Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • হিটলার ও মুসোলিনীর উত্থান
হিটলার ও মুসোলিনীর উত্থান

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
মুসোলিনির নেতৃত্বে ইতালির অভ্যন্তরীণ পুনর্গঠন

মুসোলিনি ক্ষমতালাভের পর থেকে একনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সরকারব্যবস্থাকে ফ্যাসিকরণ শুরু করেন। পার্লামেন্টকে ফ্যাসিকরণ করা হয়। নির্বাচনসংক্রান্ত সংস্কার বিল পাস করিয়ে নেওয়া হয়, যাতে বলা হয়- নির্বাচনে যারা সর্বাধিক ভোট পাবে তারা পার্লামেন্টে তিন ভাগের দুই ভাগ আসন লাভকরবে। দাঙ্গা-হাঙ্গামার মাধ্যমে নির্বাচনে জয়ী পার্লামেন্টকে ফ্যাসিস্ট পার্লামেন্টে পরিণত করা হয়। মুসোলিনির অনুমতি ব্যতীত পার্লামেন্টে কোনো আইন পাস করা যাবে না বলে ঘোষণা করা হয়। আইন প্রণয়নকারী ঘোষণা প্রদানের ক্ষমতা মুসোলিনিকে অর্পণ করা হয়। স্থানীয় পর্যায়ে সকল নির্বাচন বাতিল করে স্থানীয় সংস্থাগুলোকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে আনা হয়। এ সমস্ত নীতির বিরোধীদের দমনের জন্য কঠোর আইন প্রণয়ন করা হয়। ফ্যাসিবাদী পত্রিকা ছাড়া অন্য সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। তার শাসনবিরোধী ও ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার জন্য অভ্রা নামে একটি গুপ্ত পুলিশ সংস্থা গঠন করা হয়। সামরিক ট্রাইব্যুনালে এদের বিচার করা হতো। এককথায় ইতালি থেকে সকল প্রকার উদারনীতি যেমন-রাজনীতি, মতামতের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নির্বাসিত হয়।

মুসোলিনি ক্ষমতা দখল করে সরকারি প্রশাসনযন্ত্রকে ফ্যাসিস্ট দলের মুঠোয় আনার জন্য 'ফ্যাসিস্ট গ্রান্ড কাউন্সিলের' হাতে সর্বময় ক্ষমতা অর্পণ করেন। মুসোলিনি এতে ইচ্ছামতো যেকোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত বা পদচ্যুত করতে পারতেন। দশ হাজার ফ্যাসিস্ট শাখাকে গ্রান্ড কাউন্সিলের অনুরূপ প্রাদেশিক ফেডারেশনে পরিণত করা হয়। মুসোলিনি কর্তৃক মনোনীত ব্যক্তিকে রাজা মহাসচিব নিয়োগ করতেন। একই প্রক্রিয়ায় মহাসচিব প্রাদেশিক সচিব এবং প্রাদেশিক সচিব স্থানীয় সচিব নিয়োগ করতেন। এভাবে উপর থেকে নিচের দিকে ফ্যাসিস্ট পার্টির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। ইতালির শিশু, কিশোর ও যুবকদের ফ্যাসিবাদের নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার জন্য ৪-২০ বছরের যুবকদের ৪টি ক্যাডারে বিভক্ত করা হয়। এরা বালিল্লা বা অভান্ত গার্দিয়া বা জিওভানি ফ্যাসিস্ট প্রভৃতি সংগঠনের মাধ্যমে নিজের যোগ্যতা ও বিশ্বস্ততার পরিচয় দিয়ে চাকরির ব্যবস্থা করত। স্কোয়াড্রিস্টি বা ফ্যাসিস্ট স্বেচ্ছাসেবকদের নিয়মিত সেনাদলে ভর্তি করা হতো। ১৯২৮ খ্রিষ্টাব্দে ফ্যাসিস্ট পার্টিকে ইতালির সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়।

হিটলার ও মুসোলিনীর উত্থান - অন্যান্য প্রশ্ন
হ্যারি এস. ট্রুম্যান ১৮৮৪-১৯৭২ খ্রিষ্টাব্দ (Harry S. Truman 1884-1972)
রবার্ট ওপেনহেইমার ১৯০৪-১৯৬৭ খ্রিষ্টাব্দ (Robert Openheimer 1904-1967)
প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী জার্মানি
হিটলারের ক্ষমতা দখল
জার্মানিতে হিটলারের উত্থানের কারণ
একনায়ক হিটলার
প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ইতালি
মুসোলিনির ক্ষমতা দখল
ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ
মুসোলিনির একনায়কতন্ত্র প্রতিষ্ঠা
মুসোলিনির নেতৃত্বে ইতালির অভ্যন্তরীণ পুনর্গঠন
হিটলার ও মুসোলিনির কর্মকাণ্ডের তুলনা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
বিশ্বযুদ্ধের কারণসমূহ
প্রত্যক্ষ কারণ
অক্ষশক্তি চুক্তি Axis Power Treaty
মিত্রশক্তি জোট Allied Force
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির জন্য হিটলারের দায়িত্ব
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাপ্রবাহ (ইউরোপের প্রথম রণাঙ্গন)
জার্মানির সোভিয়েত ইউনিয়ন আক্রমণ
জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ
ইউরোপে মিত্রশক্তির দ্বিতীয় রণাঙ্গন
ইতালির আত্মসমর্পণ
জার্মানির আত্মসমর্পণ
জাপানের আত্মসমর্পণ (হিরোশিমা ও নাগাসাকিতে বোমাবর্ষণ)
নিষ্ঠুরতার হলোকাস্ট
লিটল বয়
ফ্যাট ম্যান
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্টের নাম কী?

স্ট্রেসিম্যান
ফ্রেডারিক ইবার্ট
ইমানুয়েল
হিন্ডেনবার্গ

ফ্যাসিবাদ হলো-

একটি সাম্যবাদী দর্শন
একটি ধর্মীয় বিশ্বাস
একটি স্বতন্ত্র বিশ্বাস
একটি রাজনৈতিক বিশ্বাস

মি. ফক্সের অনুরূপ চরিত্র নিচের কোনটি?

স্ট্যালিন
মুসোলিনি
চার্চিল
অ্যাডলফ হিটলার

Fascio কোন ভাষার শব্দ?

রোমান
ইতালীয়
হিব্রু
ল্যাটিন

মুসোলিনির জন্ম ইতালির-

পূর্বে
পশ্চিমের
উত্তর
দক্ষিণে

উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ মহাসমর কোনটি?

প্রথম বিশ্বযুদ্ধ
জাটল্যান্ডের যুদ্ধ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
স্নায়ুযুদ্ধ

জার্মানির রুহর অঞ্চলটি ছিল-

কৃষিপ্রধান
শিল্পপ্রধান
নদীবন্দর
সমুদ্রবন্দর

জার্মানি ও ফ্রান্সের সীমানা নির্ধারিত হয় কোন চুক্তির দ্বারা?

ভার্সাই চুক্তি
লোকার্নো চুক্তি
রুহর চুক্তি
ভার্সাই সন্ধি

জার্মান শিল্পপতিদের মধ্যে কমিউনিজমভীতির জন্ম নেয় কেন?

ভার্সাই চুক্তির ফলে
র‍্যাপাল্লোর চুক্তির ফলে
লোকার্নো চুক্তির ফলে
ক্ষতিপূরণ কমিশন গঠনের ফলে