- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ঋতু বর্ণন [কবিতা]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ঋতু বর্ণন
আলাওল
প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব।
দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব ।।
মলয়া সমীর হৈলা কামের পদাতি।
মুকুলিত কৈল তবে বৃক্ষ বনস্পতি ॥
কুসুমিত কিংশুক সঘন বন লাল।
পুষ্পিত সুরঙ্গ মল্লি লবঙ্গ গুলাল ।।
ভ্রমরের বাঙ্কার কোকিল কলরব।
শুনিতে যুবক মনে জাগে অনুভব ॥
নানা পুষ্প মালা গলে বড় হরষিত।
বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত ॥
নিদাঘ সমএ অতি প্রচণ্ড তপন।
রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে সরণ ॥
চন্দন চম্পক মাল্য মলয়া পবন।
সতত দম্পতি সঙ্গে ব্যাপিত মদন ।
পাবন সময় ঘন ঘন গরজিত।
নির্ভয়ে বরিষে জল চৌদিকে পূরিত ।।
ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গাএ।
দাদুরী শিখীনি রব অতি মন ভাএ ।।
কীটকুল রব পুনি ঝঙ্কারে ঝঙ্কারে।
শুনিতে যুবক চিত্ত হরষিত ডরে ।
আইল শারদ ঋতু নির্মল আকাশে।
নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক।
উপজিত যামিনী দম্পতি মনে সুখ ॥
দোলাএ চামর কেশ কুসুম বিকাশে ।।
শীতের তরাসে রবি তুরিতে লুকাএ।
অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহাএ ।
পুষ্প শয্যা ভেদ ভুলি বিচিত্র বসন।
উরে উরে এক হৈলে শীত নিবারণ ॥
প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়।
পুষ্প তুল্য তাম্বুল অধিক সুখ হয় ।
কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ।
দম্পতির চিত্তেত চেতন অনুভব ।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
উক্ত দিকটি নিচের কোন পঙক্তিতে প্রকাশ পেয়েছে-
উক্ত দিকটি নিচের কোন পঙক্তিতে প্রকাশ পেয়েছে-
চন্দন চম্পক মাল্য মলয়া পবন
কুসুমিত কিংশুক সঘন বন লাল
পাবন সময় ঘন ঘন গরজিত
নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক
কবিতাংশে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর কোন দিকটি উন্মোচিত হয়েছে?
কবিতাংশে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর কোন দিকটি উন্মোচিত হয়েছে?
সুন্দর শোভা
পুষ্পমাল্য
মল্লার রাগ
মলয় সমীর
কবি আলাওল জন্মগ্রহণ করেন কত খ্রিষ্টাব্দে? [জ্ঞান]
কবি আলাওল জন্মগ্রহণ করেন কত খ্রিষ্টাব্দে? [জ্ঞান]
আনুমানিক ১৫০৭ খ্রিষ্টাব্দে
আনুমানিক ১৬০০ খ্রিষ্টাব্দে
আনুমানিক ১৬০৭ খ্রিস্টাব্দে
আনুমানিক ১৫০৩ খ্রিষ্টাব্দে
কোন সময় চট্টগ্রাম যাওয়ার পথে কবি আলাওল ও তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন? (জ্ঞান)
কোন সময় চট্টগ্রাম যাওয়ার পথে কবি আলাওল ও তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন? (জ্ঞান)
বাল্যকালে
তরুণ বয়সে
কৈশোরকালে
বৃদ্ধকালে
কোন পথে চট্টগ্রাম যাওয়ার সময় কবি আলাওল ও তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন? (জ্ঞান)
কোন পথে চট্টগ্রাম যাওয়ার সময় কবি আলাওল ও তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন? (জ্ঞান)
রেলপথে
জলপথে
স্থলপথে
বিমানপথে
কাদের আক্রমণে কবি আলাওল-এর বাবা নিহত হন? [জ্ঞান]
কাদের আক্রমণে কবি আলাওল-এর বাবা নিহত হন? [জ্ঞান]
মগ ডাকাতদের
রাজকীয় সৈন্যদের
পর্তুগিজ জলদস্যুদের
আরাকানি দস্যুদের
কবি আলাওল পুর্তগিজ জলদস্যুদের হাত থেকে বেঁচে কোথায় উপস্থিত হন? [জ্ঞান]
কবি আলাওল পুর্তগিজ জলদস্যুদের হাত থেকে বেঁচে কোথায় উপস্থিত হন? [জ্ঞান]
পর্তুগালে
আরাকানে
সৌদি আরবে
ভারতে


