- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের সরকারব্যবস্থা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মন্ত্রণালয় হলো প্রশাসনের কেন্দ্রবিন্দু। আর যে স্থানে বিভিন্ন মন্ত্রণালয়গুলো অবস্থিত তা সচিবালয় নামে পরিচিত। প্রতিটি মন্ত্রণালয় একজন মন্ত্রীর অধীনে ন্যস্ত। মন্ত্রীর প্রধান কাজ প্রকল্প প্রণয়ন ও নীতি নির্ধারণ। প্রতিটি মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হলেন সচিব। তিনি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে নীতি নির্ধারণে পরামর্শ প্রদান করেন। মন্ত্রণালয়ের সকল কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব সচিবের উপর ন্যস্ত।
অতিরিক্ত সচিব মন্ত্রণালয়ের দ্বিতীয় প্রধান প্রশাসনিক কর্মকর্তা। তিনি সচিবকে বিভিন্ন দায়িত্ব পালনে সহায়তা করেন। কোনো মন্ত্রণালয়ে সচিব না থাকলে তিনি সচিবের দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের প্রতিটি অনুবিভাগের জন্য একজন করে যুগ্ম সচিব থাকেন। তিনি সচিবকে বিভিন্ন কাজে সহায়তা করেন। মন্ত্রণালয়ের কর্মচারী এবং অফিস ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের এক বা একাধিক শাখার দায়িত্বে থাকেন একজন উপসচিব। তিনি বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবকে পরামর্শ দেন ও সহযোগিতা করেন।
প্রতি শাখায় একজন সিনিয়র সহকারী সচিব ও একজন সহকারী সচিব রয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয়ে উপসচিবের সাথে পরামর্শ করে তাঁরা দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ে আরও বিভিন্ন ধরনের কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। তাঁরাও মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উল্লেখ্য, সরকারের কয়টি মন্ত্রণালয় থাকবে এবং একটি মন্ত্রণালয়ে কতজন অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব এবং সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব থাকবেন তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। সরকার ও মন্ত্রণালয়ের কাজের পরিধি অনুযায়ী তাদের সংখ্যা নির্ধারিত হয়ে থাকে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
সংসদীয় পদ্ধতিতে শাসন ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?
কোন শাসনব্যবস্থায় চেক এন্ড ব্যালান্সের সুযোগ বেশি থাকে?
কার সম্মতি ছাড়া অর্থবিল সংসদে উত্থাপন করা যায় না?
কার সম্মতি ছাড়া অর্থবিল সংসদে উত্থাপন করা যায় না?
অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রী
প্রধান বিচারপতি
রাষ্ট্রপতি
বাংলাদেশের প্রধান বিচারপতি কার দ্বারা নিয়োগ লাভ করেন?
বাংলাদেশের প্রধান বিচারপতি কার দ্বারা নিয়োগ লাভ করেন?
আইনমন্ত্রী
প্রধানমন্ত্রী
প্রতিরক্ষা মন্ত্রী
রাষ্ট্রপতি
বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করেন কে?
বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করেন কে?
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
স্পিকার
মুখ্য সচিব
কার নির্দেশে অর্থমন্ত্রী দেশের জাতীয় বাজেট প্রণয়ন ও সংসদে উপস্থাপন করেন?
কার নির্দেশে অর্থমন্ত্রী দেশের জাতীয় বাজেট প্রণয়ন ও সংসদে উপস্থাপন করেন?
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রী
স্পিকার
সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?
সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?
প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতির
বিচারপতির
স্পিকারের
বাংলাদেশে বর্তমানে কোন পদ্ধতির সরকারব্যবস্থা চালু রয়েছে?
বাংলাদেশে বর্তমানে কোন পদ্ধতির সরকারব্যবস্থা চালু রয়েছে?
একনায়কতান্ত্রিক
যুক্তরাষ্ট্রীয়
সংসদীয়
রাষ্ট্রপতিশাসিত
বাংলাদেশ সংবিধান অনুসারে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা ন্যস্ত থাকে-
বাংলাদেশ সংবিধান অনুসারে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা ন্যস্ত থাকে-
প্রধানমন্ত্রীর কাছে
বিচারবিভাগের কাছে
রাষ্ট্রপতির কাছে
সাংসদদের কাছে
সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাহী প্রধান কে?
সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাহী প্রধান কে?
প্রধানমন্ত্রী
প্রধান বিচারপতি
প্রধান নির্বাচন কমিশনার
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শে জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেন কে?
প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শে জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেন কে?
অর্থসচিব
অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রী
স্পিকার


