- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
নিরক্ষরেখা সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত কর।
পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি পূর্ব-পশ্চিমে সমগ্র পৃথিবীকে বেন্টন করে আছে তাকে নিরক্ষরেখা বলে। পৃথিবীর আকৃতি যেহেতু সম্পূর্ণ গোলাকার নয় সেহেতু পৃথিবীর নিরক্ষীয় 'পূর্ব-পশ্চিম' ব্যাস ও মেরুদেশীয় 'উত্তর-দক্ষিণ' ব্যাস ভিন্ন। মেবুদেশীয় ব্যাস ১২,৭১৪ কিলোমিটার এবং নিরক্ষীয় ব্যাস ১২,৭৫৭ কিলোমিটার। অর্থাৎ মেরু থেকে নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য ৪৩ কি.মি. বেশি। তাই বলা যায়, নিরক্ষরেখা পৃথিবীর বৃহত্তম রেখা।
মহাবিশ্ব ও আমাদের পৃথিবী - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
কোনটির সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়?
লঘুসপ্তর্ষি
কৃষ্ণবামন
ক্যাসিওপিয়া
ধ্রুবতারা
কোন রেখাটি পৃথিবীকে উত্তর-দক্ষিণে সমান দুটি ভাগে বিভক্ত করেছে?
অক্ষরেখা
মেরুরেখা
নিরক্ষরেখা
সমাক্ষরেখা
আনন রাতে খোলা আকাশের দিকে তাকিয়ে দেখলো মহাকাশ থেকে জ্বলন্ত বস্তু পৃথিবীর দিকে ছুটে আসছে। একটি জায়গায় এসে বস্তুটি শেষ হয়ে যাচ্ছে। আননের দেখা বস্তুটি কোনটি?
ছায়াপথ
নীহারিকা
ধূমকেতু
উল্কা
উপরের চিত্রে উল্লম্বভাবে আঁকা রেখাগুলোর মধ্যে ০° দ্বারা চিহ্নিত রেখা কোনটি?
নিরক্ষরেখা
মেরুরেখা
মূল মধ্যরেখা
কর্কটক্রান্তি রেখা
ছায়াপথকে বিজ্ঞানীরা কেমন অনুমান করেন?
উপবৃত্তাকার মন্ডল
সর্পিলাকার মন্ডল
সরলরৈখিক মণ্ডল
চক্রাকার মন্ডল
বুধ গ্রহের বৈশিষ্ট্য- i. আকর্ষণ বল অত্যন্ত কম ii. বায়ুমন্ডলের উপরিভাগের তাপমাত্রা স্বল্প iii. ভূমির গঠন এবড়ো খেবড়ো। নিচের কোনটি সঠিক?
i, ii
i, iii
ii, iii
i, ii, iii
কোন বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে?
মহাকর্ষ
ফেরেলের সূত্র
অভিকর্ষ
তাপমাত্রার তারতম্য


