- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা সমুদ্রপথে বাণিজ্য বিস্তারের অন্বেষণে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান। এর মধ্য দিয়ে ভারতবর্ষ বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয়। ইউরোপের বিভিন্ন দেশ ক্রমান্বয়ে এই প্রতিযোগিতায় শামিল হতে থাকে। এই লক্ষ্যে সতেরো শতকে একে একে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি (হল্যান্ড), ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ। আবার তার মধ্যে বাংলার সিল্ক ও অন্যান্য মিহি কাপড় এবং মসলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে।
বিদেশি বণিকরা এদেশে স্থানীয় শ্রমিকদের খাটিয়ে বড়ো বড়ো শিল্পকারখানা স্থাপন করে প্রচুর মুনাফা করতে থাকে। ক্রমে ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজদের চেয়ে ইংরেজদের ভূমিকা প্রাধান্য পায়। এছাড়া ফরাসি, ওলন্দাজ ও দিনেমাররাও বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে। ফরাসি পর্যটক বার্নিয়ের ১৬৬৬ সালে লিখেছেন, 'ওলন্দাজরা তাদের কাশিমবাজারের সিল্ক ফ্যাক্টরিতে কখনো কখনো ৭শ থেকে ৮শ লোক নিয়োগ করত।' ইংরেজ ও অন্যান্য জাতির বণিকরাও এরকম কারখানা চালাত। বার্নিয়ের আরও লিখেছেন, 'শুধু কাশিমবাজারে বছরে ২২ হাজার বেল সিল্ক উৎপাদিত হতো।'
জব চার্নক নামক জনৈক ইংরেজ প্রতিনিধি ১৬৯০ সালে ১২০০ টাকার বিনিময়ে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর নামে গ্রামগুলো ক্রয় করেন যা পরবর্তীকালে কলকাতা নামে পরিচিত হয়। এ সময় কলকাতা, চন্দননগর, চুঁচুড়া, কাশিমবাজার প্রভৃতি স্থানে ইউরোপীয় বাণিজ্যকেন্দ্রগুলো ফুলে ফেঁপে উঠতে থাকে। আর এদের মাধ্যমে বাংলা থেকে পুঁজিও পাচার হতে থাকে। বাণিজ্যিক উদ্যোগ এবং কূটকৌশলে পারদর্শী হবার কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ অন্য ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে যায় এবং তাদের উপর প্রাধান্য লাভ করে। তারা এখানে কুঠি, কারখানা তৈরি ও সৈন্য রেখে ব্যবসার অধিকার পায়। পলাশি যুদ্ধের আগে এবং মীর জাফর ও মীর কাশিমের আমলে বাংলার প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
কার পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় ইংরেজ শাসনের সূত্রপাত হয়?
কার পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় ইংরেজ শাসনের সূত্রপাত হয়?
নবাব সিরাজউদ্দৌলার
নবাব আলীবর্দী খান
নবাব মীর জাফর আলী খান
নবাব মীর কাসিম আলী খান
বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
নবাব সিরাজউদ্দৌলা
ফখরুদ্দিন মোবারক শাহ
নবাব আলীবর্দি খাঁ
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি
শশাঙ্কের মৃত্যুর পর একশত বছরকে মাৎস্যন্যায়ের যুগ বলা হয়। কারণ তখন-
i. দেশে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত
ii. বড় মাছ ছোট ছোট মাছকে ধরে খেয়ে ফেলত
iii. শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল
নিচের কোনটি সঠিক?
শশাঙ্কের মৃত্যুর পর একশত বছরকে মাৎস্যন্যায়ের যুগ বলা হয়। কারণ তখন-
i. দেশে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত
ii. বড় মাছ ছোট ছোট মাছকে ধরে খেয়ে ফেলত
iii. শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
মাহিমের দাদুর বর্ণিত ঘটনায় কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে?
মাহিমের দাদুর বর্ণিত ঘটনায় কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে?
নবাব শাসন
সুবাদার শাসন
দ্বৈত শাসন
ইংরেজ শাসন
দিল্লির সাথে বাংলার সম্পর্কের বড় ধরনের পরিবর্তনের কারণ-
দিল্লির সাথে বাংলার সম্পর্কের বড় ধরনের পরিবর্তনের কারণ-
আকবরের মসনদে বসা
হুমায়ুনের মসনদে বসা
জাহাঙ্গীরের মসনদে বসা
বাবরের মসনদে বসা
বাংলা কত বছর ইংরেজ ঔপনিবেশিক শাসনাধীনে ছিল?
বাংলা কত বছর ইংরেজ ঔপনিবেশিক শাসনাধীনে ছিল?
প্রায় একশ বছর
প্রায় দেড়শ বছর
প্রায় দুইশ বছর
প্রায় তিনশ বছর
বর্ণিত ঘটনার ফলে-
i. দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে
ii. জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়
iii. জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে
নিচের কোনটি সঠিক?
বর্ণিত ঘটনার ফলে-
i. দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে
ii. জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়
iii. জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে
নিচের কোনটি সঠিক?
i
ii
iii
i, ii ও iii
বাংলায় ইউরোপীয় বণিকদের আগমনের উদ্দেশ্যে কী ছিল?
বাংলায় ইউরোপীয় বণিকদের আগমনের উদ্দেশ্যে কী ছিল?
নির্বিচারে মানুষ হত্য করা
স্থায়িভাবে দেশ শাসন করা
ব্যবসায় বাণিজ্য
দেশ দখল করা
১৭৫৭ সালে বাংলা-বিহার ও উড়িষ্যার নবাব কে ছিলেন?
১৭৫৭ সালে বাংলা-বিহার ও উড়িষ্যার নবাব কে ছিলেন?
উইলিয়াম হেজেজ
নবাব আলীবর্দী
নবাব সিরাজউদ্দৌলা
মীর মর্দন
কে ১৫৩৮ সালে লখনৌতি দখল করেছিলেন?
কে ১৫৩৮ সালে লখনৌতি দখল করেছিলেন?
সম্রাট আকবর
সম্রাট হুমায়ূন
বখতিয়ার খলজি
ফখরুদ্দিন মোবারক শাহ
বাংলা ইতিহাসে প্রত্যক্ষ ও ঔপনিবেশিক শাসন শুরু হয় কীভাবে?
বাংলা ইতিহাসে প্রত্যক্ষ ও ঔপনিবেশিক শাসন শুরু হয় কীভাবে?
বিদেশি বণিকদের প্রভাব কাজে লাগিয়ে
উন্নত সমর জ্ঞানের সমন্বয়ে
এদেশীয় ব্যবসায়ীদের বিরুদ্ধাচরণ
মোগল কর্মচারীদের দুর্নীতির ফলে


