা শাজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। এতে আন্দোলন আরও বেগবান হয়। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতা আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ করেন।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
১৯৭০ সালে অসহযোগ আন্দোলন সংঘটিত হয়েছিল কেন?
১৯৭০ সালে অসহযোগ আন্দোলন সংঘটিত হয়েছিল কেন?
শোষণমুক্ত সমাজ গড়ার জন্য
বাংলার স্বাধীনতা আদায় করতে
পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জন্য
মাতৃভাষার দাবি প্রতিষ্ঠা করার জন্য
১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল কোনটি?
১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল কোনটি?
পাকিস্তান পিপলস্ পার্টি
পাকিস্তান জামায়াতে ইসলামী
মুসলিম লীগ
আওয়ামী লীগ
আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেয় তখন তা বানচালের জন্য কে ইয়াহিয়া খানের সঙ্গে ষড়যন্ত্র শুরু করেন?
আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেয় তখন তা বানচালের জন্য কে ইয়াহিয়া খানের সঙ্গে ষড়যন্ত্র শুরু করেন?
আমির আবদুল্লাহ খান নিয়াজী
আবু ইউসুফ পাঠান
জুলফিকার আলী ভুট্টো
রাও ফরমান আলী
ইয়াহিয়া কীভাবে ক্ষমতা হস্তান্তর বিলম্বিত করতে চেয়েছেন?
ইয়াহিয়া কীভাবে ক্ষমতা হস্তান্তর বিলম্বিত করতে চেয়েছেন?
ক্ষমতা আঁকড়ে ধরে রেখে
অস্ত্রের ভয় দেখিয়ে
জেলজুলুমের ভয় দেখিয়ে
টাকাপয়সার লোভ দেখিয়ে
“মুক্তিযুদ্ধে এ পতাকা ছিল আমাদের প্রেরণা"- এখানে কোন পতাকার কথা বলা হয়েছে?
“মুক্তিযুদ্ধে এ পতাকা ছিল আমাদের প্রেরণা"- এখানে কোন পতাকার কথা বলা হয়েছে?
ব্রিটিশ-ভারতীয় পতাকা
সর্বভারতীয় পতাকা
পাকিস্তানি পতাকা
বাংলাদেশের জাতীয় পতাকা
৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে কিসের কর্মসূচি ঘোষণার জন্য বিশাল জনসভার আয়োজন করা হয়?
৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে কিসের কর্মসূচি ঘোষণার জন্য বিশাল জনসভার আয়োজন করা হয়?
সংগ্রামের
বৃহত্তর আন্দোলনের
ভাগ্য পরিবর্তনের
রুজি রোজগারের
১৯৭১ সালের ১লা মার্চ পাকিস্তান 'জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন কে?
১৯৭১ সালের ১লা মার্চ পাকিস্তান 'জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন কে?
ইয়াহিয়া খান
টিক্কা খান
রাও ফরমান আলী
ইমরান আলী খান
নিচের কোন ঘটনাটি ১৯৭১ সালের ২রা মার্চ ঘটেছিল?
নিচের কোন ঘটনাটি ১৯৭১ সালের ২রা মার্চ ঘটেছিল?
জাতীয় পরিষদের ভোট গ্রহণ হয়েছিল
ঢাকায় গণহত্যা শুরু হয়েছিল
ছাত্রদের মিছিলে গুলি করা হয়েছিল
সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল
স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের পূর্ব নাম কোনটি?
স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের পূর্ব নাম কোনটি?
ঢাকা সম্প্রচার কেন্দ্র
চট্টগ্রাম সম্প্রচার কেন্দ্র
আকাশবাণী সম্প্রচার কেন্দ্র
কালুরঘাট সম্প্রচার কেন্দ্র
২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন কে?
২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন কে?
মেজর জিয়াউর রহমান
তাজউদ্দীন আহমদ
এম. মনসুর আলী
খন্দকার মোশতাক
মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে কী সৃষ্টি করে?
মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে কী সৃষ্টি করে?
সহানুভূতি
আশা ও উদ্দীপনা
হতাশা
আগ্রাসী মনোভাব
বাংলাদেশের জাতীয় পতাকা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কী হিসেবে কাজ করে?
বাংলাদেশের জাতীয় পতাকা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কী হিসেবে কাজ করে?
গতি
দাবির প্রতীক
প্রেরণা
অদম্য সাহস
প্রথম উত্তোলিত স্বাধীন বাংলাদেশের পতাকা কেমন ছিল?
প্রথম উত্তোলিত স্বাধীন বাংলাদেশের পতাকা কেমন ছিল?
বাংলা বর্ণ খচিত
জাতীয় প্রতীক খচিত
নৌকা খচিত
দেশের মানচিত্র খচিত
মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘে কতটি দেশের প্রতিনিধি বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করে?
মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘে কতটি দেশের প্রতিনিধি বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করে?
৪৭টি
৪৯টি
৫৭টি
৬৩টি
মুক্তিযুদ্ধের সময় ভারত যে পরিমাণ শরণার্থীকে আশ্রয় দেয় তার সংখ্যা কোনটি?
মুক্তিযুদ্ধের সময় ভারত যে পরিমাণ শরণার্থীকে আশ্রয় দেয় তার সংখ্যা কোনটি?
প্রায় পঞ্চাশ লক্ষ
প্রায় সত্তর লক্ষ
প্রায় নব্বই লক্ষ
প্রায় এক কোটি
১৯৭১ সালের কোন তারিখে মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়?
১৯৭১ সালের কোন তারিখে মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়?
২৬শে মার্চ
১০ই এপ্রিল
২৭শে মার্চ
১৭ই এপ্রিল
১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল-
i. জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা
ii. কলকারখানা বন্ধ করে দেওয়া
iii. সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণে চলে আসা
নিচের কোনটি সঠিক?
১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল-
i. জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা
ii. কলকারখানা বন্ধ করে দেওয়া
iii. সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণে চলে আসা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
নাওমির অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
নাওমির অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
আবুল কাশেম ফজলুল হক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী


