- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের সরকারব্যবস্থা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
জেলা প্রশাসন মাঠ বা স্থানীয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ স্তর। এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন জেলা প্রশাসক। দেশের সব জেলায় একজন করে জেলা প্রশাসক আছেন। তাঁকে কেন্দ্র করে জেলার সকল সরকারি কাজ পরিচালিত হয়। নিচে তার কাজগুলো সম্পর্কে জানব।
১. প্রশাসনিক কাজ জেলা প্রশাসক কেন্দ্র থেকে আসা সকল আদেশ-নির্দেশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। জেলার বিভিন্ন অফিসের কাজ তদারক ও সমন্বয় করেন। জেলার বিভিন্ন শূন্য পদে লোক নিয়োগ করেন।
২. রাজস্ব সংক্রান্ত ও আর্থিক কাজ জেলা প্রশাসক জেলা কোষাগারের রক্ষক ও পরিচালক। জেলার সব ধরনের রাজস্ব আদায়ের দায়িত্ব তার, সে কারণে তিনি কালেকটর নামে পরিচিত। এ ছাড়া তিনি ভূমি উন্নয়ন, রেজিস্ট্রেশন ও রাজস্বসংক্রান্ত বিবাদ মীমাংসা করে থাকেন।
৩. আইন-শৃঙ্খলা রক্ষাসংক্রান্ত কাজ জেলার মধ্যে শান্তি ও শৃঙ্খলা রক্ষা ও জনগণের জীবনের নিরাপত্তা প্রদানের দায়িত্ব তাঁর উপর ন্যস্ত। তিনি পুলিশ প্রশাসনের সাহায্যে এ দায়িত্ব পালন করে থাকেন।
৪. উন্নয়নমূলক কাজ জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়নের চাবিকাঠি। জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ (শিক্ষা, কৃষি, শিল্প, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন ইত্যাদি) বাস্তবায়নের দায়িত্বও তাঁর। তিনি জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করেন।
৫. স্থানীয় শাসনসংক্রান্ত কাজ জেলা প্রশাসক স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর (উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন) কাজ তত্ত্বাবধান করেন। তিনি জেলার অধীনস্থ সকল বিভাগ ও সংস্থার কাজের সমন্বয় করেন।
জেলা প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে তিনি আরও অনেক দায়িত্ব পালন করেন। তিনি জেলার সংবাদপত্র ও প্রকাশনার জন্য নিবন্ধন প্রদান, আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন বিষয়ের লাইসেন্স প্রদান এবং জেলার বিভিন্ন বিষয়ের তথ্য সংগ্রহ করেন এবং সে সম্পর্কে সরকারকে অবহিত করেন।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
সংসদীয় পদ্ধতিতে শাসন ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?
কোন শাসনব্যবস্থায় চেক এন্ড ব্যালান্সের সুযোগ বেশি থাকে?
কার সম্মতি ছাড়া অর্থবিল সংসদে উত্থাপন করা যায় না?
কার সম্মতি ছাড়া অর্থবিল সংসদে উত্থাপন করা যায় না?
অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রী
প্রধান বিচারপতি
রাষ্ট্রপতি
বাংলাদেশের প্রধান বিচারপতি কার দ্বারা নিয়োগ লাভ করেন?
বাংলাদেশের প্রধান বিচারপতি কার দ্বারা নিয়োগ লাভ করেন?
আইনমন্ত্রী
প্রধানমন্ত্রী
প্রতিরক্ষা মন্ত্রী
রাষ্ট্রপতি
বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করেন কে?
বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করেন কে?
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
স্পিকার
মুখ্য সচিব
কার নির্দেশে অর্থমন্ত্রী দেশের জাতীয় বাজেট প্রণয়ন ও সংসদে উপস্থাপন করেন?
কার নির্দেশে অর্থমন্ত্রী দেশের জাতীয় বাজেট প্রণয়ন ও সংসদে উপস্থাপন করেন?
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রী
স্পিকার
সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?
সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?
প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতির
বিচারপতির
স্পিকারের
বাংলাদেশে বর্তমানে কোন পদ্ধতির সরকারব্যবস্থা চালু রয়েছে?
বাংলাদেশে বর্তমানে কোন পদ্ধতির সরকারব্যবস্থা চালু রয়েছে?
একনায়কতান্ত্রিক
যুক্তরাষ্ট্রীয়
সংসদীয়
রাষ্ট্রপতিশাসিত
বাংলাদেশ সংবিধান অনুসারে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা ন্যস্ত থাকে-
বাংলাদেশ সংবিধান অনুসারে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা ন্যস্ত থাকে-
প্রধানমন্ত্রীর কাছে
বিচারবিভাগের কাছে
রাষ্ট্রপতির কাছে
সাংসদদের কাছে
সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাহী প্রধান কে?
সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাহী প্রধান কে?
প্রধানমন্ত্রী
প্রধান বিচারপতি
প্রধান নির্বাচন কমিশনার
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শে জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেন কে?
প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শে জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেন কে?
অর্থসচিব
অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রী
স্পিকার


