- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ঋতু বর্ণন [কবিতা]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
আলাওল সতেরো শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি। আনুমানিক ১৬০৭ খ্রিষ্টাব্দে ফতেহাবাদ পরগনার (বর্তমান ফরিদপুর জেলা) জালালপুরে তিনি জন্মগ্রহণ করেন। তরুণ বয়সে জলপথে চট্টগ্রাম যাওয়ার পথে সময়ে তাঁর পিতা ও তিনি পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন। এই আক্রমণে তাঁর পিতা নিহত হন। তিনি ভাগ্যক্রমে বেঁচে আরাকানে উপস্থিত হন। সেখানে প্রথমে আরাকান রাজের সেনাদলে কাজ পান তিনি: ক্রমে রাজদরবারের প্রধান অমাত্য মাগন ঠাকুরের কৃপাদৃষ্টি লাভ করেন এবং রাজসভাসদভুক্ত হন। তাঁরই পৃষ্ঠপোষকতায় আলাওল 'পদ্মাবতী' কাব্য রচনা করেন। রাজসভার শিক্ষিত ও পদস্থ ব্যক্তিদের সাহচর্যে থেকে তিনি কাব্যচর্চা করেছেন। তাঁর রচনার নাগরিক চেতনা ও রুচির ছাপ সুস্পষ্ট। সংস্কৃত, আরবি, ফারসিসহ বিভিন্ন ভাষায় ব্যুৎপন্ন আলাওল অসামান্য পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। শিল্পকুশলী এই কবির অন্যান্য রচনার মধ্যে রয়েছে- কাব্য: 'সয়ফুলমুলক বদিউজ্জামাল', 'হপ্ত পয়কর', 'সিকান্দরনামা'; নীতিকবিতা 'তোহফা'; সঙ্গীতবিষয়ক কাব্য 'রাগতালনামা'।
আলাওল ১৬৮০ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
উক্ত দিকটি নিচের কোন পঙক্তিতে প্রকাশ পেয়েছে-
উক্ত দিকটি নিচের কোন পঙক্তিতে প্রকাশ পেয়েছে-
চন্দন চম্পক মাল্য মলয়া পবন
কুসুমিত কিংশুক সঘন বন লাল
পাবন সময় ঘন ঘন গরজিত
নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক
কবিতাংশে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর কোন দিকটি উন্মোচিত হয়েছে?
কবিতাংশে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর কোন দিকটি উন্মোচিত হয়েছে?
সুন্দর শোভা
পুষ্পমাল্য
মল্লার রাগ
মলয় সমীর
কবি আলাওল জন্মগ্রহণ করেন কত খ্রিষ্টাব্দে? [জ্ঞান]
কবি আলাওল জন্মগ্রহণ করেন কত খ্রিষ্টাব্দে? [জ্ঞান]
আনুমানিক ১৫০৭ খ্রিষ্টাব্দে
আনুমানিক ১৬০০ খ্রিষ্টাব্দে
আনুমানিক ১৬০৭ খ্রিস্টাব্দে
আনুমানিক ১৫০৩ খ্রিষ্টাব্দে
কোন সময় চট্টগ্রাম যাওয়ার পথে কবি আলাওল ও তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন? (জ্ঞান)
কোন সময় চট্টগ্রাম যাওয়ার পথে কবি আলাওল ও তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন? (জ্ঞান)
বাল্যকালে
তরুণ বয়সে
কৈশোরকালে
বৃদ্ধকালে
কোন পথে চট্টগ্রাম যাওয়ার সময় কবি আলাওল ও তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন? (জ্ঞান)
কোন পথে চট্টগ্রাম যাওয়ার সময় কবি আলাওল ও তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন? (জ্ঞান)
রেলপথে
জলপথে
স্থলপথে
বিমানপথে
কাদের আক্রমণে কবি আলাওল-এর বাবা নিহত হন? [জ্ঞান]
কাদের আক্রমণে কবি আলাওল-এর বাবা নিহত হন? [জ্ঞান]
মগ ডাকাতদের
রাজকীয় সৈন্যদের
পর্তুগিজ জলদস্যুদের
আরাকানি দস্যুদের
কবি আলাওল পুর্তগিজ জলদস্যুদের হাত থেকে বেঁচে কোথায় উপস্থিত হন? [জ্ঞান]
কবি আলাওল পুর্তগিজ জলদস্যুদের হাত থেকে বেঁচে কোথায় উপস্থিত হন? [জ্ঞান]
পর্তুগালে
আরাকানে
সৌদি আরবে
ভারতে


