- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- নাগরিক সমস্যা ও আমাদের করণীয়
নাগরিক সমস্যা ও আমাদের করণীয়
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
জনসংখ্যা সমস্যা সমাধানের একটি উপায় সংক্ষেপে লেখ।
জনসংখ্যা সমস্যা সমাধানের একটি উপায়- জনসংখ্যার পূর্ণবণ্টন: বাংলাদেশের সর্বত্র জনসংখ্যার অবস্থান একই রকম নয়। কাজেই যেখানে জনসংখ্যার ঘনত্ব খুব বেশি সেখান থেকে অল্প ঘনত্ব এলাকায় জনসংখ্যা সরিয়ে নেওয়ার মাধ্যমে জনসংখ্যার পূর্ণ বণ্টন করতে হবে। এতে জনগণের কর্মসংস্থান সৃষ্টি হবে আর জীবনযাত্রার মানও বাড়বে।
নাগরিক সমস্যা ও আমাদের করণীয় - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
আমাদের দেশের ক্রমবর্ধমান দারিদ্র্যের কারণ কোনটি?
অপরিকল্পিতভাবে বাসস্থান নির্মাণ
অশিক্ষা
জনসংখ্যার দ্রুত বৃদ্ধি
শিল্প কারখানায় লোকসান
বিবাহকে বাংলাদেশে কী কর্তব্য মনে করা হয়?
পারিবারিক কর্তব্য
সামাজিক কর্তব্য
রাষ্ট্রীয় কর্তব্য
ধর্মীয় কর্তব্য
সামাজিক মর্যাদা এবং শৃঙ্খলাপূর্ণ জীবনের জন্য কোন বিষয়টিকে একটি অপরিহার্য বিষয় বলে মনে করা হয়?
বিয়ে
ধনসম্পত্তি
অর্থ
গাড়িবাড়ি
জনসংখ্যার পুনর্বণ্টন বলতে কী বোঝায়?
বেশি ঘনত্ব স্থান থেকে অল্প ঘনত্ব জায়গায় জনসংখ্যা সরিয়ে নেওয়া
জনগণের মধ্যে সঠিক পরিমাণে সম্পদ বণ্টন করা
প্রতি পরিবারে সমানসংখ্যক লোক বণ্টন করে দেওয়া
প্রতি এলাকায় সমানসংখ্যক লোক বন্টন করে দেওয়া
বাংলাদেশের জনগণের কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মান বাড়ানোর জন্য কোনটি প্রয়োজন?
জনসংখ্যার পুনর্বণ্টন
জনশক্তি রপ্তানি
শিক্ষার প্রসার
অর্থনৈতিক উন্নয়ন
কোনটি বৃদ্ধি পেলে জনগণের আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে?
সন্তান-সন্ততি
বয়স
কর্মসংস্থান
সহায়-সম্পত্তি
স্থিতিশীল উন্নয়ন ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রধান ভিত্তি কোনটি?
প্রশাসনিক কঠোরতা
নিরক্ষরতার হার কমানো
কর্মমুখী শিক্ষার ব্যবস্থা
সুস্থ প্রাকৃতিক পরিবেশ
সাধারণত কোন ধরনের পরিবারকে সুখী পরিবার বলা হয়?
ছোট পরিবারকে
বড় পরিবারকে
যৌথ পরিবারকে
উপজাতি পরিবারকে
বাংলাদেশের জনসংখ্যাজনিত সমস্যা সমাধানের উপায় কোনটি?
বহুমুখী কর্মসংস্থান
নারী শিক্ষার প্রসার
সম্পদের সুষ্ঠু ব্যবহার
উপরের সবগুলোই
উন্নত জীবনের ছোঁয়া পেতে হলে-
জনসংখ্যা বৃদ্ধির হার বাড়াতে হবে
জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে হবে
শিক্ষার প্রসার ঘটাতে হবে
দরিদ্রতা দূর করতে হবে
জনসংখ্যা সমস্যা সমাধানের প্রধান উপায় হলো-
অর্থনৈতিক উন্নয়ন
জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন
বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধ
সামাজিক ও ধর্মীয় কুসংস্কার
২০০৪ সালে গৃহীত জনসংখ্যানীতির প্রধান উদ্দেশ্য কী ছিল?
জনগণকে শিক্ষিত করে তোলা
জনসংখ্যা নিয়ন্ত্রণ করা
জনগণকে স্বাস্থ্য সচেতন করে তোলা
জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা


