- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে গণহত্যার অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল 'অপারেশন সার্চলাইট'। ২৫শে মার্চ মধ্যরাতে এ অপারেশন সংগঠিত হলেও মূলত এর প্রস্তুতি চলতে থাকে মার্চের প্রথম থেকে। ৩রা মার্চ পশ্চিম পাকিস্তান থেকে আগত অস্ত্র ও রসদ বোঝাই এম.ভি. সোয়াত জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১৫ই মার্চ থেকে ২৪শে মার্চ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনার ভান করে আসলে অভিযানের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন ও অপারেশন সার্চলাইট চূড়ান্ত করেন।
অপারেশন সার্চলাইট অনুযায়ী ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব দেওয়া হয় পাকিস্তানি বাহিনীর মেজর জেনারেল রাও ফরমান আলীকে। পরিকল্পনা অনুযায়ী প্রথমেই ঢাকা শহরের পিলখানার ইপিআর হেডকোয়ার্টার্স এবং রাজারবাগ পুলিশ লাইন্সের নিয়ন্ত্রণভার পাকিস্তানি সেনাদের গ্রহণ করার কথা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় আক্রমণ, বঙ্গবন্ধুকে গ্রেফতার, টেলিফোন এক্সচেঞ্জ ও রেডিয়ো-টেলিভিশন নিয়ন্ত্রণ, স্টেট ব্যাংক নিয়ন্ত্রণ, আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার, ঢাকা শহরের যাতায়াত ব্যবস্থাসহ শহর নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানি সৈন্যদের প্রাথমিক দায়িত্ব। অপারেশন সার্চলাইটের আওতায় রাজশাহী, যশোর, খুলনা, রংপুর, সৈয়দপুর, কুমিল্লায় সেনাবাহিনী, ইপিআর, আনসার, পুলিশের বাঙালি সদস্যদের নিরস্ত্র করার কথা উল্লেখ ছিল। চট্টগ্রাম বন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা দখলে রাখাও তাদের লক্ষ্য ছিল। ঢাকার বাইরে এ অপারেশনের প্রধান দায়িত্ব পান মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। সার্বিকভাবে এ পরিকল্পনার তত্ত্বাবধান করেন গভর্নর লে. জেনারেল টিক্কা খান।
পাকিস্তানি সৈন্যরা ২৫শে মার্চ রাত ১১.৩০ মিনিটে ঢাকা সেনানিবাস থেকে রাস্তায় বেরিয়ে পড়ে। এ সময় তাদের প্রথম আক্রমণের শিকার হয় ঢাকার ফার্মগেইট এলাকায় রাস্তায় মিছিলরত মুক্তিকামী বাঙালি। একই সাথে আক্রমণ চালানো হয় পিলখানা ও রাজারবাগ পুলিশলাইন্সে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ পরিচালিত হয় গভীর রাতে। ইকবাল হল (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ও জগন্নাথ হল এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লিয়াকত হলে (বর্তমান সোহরাওয়ার্দী হল) ঢুকে পাকিস্তানি সেনারা গুলি করে ঘুমন্ত অনেক ছাত্রকে হত্যা করে ঢাকা হলসহ (বর্তমান শহীদুল্লাহ হল) বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা এবং রোকেয়া হলেও তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। মার্চের এই গণহত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০জন শিক্ষকসহ ৩০০ ছাত্র-ছাত্রী ও কর্মচারী নিহত হন। জহুরুল হক হল সংলগ্ন রেলওয়ে বস্তিতে সেনাবাহিনী আগুন দিলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সংগঠিত হয়। শুধু ২৫শে মার্চ রাতেই ঢাকায় ৭ থেকে ৮ হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়।
ঢাকার বাইরে সারা দেশে সেনানিবাস, ইপিআর ঘাঁটিতে আক্রমণ চালিয়ে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালি সেনাকে হত্যা করে। এভাবে আক্রমণের শুরুতেই পাকিস্তানি বাহিনী পরিকল্পনা অনুযায়ী দেশের পুলিশ ও ইপিআর ঘাঁটিগুলোর উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এসব এলাকায় বহু নিরীহ লোককে হত্যা করা হয়।
অপারেশন সার্চলাইট পরিকল্পনা অনুযায়ী, ২৫শে মার্চ রাত দেড়টায় (২৬শে মার্চের প্রথম প্রহরে) বঙ্গবন্ধুকে তাঁর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাসা থেকে পাকিস্তানি বাহিনী গ্রেফতার করে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
১৯৭০ সালে অসহযোগ আন্দোলন সংঘটিত হয়েছিল কেন?
১৯৭০ সালে অসহযোগ আন্দোলন সংঘটিত হয়েছিল কেন?
শোষণমুক্ত সমাজ গড়ার জন্য
বাংলার স্বাধীনতা আদায় করতে
পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জন্য
মাতৃভাষার দাবি প্রতিষ্ঠা করার জন্য
১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল কোনটি?
১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল কোনটি?
পাকিস্তান পিপলস্ পার্টি
পাকিস্তান জামায়াতে ইসলামী
মুসলিম লীগ
আওয়ামী লীগ
আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেয় তখন তা বানচালের জন্য কে ইয়াহিয়া খানের সঙ্গে ষড়যন্ত্র শুরু করেন?
আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেয় তখন তা বানচালের জন্য কে ইয়াহিয়া খানের সঙ্গে ষড়যন্ত্র শুরু করেন?
আমির আবদুল্লাহ খান নিয়াজী
আবু ইউসুফ পাঠান
জুলফিকার আলী ভুট্টো
রাও ফরমান আলী
ইয়াহিয়া কীভাবে ক্ষমতা হস্তান্তর বিলম্বিত করতে চেয়েছেন?
ইয়াহিয়া কীভাবে ক্ষমতা হস্তান্তর বিলম্বিত করতে চেয়েছেন?
ক্ষমতা আঁকড়ে ধরে রেখে
অস্ত্রের ভয় দেখিয়ে
জেলজুলুমের ভয় দেখিয়ে
টাকাপয়সার লোভ দেখিয়ে
“মুক্তিযুদ্ধে এ পতাকা ছিল আমাদের প্রেরণা"- এখানে কোন পতাকার কথা বলা হয়েছে?
“মুক্তিযুদ্ধে এ পতাকা ছিল আমাদের প্রেরণা"- এখানে কোন পতাকার কথা বলা হয়েছে?
ব্রিটিশ-ভারতীয় পতাকা
সর্বভারতীয় পতাকা
পাকিস্তানি পতাকা
বাংলাদেশের জাতীয় পতাকা
৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে কিসের কর্মসূচি ঘোষণার জন্য বিশাল জনসভার আয়োজন করা হয়?
৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে কিসের কর্মসূচি ঘোষণার জন্য বিশাল জনসভার আয়োজন করা হয়?
সংগ্রামের
বৃহত্তর আন্দোলনের
ভাগ্য পরিবর্তনের
রুজি রোজগারের
১৯৭১ সালের ১লা মার্চ পাকিস্তান 'জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন কে?
১৯৭১ সালের ১লা মার্চ পাকিস্তান 'জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন কে?
ইয়াহিয়া খান
টিক্কা খান
রাও ফরমান আলী
ইমরান আলী খান
নিচের কোন ঘটনাটি ১৯৭১ সালের ২রা মার্চ ঘটেছিল?
নিচের কোন ঘটনাটি ১৯৭১ সালের ২রা মার্চ ঘটেছিল?
জাতীয় পরিষদের ভোট গ্রহণ হয়েছিল
ঢাকায় গণহত্যা শুরু হয়েছিল
ছাত্রদের মিছিলে গুলি করা হয়েছিল
সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল
স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের পূর্ব নাম কোনটি?
স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের পূর্ব নাম কোনটি?
ঢাকা সম্প্রচার কেন্দ্র
চট্টগ্রাম সম্প্রচার কেন্দ্র
আকাশবাণী সম্প্রচার কেন্দ্র
কালুরঘাট সম্প্রচার কেন্দ্র
২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন কে?
২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন কে?
মেজর জিয়াউর রহমান
তাজউদ্দীন আহমদ
এম. মনসুর আলী
খন্দকার মোশতাক
মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে কী সৃষ্টি করে?
মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে কী সৃষ্টি করে?
সহানুভূতি
আশা ও উদ্দীপনা
হতাশা
আগ্রাসী মনোভাব
বাংলাদেশের জাতীয় পতাকা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কী হিসেবে কাজ করে?
বাংলাদেশের জাতীয় পতাকা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কী হিসেবে কাজ করে?
গতি
দাবির প্রতীক
প্রেরণা
অদম্য সাহস
প্রথম উত্তোলিত স্বাধীন বাংলাদেশের পতাকা কেমন ছিল?
প্রথম উত্তোলিত স্বাধীন বাংলাদেশের পতাকা কেমন ছিল?
বাংলা বর্ণ খচিত
জাতীয় প্রতীক খচিত
নৌকা খচিত
দেশের মানচিত্র খচিত
মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘে কতটি দেশের প্রতিনিধি বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করে?
মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘে কতটি দেশের প্রতিনিধি বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করে?
৪৭টি
৪৯টি
৫৭টি
৬৩টি
মুক্তিযুদ্ধের সময় ভারত যে পরিমাণ শরণার্থীকে আশ্রয় দেয় তার সংখ্যা কোনটি?
মুক্তিযুদ্ধের সময় ভারত যে পরিমাণ শরণার্থীকে আশ্রয় দেয় তার সংখ্যা কোনটি?
প্রায় পঞ্চাশ লক্ষ
প্রায় সত্তর লক্ষ
প্রায় নব্বই লক্ষ
প্রায় এক কোটি
১৯৭১ সালের কোন তারিখে মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়?
১৯৭১ সালের কোন তারিখে মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়?
২৬শে মার্চ
১০ই এপ্রিল
২৭শে মার্চ
১৭ই এপ্রিল
১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল-
i. জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা
ii. কলকারখানা বন্ধ করে দেওয়া
iii. সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণে চলে আসা
নিচের কোনটি সঠিক?
১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল-
i. জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা
ii. কলকারখানা বন্ধ করে দেওয়া
iii. সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণে চলে আসা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
নাওমির অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
নাওমির অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
আবুল কাশেম ফজলুল হক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী


