- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
একাত্তরের মে মাস থেকেই মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে সাহসের সঙ্গে পাকিস্তানি বাহিনীর মোকাবিলা শুরু করে। জুন মাস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলা যোদ্ধারা দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তানি বাহিনীর ওপর ব্যাপক আক্রমণ চালাতে থাকে। এতে পাকিস্তানি বাহিনী দিশেহারা হয়ে পড়ে। মূলত মধ্য নভেম্বর থেকে ভারতীয় বাহিনী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে মুক্তিবাহিনীকে সম্মুখ যুদ্ধে কার্যকর সহায়তা দিতে থাকে। ১৩ই নভেম্বর ট্যাংকসহ দুই ব্যাটালিয়ন ভারতীয় সৈন্য যশের ঘাঁটি স্থাপন করে। পাকিস্তানি বাহিনীর উপর আরও সুদৃঢ় আক্রমণের জন্য ২১শে নভেম্বর বাংলাদেশ ও ভারত সরকার একটি যৌথবাহিনী গঠন করে। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে এটি গঠিত হয়। যুদ্ধকালীন মুক্তিবাহিনীর সহায়তাকারী ভারতীয় বাহিনীকে মিত্রবাহিনী বলা হতো। যৌথবাহিনী গঠনের ফলে স্বাভাবিকভাবেই যুদ্ধ গতি লাভ করে।
৩রা ডিসেম্বর পাকিস্তানি বিমানবাহিনী ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে হামলা চালালে শুরু হয়ে যায় পাক-ভারত সর্বাতাক যুদ্ধ। যৌথবাহিনীর অধীনে বাংলাদেশ সীমান্তে এ সময় আক্রমণ শুরু হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে চালানো হয় বিমান হামলা। ৬ই ডিসেম্বর ভারত সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। পরের দিন যশোর বিমানবন্দরের পতনের পর যৌথবাহিনী যশোর শহরে প্রবেশ করে। ৮ থেকে ৯ই ডিসেম্বরের মধ্যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী শহর যৌথবাহিনীর দখলে আসে। ১০ই ডিসেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালকে নিরপেক্ষ এলাকা ঘোষণা করে ঢাকাস্থ কূটনৈতিকবৃন্দ ও বিদেশি নাগরিকদের সেখানে আশ্রয় দেওয়া হয়। ঐদিন বিশেষ বিমানযোগে ঢাকা থেকে ব্রিটিশ ও অন্যান্য বিদেশি নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ১১ থেকে ১২ই ডিসেম্বরের মধ্যে ময়মনসিংহ, হিলি, কুষ্টিয়া, খুলনা, রংপুর, রাজশাহী, দিনাজপুর ও সিরাজগঞ্জ মুক্ত হয়।
যৌথবাহিনীর শেষ যুদ্ধ
১২ই ডিসেম্বর ঢাকায় বিভিন্ন সামরিক অবস্থানের উপর যৌথবাহিনীর বিমান হামলা চলে। যৌথবাহিনী চারদিক থেকে ঢাকা অভিমুখে রওয়ানা হয়। এর মধ্যে দেশের সীমান্তবর্তী বিভিন্ন রণাঙ্গনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ শুরু হয়ে যায়। পাকিস্তান সরকারের গভর্নর ডা. মালিক পদত্যাগ করে তার মন্ত্রীদের নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় নেয়। ১৪ই ডিসেম্বরের মধ্যে ঢাকা ছাড়া দেশের অন্যত্র অনেক বড়ো শহর ও সেনানিবাসে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। ঐ দিনই পাকিস্তানি বাহিনীর যুদ্ধের সমাপ্তি ঘটে। ঢাকা শহরের চারদিক তখন যৌথবাহিনী ঘেরাও করে রাখে। যে কোনো সময় ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ঘটতে পারে অবস্থা সে রকম পর্যায়ে পৌছে যায়। আত্মসমর্পণের সুবিধার্থে মিত্রবাহিনীর সর্বাধিনায়কের আহ্বানে উভয় পক্ষ ১৬ই ডিসেম্বর বিকেল তিনটা পর্যন্ত যুদ্ধ বিরতিতে সম্মত হয়।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
১৯৭০ সালে অসহযোগ আন্দোলন সংঘটিত হয়েছিল কেন?
১৯৭০ সালে অসহযোগ আন্দোলন সংঘটিত হয়েছিল কেন?
শোষণমুক্ত সমাজ গড়ার জন্য
বাংলার স্বাধীনতা আদায় করতে
পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জন্য
মাতৃভাষার দাবি প্রতিষ্ঠা করার জন্য
১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল কোনটি?
১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল কোনটি?
পাকিস্তান পিপলস্ পার্টি
পাকিস্তান জামায়াতে ইসলামী
মুসলিম লীগ
আওয়ামী লীগ
আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেয় তখন তা বানচালের জন্য কে ইয়াহিয়া খানের সঙ্গে ষড়যন্ত্র শুরু করেন?
আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেয় তখন তা বানচালের জন্য কে ইয়াহিয়া খানের সঙ্গে ষড়যন্ত্র শুরু করেন?
