- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ঋতু বর্ণন [কবিতা]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
আলাওলের 'ঋতু বর্ণন' কবিতাটি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ 'পদ্মাবতী'র ঋতু বর্ণন খণ্ড থেকে সংক্ষেপিত আকারে সংকলিত। প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয় আবহাওয়া ও ষড়ঋতুর প্রভাবে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে মানুষ হয়েছে মুগ্ধ। মুগ্ধ হয়েছেন সংবেদনশীল কবিগণও। ঋতু বর্ণনা মধ্যযুগের কাব্যের এক স্বাভাবিক রীতি।
কবি আলাওল এই ঋতু বর্ণনায় প্রকৃতির রূপবৈচিত্র্যের সাথে মানবমনের সম্পর্ক ও প্রভাব তুলে ধরেছেন। বসন্তের নবীন পত্রপুষ্প, মলয় সমীর, ভ্রমর-গুঞ্জন ও কোকিলের কুহুতান; গ্রীষ্মের প্রচণ্ড রৌদ্র ত্রাস ও ছায়ার গুরুত্ব; বর্ষার মেঘ গর্জন, অবিরল বৃষ্টিজলে স্নাত প্রকৃতি, একটানা দাদুরী শিখীনি রব; শরতের নির্মল আকাশ, ফুলের চামর দোলা, খঞ্জনার নাচ; শরৎ বিদায়ে হেমন্তে পুষ্পতুল্য তাম্বুলের সুখ এবং শীতের ত্রাসে ত্বরিত সূর্য ডুবে যাওয়া, রজনীতে সুখী দম্পতির চিত্তসুখ ইত্যাদি চমৎকারভাবে বর্ণিত হয়েছে কবিতাটিতে। ষড়ঋতুর বর্ণনার ভেতর দিয়ে কবি বাংলার প্রকৃতির রূপ-মাধুরী তুলে ধরেছেন। ষড়ঋতুর বৈচিত্র্য বাংলার নিসর্গ-রূপকে যে সমৃদ্ধ করেছে তা এ কাব্যাংশ থেকে স্পষ্টভাবে বোঝা যায়।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
উক্ত দিকটি নিচের কোন পঙক্তিতে প্রকাশ পেয়েছে-
উক্ত দিকটি নিচের কোন পঙক্তিতে প্রকাশ পেয়েছে-
চন্দন চম্পক মাল্য মলয়া পবন
কুসুমিত কিংশুক সঘন বন লাল
পাবন সময় ঘন ঘন গরজিত
নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক
কবিতাংশে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর কোন দিকটি উন্মোচিত হয়েছে?
কবিতাংশে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর কোন দিকটি উন্মোচিত হয়েছে?
সুন্দর শোভা
পুষ্পমাল্য
মল্লার রাগ
মলয় সমীর
কবি আলাওল জন্মগ্রহণ করেন কত খ্রিষ্টাব্দে? [জ্ঞান]
কবি আলাওল জন্মগ্রহণ করেন কত খ্রিষ্টাব্দে? [জ্ঞান]
আনুমানিক ১৫০৭ খ্রিষ্টাব্দে
আনুমানিক ১৬০০ খ্রিষ্টাব্দে
আনুমানিক ১৬০৭ খ্রিস্টাব্দে
আনুমানিক ১৫০৩ খ্রিষ্টাব্দে
কোন সময় চট্টগ্রাম যাওয়ার পথে কবি আলাওল ও তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন? (জ্ঞান)
কোন সময় চট্টগ্রাম যাওয়ার পথে কবি আলাওল ও তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন? (জ্ঞান)
বাল্যকালে
তরুণ বয়সে
কৈশোরকালে
বৃদ্ধকালে
কোন পথে চট্টগ্রাম যাওয়ার সময় কবি আলাওল ও তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন? (জ্ঞান)
কোন পথে চট্টগ্রাম যাওয়ার সময় কবি আলাওল ও তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন? (জ্ঞান)
রেলপথে
জলপথে
স্থলপথে
বিমানপথে
কাদের আক্রমণে কবি আলাওল-এর বাবা নিহত হন? [জ্ঞান]
কাদের আক্রমণে কবি আলাওল-এর বাবা নিহত হন? [জ্ঞান]
মগ ডাকাতদের
রাজকীয় সৈন্যদের
পর্তুগিজ জলদস্যুদের
আরাকানি দস্যুদের
কবি আলাওল পুর্তগিজ জলদস্যুদের হাত থেকে বেঁচে কোথায় উপস্থিত হন? [জ্ঞান]
কবি আলাওল পুর্তগিজ জলদস্যুদের হাত থেকে বেঁচে কোথায় উপস্থিত হন? [জ্ঞান]
পর্তুগালে
আরাকানে
সৌদি আরবে
ভারতে


