- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্বাধীনতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৯৭১ সালের ৩ জানুয়ারি রমনার রেসকোর্স ময়দানে আওয়ামী লীগ দলীয় প্রাদেশিক ও কেন্দ্রীয় পরিষদের সদস্যগণকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শপথ পাঠ করান। এতে ৬ দফা ও ১১ দফার প্রতি অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পাকিস্তানি সামরিক শাসকচক্র আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তরে নানা চক্রান্ত শুরু করে।
১৯৭১ সালের ৩রা মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো ঢাকায় অধিবেশনে যোগদান করতে অস্বীকার করেন। অন্যান্য সদস্যকেও তিনি হুমকি দেন। এসবই ছিল ভুট্টো-ইয়াহিরার ষড়যন্ত্রের ফল। ইয়াহিয়া খান ১লা মার্চ ভুট্টোর ঘোষণাকে অজুহাত দেখিয়ে ৩রা মার্চের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন।
সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কোনো প্রকার আলোচনা না করে অধিবেশন স্থগিত করার পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। অধিবেশন স্থগিত করার প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ২রা মার্চ ঢাকায় এবং ৩রা মার্চ সারা দেশে হরতাল পালিত হয়। ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আ স ম আবদুর রবের নেতৃত্বে ছাত্রসমাজ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। ৩রা মার্চ পল্টন ময়দানের সমাবেশে ছাত্রনেতা শাজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। সকল সরকারি কার্যক্রম অচল হয়ে পড়ে।
পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে বহুলোক হতাহত হয়। এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু ৭ই মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল এক জনসভায় ঐতিহাসিক ভাষণ দেন। এ ভাষণে তিনি স্বাধিকার অর্জনের লক্ষ্যে সকল বাঙালিকে অংশগ্রহণে আহ্বান জানান। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
কার মৃত্যুতে এরশাদবিরোধী আন্দোলন চরম রূপলাভ করে?
কার মৃত্যুতে এরশাদবিরোধী আন্দোলন চরম রূপলাভ করে?
নূর হোসেন
ডা. শামসুল আলম মিলন
শামসুজ্জোহা
বরকত
বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবকে কী উপাধিতে ভূষিত করেন?
বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবকে কী উপাধিতে ভূষিত করেন?
নোবেল পদক
ম্যাগাসাস পদক
জুলিও কুরি পদক
মাদাম কুরি পদক
দ্বিবার্ষিক পরিকল্পনার প্রধান লক্ষ্য কী ছিল?
দ্বিবার্ষিক পরিকল্পনার প্রধান লক্ষ্য কী ছিল?
দারিদ্র্য বিমোচন
শিক্ষার হার বৃদ্ধি
জনসংখ্যা নিয়ন্ত্রণ
সশস্ত্রবাহিনী গঠন
বাংলাদেশ গণপরিষদ আদেশ কখন জারি হয়?
বাংলাদেশ গণপরিষদ আদেশ কখন জারি হয়?
১৯৭২ সালের ১০ জানুয়ারি
১৯৭২ সালের ১১ জানুয়ারি
১৯৭২ সালের ২৩ মার্চ
১৯৭২ সালের ১০ এপ্রিল
ড. ফখরুদ্দিন আহমদ সেনাবাহিনীর সমর্থন নিয়ে কখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হন?
ড. ফখরুদ্দিন আহমদ সেনাবাহিনীর সমর্থন নিয়ে কখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হন?
১০ জানুয়ারি ২০০৭
১১ জানুয়ারি ২০০৭
১২ জানুয়ারি ২০০৭
১৩ জানুয়ারি ২০০৭
কত তারিখে ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে?
কত তারিখে ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে?
১ মার্চ ১৯৭১
১ এপ্রিল ১৯৭১
১ মে ১৯৭১
১ জুন ১৯৭১
গণপরিষদের নেতৃত্বে কে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেন?
গণপরিষদের নেতৃত্বে কে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেন?
ড. কামাল হোসেন
তাজউদ্দীন আহমদ
ড. আব্দুল হোসেন
মোজাফফর আহমদ
সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে?
সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে?
১২ অক্টোবর ১৯৭২
৪ নভেম্বর ১৯৭২
১৬ ডিসেম্বর ১৯৭২
২৫ মার্চ ১৯৭২
পূর্ব বাংলার জনগণ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় কেন?
পূর্ব বাংলার জনগণ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় কেন?
দেশীয় রাজনৈতিক দল বলে
শোষণ থেকে মুক্তি লাভের আশায়
মাতৃভাষায় সকলে কথা বলে তাই
শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য
অসহযোগ আন্দোলনের ডাক দেন কে?
অসহযোগ আন্দোলনের ডাক দেন কে?
শেখ মুজিবুর রহমান
এ. কে. ফজলুল হক
মওলানা ভাসানী
তাজউদ্দীন আহমদ
বাংলাদেশে প্রথমবারের মতো সামরিক শাসনের অবসান ঘটে কত সালে?
বাংলাদেশে প্রথমবারের মতো সামরিক শাসনের অবসান ঘটে কত সালে?
১৯৭৫ সালে
১৯৭৯ সালে
১৯৮৬ সালে
১৯৯১ সালে
‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো’—উক্তিটির মাধ্যমে কী প্রকাশ পেয়েছে?
‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো’—উক্তিটির মাধ্যমে কী প্রকাশ পেয়েছে?
স্বাধীনতার ঘোষণা
যুদ্ধের ডাক
ঘরকে শক্ত করার নির্দেশনা
স্বাধীনতার পূর্ব প্রস্তুতি
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’—উক্তিটিতে ফুটে উঠেছে?
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’—উক্তিটিতে ফুটে উঠেছে?
স্বাধীনতার ডাক
সংগ্রামী হওয়ার ডাক
মানুষের প্রতি আহ্বান
দৃঢ় মনোভাব
কত তারিখে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
কত তারিখে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
২৫ মার্চ প্রথম প্রহরে
২৫ মার্চ সকালে
২৬ মার্চ প্রথম প্রহরে
২৬ মার্চ সকালে
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে কোন সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ?
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে কোন সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ?
মুজিব সরকার
আওয়ামী লীগ সরকার
মুজিবনগর সরকার
পূর্ব পাকিস্তান সরকার