আমির আবদুল্লাহ খান নিয়াজী
আবু ইউসুফ পাঠান
জুলফিকার আলী ভুট্টো
রাও ফরমান আলী
ইয়াহিয়া কীভাবে ক্ষমতা হস্তান্তর বিলম্বিত করতে চেয়েছেন?
ইয়াহিয়া কীভাবে ক্ষমতা হস্তান্তর বিলম্বিত করতে চেয়েছেন?
ক্ষমতা আঁকড়ে ধরে রেখে
অস্ত্রের ভয় দেখিয়ে
জেলজুলুমের ভয় দেখিয়ে
টাকাপয়সার লোভ দেখিয়ে
“মুক্তিযুদ্ধে এ পতাকা ছিল আমাদের প্রেরণা"- এখানে কোন পতাকার কথা বলা হয়েছে?
“মুক্তিযুদ্ধে এ পতাকা ছিল আমাদের প্রেরণা"- এখানে কোন পতাকার কথা বলা হয়েছে?
ব্রিটিশ-ভারতীয় পতাকা
সর্বভারতীয় পতাকা
পাকিস্তানি পতাকা
বাংলাদেশের জাতীয় পতাকা
৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে কিসের কর্মসূচি ঘোষণার জন্য বিশাল জনসভার আয়োজন করা হয়?
৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে কিসের কর্মসূচি ঘোষণার জন্য বিশাল জনসভার আয়োজন করা হয়?
সংগ্রামের
বৃহত্তর আন্দোলনের
ভাগ্য পরিবর্তনের
রুজি রোজগারের
১৯৭১ সালের ১লা মার্চ পাকিস্তান 'জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন কে?
১৯৭১ সালের ১লা মার্চ পাকিস্তান 'জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন কে?
ইয়াহিয়া খান
টিক্কা খান
রাও ফরমান আলী
ইমরান আলী খান
নিচের কোন ঘটনাটি ১৯৭১ সালের ২রা মার্চ ঘটেছিল?
নিচের কোন ঘটনাটি ১৯৭১ সালের ২রা মার্চ ঘটেছিল?
জাতীয় পরিষদের ভোট গ্রহণ হয়েছিল
ঢাকায় গণহত্যা শুরু হয়েছিল
ছাত্রদের মিছিলে গুলি করা হয়েছিল
সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল
স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের পূর্ব নাম কোনটি?
স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের পূর্ব নাম কোনটি?
ঢাকা সম্প্রচার কেন্দ্র
চট্টগ্রাম সম্প্রচার কেন্দ্র
আকাশবাণী সম্প্রচার কেন্দ্র
কালুরঘাট সম্প্রচার কেন্দ্র
২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন কে?
২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন কে?
মেজর জিয়াউর রহমান
তাজউদ্দীন আহমদ
এম. মনসুর আলী
খন্দকার মোশতাক
মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে কী সৃষ্টি করে?
মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে কী সৃষ্টি করে?
সহানুভূতি
আশা ও উদ্দীপনা
হতাশা
আগ্রাসী মনোভাব
বাংলাদেশের জাতীয় পতাকা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কী হিসেবে কাজ করে?
বাংলাদেশের জাতীয় পতাকা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কী হিসেবে কাজ করে?
গতি
দাবির প্রতীক
প্রেরণা
অদম্য সাহস
প্রথম উত্তোলিত স্বাধীন বাংলাদেশের পতাকা কেমন ছিল?
প্রথম উত্তোলিত স্বাধীন বাংলাদেশের পতাকা কেমন ছিল?
বাংলা বর্ণ খচিত
জাতীয় প্রতীক খচিত
নৌকা খচিত
দেশের মানচিত্র খচিত
মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘে কতটি দেশের প্রতিনিধি বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করে?
মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘে কতটি দেশের প্রতিনিধি বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করে?
৪৭টি
৪৯টি
৫৭টি
৬৩টি
মুক্তিযুদ্ধের সময় ভারত যে পরিমাণ শরণার্থীকে আশ্রয় দেয় তার সংখ্যা কোনটি?
মুক্তিযুদ্ধের সময় ভারত যে পরিমাণ শরণার্থীকে আশ্রয় দেয় তার সংখ্যা কোনটি?
প্রায় পঞ্চাশ লক্ষ
প্রায় সত্তর লক্ষ
প্রায় নব্বই লক্ষ
প্রায় এক কোটি
১৯৭১ সালের কোন তারিখে মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়?
১৯৭১ সালের কোন তারিখে মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়?
২৬শে মার্চ
১০ই এপ্রিল
২৭শে মার্চ
১৭ই এপ্রিল
১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল-
i. জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা
ii. কলকারখানা বন্ধ করে দেওয়া
iii. সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণে চলে আসা
নিচের কোনটি সঠিক?
১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল-
i. জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা
ii. কলকারখানা বন্ধ করে দেওয়া
iii. সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণে চলে আসা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
নাওমির অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
নাওমির অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
আবুল কাশেম ফজলুল হক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী


