- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- নাগরিক সমস্যা ও আমাদের করণীয়
নাগরিক সমস্যা ও আমাদের করণীয়
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
পরিবেশগত দুর্যোগ মোকাবিলায় সরকারি ও বেসরকারি উদ্যোগ
বস্তুত, বাংলাদেশের উন্নয়নে পরিবেশ সংরক্ষণ জরুরি। বেশি জনসংখ্যার কারণে পরিবেশ দূষণ দ্বারা আক্রান্ত মানুষের সংখ্যা বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। স্বল্প আয়তন ও জনসংখ্যার উচ্চ ঘনত্বের কারণে বাংলাদেশের জন্য এসব সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ভয়াবহ এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, তা নিম্নে উল্লেখ করা হলো।
- অপরিকল্পিতভাবে গড়ে উঠা কলকারখানা বন্ধ ঘোষণা করা।
- মানুষের বসতি রয়েছে এমন এলাকায় শিল্প-কারখানা স্থাপনের অনুমতি না দেওয়া।
- যে শিল্পগুলো পরিবেশ দূষণের জন্য সর্বাধিক দায়ী, সেগুলো চিহ্নিত করে এর মধ্যে পরিবেশ দূষণের জন্য সর্বাধিক ক্ষতিকারক শিল্পগুলো বন্ধ ঘোষণা করা।
- শিল্প-শ্রমিকদের প্রয়োজনীয় শিক্ষাদান ও প্রশিক্ষণের ব্যবস্থা করা।
- যেখানে-সেখানে ময়লা আবর্জনা না ফেলা।
- বনায়ন বৃদ্ধি করা এবং এ বিষয়ে সকলকে উৎসাহিত করা।
- ব্যাপক সামাজিক বনায়ন কর্মসূচি গ্রহণ করা এবং বৃক্ষরোপণ আন্দোলন জোরদার করা।
- পাহাড় কাটা নিয়ন্ত্রণ করা।
- পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ এবং এ সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ বাস্তবায়ন করা।
- প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা।
- ইটের ভাটায় জ্বালানি কাঠ পোড়ানো বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া।
- স্বাস্থ্যবিধি সম্পর্কে জনগণকে সচেতন করে তোলা, যাতে তারা পরিবেশের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতন থাকে।
- অধিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করে জৈবসার ব্যবহারে উৎসাহিত করা।
- পরিবেশ রক্ষার আন্দোলনে জনগণকে উৎসাহিত ও অংশগ্রহণে রাজি করানো।
- ক্ষতিকারক উপাদানগুলোর পরিমাপ করার জন্য বিশেষজ্ঞ দল গঠন করে তাদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
নাগরিক সমস্যা ও আমাদের করণীয় - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
আমাদের দেশের ক্রমবর্ধমান দারিদ্র্যের কারণ কোনটি?
অপরিকল্পিতভাবে বাসস্থান নির্মাণ
অশিক্ষা
জনসংখ্যার দ্রুত বৃদ্ধি
শিল্প কারখানায় লোকসান
বিবাহকে বাংলাদেশে কী কর্তব্য মনে করা হয়?
পারিবারিক কর্তব্য
সামাজিক কর্তব্য
রাষ্ট্রীয় কর্তব্য
ধর্মীয় কর্তব্য
সামাজিক মর্যাদা এবং শৃঙ্খলাপূর্ণ জীবনের জন্য কোন বিষয়টিকে একটি অপরিহার্য বিষয় বলে মনে করা হয়?
বিয়ে
ধনসম্পত্তি
অর্থ
গাড়িবাড়ি
জনসংখ্যার পুনর্বণ্টন বলতে কী বোঝায়?
বেশি ঘনত্ব স্থান থেকে অল্প ঘনত্ব জায়গায় জনসংখ্যা সরিয়ে নেওয়া
জনগণের মধ্যে সঠিক পরিমাণে সম্পদ বণ্টন করা
প্রতি পরিবারে সমানসংখ্যক লোক বণ্টন করে দেওয়া
প্রতি এলাকায় সমানসংখ্যক লোক বন্টন করে দেওয়া
বাংলাদেশের জনগণের কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মান বাড়ানোর জন্য কোনটি প্রয়োজন?
জনসংখ্যার পুনর্বণ্টন
জনশক্তি রপ্তানি
শিক্ষার প্রসার
অর্থনৈতিক উন্নয়ন
কোনটি বৃদ্ধি পেলে জনগণের আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে?
সন্তান-সন্ততি
বয়স
কর্মসংস্থান
সহায়-সম্পত্তি
স্থিতিশীল উন্নয়ন ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রধান ভিত্তি কোনটি?
প্রশাসনিক কঠোরতা
নিরক্ষরতার হার কমানো
কর্মমুখী শিক্ষার ব্যবস্থা
সুস্থ প্রাকৃতিক পরিবেশ
সাধারণত কোন ধরনের পরিবারকে সুখী পরিবার বলা হয়?
ছোট পরিবারকে
বড় পরিবারকে
যৌথ পরিবারকে
উপজাতি পরিবারকে
বাংলাদেশের জনসংখ্যাজনিত সমস্যা সমাধানের উপায় কোনটি?
বহুমুখী কর্মসংস্থান
নারী শিক্ষার প্রসার
সম্পদের সুষ্ঠু ব্যবহার
উপরের সবগুলোই
উন্নত জীবনের ছোঁয়া পেতে হলে-
জনসংখ্যা বৃদ্ধির হার বাড়াতে হবে
জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে হবে
শিক্ষার প্রসার ঘটাতে হবে
দরিদ্রতা দূর করতে হবে
জনসংখ্যা সমস্যা সমাধানের প্রধান উপায় হলো-
অর্থনৈতিক উন্নয়ন
জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন
বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধ
সামাজিক ও ধর্মীয় কুসংস্কার
২০০৪ সালে গৃহীত জনসংখ্যানীতির প্রধান উদ্দেশ্য কী ছিল?
জনগণকে শিক্ষিত করে তোলা
জনসংখ্যা নিয়ন্ত্রণ করা
জনগণকে স্বাস্থ্য সচেতন করে তোলা
জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা


