Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • দেশপ্রেম ও জাতীয়তা
দেশপ্রেম ও জাতীয়তা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
দেশপ্রেমের ধারণা Concept of Patriotism

দেশপ্রেম মানুষের সহজাত গুণ। নিজের দেশ ও দেশের মানুষকে ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম হলো নাগরিকের এক অনন্য পবিত্র হৃদয়ানুভূতি। এ অনুভূতি নানাভাবে নানা ভঙ্গিতে প্রকাশ লাভ করে। দেশের মাটি, দেশের সম্পদ, দেশের পরিবেশ ও দেশের মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতিই হলো দেশাত্মবোধ বা দেশপ্রেম। ইংরেজি 'Patriotism' শব্দটির বাংলা হলো দেশপ্রেম। ইংরেজি 'Patriotism' শব্দটি সম্পর্কে বলা হয়েছে দেশকে প্রবলভাবে সমর্থন করা, দেশকে রক্ষা করতে, শত্রু বা অনিষ্টকারীদের বিরুদ্ধে সবসময় প্রস্তুত থাকা, নিজেদের সর্তক রাখা।

হেনরী জর্জ লিডেল ও রবার্ট স্কট (Henry Gorge Liddle and Robert Scatt) দেশপ্রেমের ধারণা দিতে গিয়ে বলেন, দেশপ্রেম হলো প্রতিটি মানুষের মাতৃভূমির সাথে সম্পর্কযুক্ত বিষয় সংস্কৃতির মাধ্যমে যার বহিঃপ্রকাশ ঘটে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের মতে, "দেশপ্রেম মানে দেশের পাশে থাকা।" ("Patritism means to stand by the country.")।

জর্জ বানার্ড শ (George Bernard Show) বলেন, "তুমি যে দেশে জন্মলাভ করেছ, তা সকল দেশ থেকে শ্রেষ্ঠ, এ বিশ্বাসই হচ্ছে দেশপ্রেম।" ("Patritism is your conviction that this country is superior to all other countries because you were born in it.")

"সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
সার্থক জনম মাগো, তোমায় ভালবেসে।"

দেশের প্রচলিত আইন-কানুন মেনে চলা, দেশের সম্পদ রক্ষায় সচেষ্ট থাকা, নিজস্ব শিল্প, সংস্কৃতি, ভাষাকে গুরুত্ব প্রদান, নিজেদের পণ্য ব্যবহার করা, দেশের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, দেশের দুর্যোগকালীন সময়ে দেশবাসীর সহায়তায় এগিয়ে আসা প্রভৃতি কর্মকাণ্ড দেশপ্রেমের অন্তর্ভুক্ত বিষয়।

দেশপ্রেমের চেতনার বিচিত্রভাবে বিকাশ ও প্রকাশ ঘটে। দেশপ্রেম হলো মানব মনের জাগ্রত বা প্রস্ফুটিত রূপ। এ আকর্ষণ এতই তীব্র যে, এর নিকট জীবন পর্যন্ত তুচ্ছ। নদীর প্রবল জোয়ারের গতি থেকেও এর গতিশীলতা অতিশয় তীব্র। দেশের প্রতি প্রেম-প্রীতি, মায়া-মমতা, ভালোবাসা ইত্যাদি মানসিক ধারণাগুলোর বাস্তব প্রয়োগই হলো দেশপ্রেম। এ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই বাংলাদেশসহ বহু দেশ স্বাধীনতা অর্জন করেছে। জন্মভূমির চেয়ে বড় কিছু নেই। দেশের প্রতি অকৃত্রিম মমত্ববোধ, ভালোবাসা, হৃদয়ানুভূতির বহিঃপ্রকাশই দেশপ্রেম। দেশপ্রেমের জন্য মানুষ নিজের জীবন উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করে না।

১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে দেশপ্রেমের অনন্য স্বাক্ষর রেখেছে। জন্মসূত্রে জন্মভূমির সাথে মানুষের নিবিড় সখ্য গড়ে ওঠে। দেশের মাটি, আলো-বাতাসে শিশুরা বেড়ে ওঠে। আর নিজস্ব সংস্কৃতি, ভাষা-সাহিত্য, ঐতিহ্য, জীবন যাপনের সাথে গড়ে ওঠে অনাবিল অন্তরঙ্গতা, নাড়ির বন্ধন। মা, মাতৃভূমির প্রতি মানুষের গভীর ভালোবাসার আবেগময় প্রকাশ ঘটে দেশপ্রেমের মধ্য দিয়ে। দেশের প্রতি তাই অকৃত্রিম, অনাবিল-গভীর ভালোবাসার নামই দেশপ্রেম।

দেশপ্রেম ও জাতীয়তা - অন্যান্য প্রশ্ন
জাতির ধারণা Concept of Nation
জাতীয়তার ধারণা Concept of Nationality
জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য Difference Between Nation and Nationality
জাতীয়তা বা জাতীয়তাবাদের উপাদান Elements of Nationality or Nationalism
জাতীয়তাবাদ কি আন্তর্জাতিকতাবাদের পরিপন্থি Is Nationalism Antithetical to Internationalism
জাতীয়তাবাদ কি সভ্যতার পথে একটি হুমকি Is Nationalism a Menace to Civilisation
জাতীয়তা নির্ধারণ নীতি: সাংস্কৃতিক ও ভৌগোলিক Determinant Principles of Nationality: Cultural & Geographical
দেশপ্রেমের ধারণা Concept of Patriotism
জাতীয়তা ও স্বদেশপ্রেম Nationality and Patriotism
জাতীয়তার প্রধান উপাদান কোনটি? (জ্ঞানমূলক)
জাতীয় রাষ্ট্র কী? (জ্ঞানমূলক)
দেশপ্রেম কী? (জ্ঞানমূলক)
Natio বা Natus-শব্দের অর্থ কী? (জ্ঞানমূলক)
জাতির সংজ্ঞা দাও। (জ্ঞানমূলক)
জাতীয়তা কী? (জ্ঞানমূলক)
ইংরেজি ‘Nation’ এবং ‘Nationality’ শব্দদ্বয় কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? (জ্ঞানমূলক)
জাতিগোষ্ঠী কখন জাতিতে পরিণত হয়? (জ্ঞানমূলক)
লর্ড ব্রাইস জাতি সম্পর্কে কী বলেছেন? (জ্ঞানমূলক)
প্রথম জাতীয়তা ধারণার উৎপত্তি ঘটান কে? (জ্ঞানমূলক)
ভৌগোলিক জাতীয়তার অপর নাম কী? (জ্ঞানমূলক)
দেশপ্রেম শব্দটির ইংরেজি কী? (জ্ঞানমূলক)
ব্যুৎপত্তিগত অর্থে জাতীয়তা কী? (জ্ঞানমূলক)
পৌরনীতি ও সুশাসনে জাতীয়তা কী অর্থে ব্যবহৃত হয়? (জ্ঞানমূলক)
ইংরেজিতে ‘Patriotism’ শব্দ সম্পর্কে কী ধারণা দেওয়া যায়? (জ্ঞানমূলক)
কীসের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে ওঠে? (জ্ঞানমূলক)
রাষ্ট্রকে টিকিয়ে রাখার মূলমন্ত্র কী? (জ্ঞানমূলক)
জাতীয়তার উপাদান কাকে বলে? (জ্ঞানমূলক)
কীভাবে জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটেছে? (জ্ঞানমূলক)
কীভাবে ভাবের আদান-প্রদান হয়? (জ্ঞানমূলক)
কীসে উদ্বুদ্ধ হলে মানুষ প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না? (জ্ঞানমূলক)
Nation শব্দের অর্থ কী? (জ্ঞানমূলক)
জাতি গঠনের পূর্বশর্ত কী? (জ্ঞানমূলক)
জাতীয় রাষ্ট্রের ভিত্তি কী? (জ্ঞানমূলক)
জাতি ও জাতীয়তার মধ্যে দুটি পার্থক্য লেখ। (অনুধাবনমূলক)
জাতীয়তা কখন জাতিতে পরিণত হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
বংশগত ঐক্য বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
দেশপ্রেম বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)
একটি জাতিকে অন্য জাতি থেকে আলাদা ভাবাকে কী বলে? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
মনস্তাত্ত্বিক ঐক্য বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য কীভাবে জাতীয়তাবোধ সৃষ্টি করে? (অনুধাবনমূলক)
জাতি রাষ্ট্র বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
জাতীয়তাবাদ বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)
দেশের মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতিকে কী বলে? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
জাতি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
জাতীয়তাবাদের দুটি উপাদান বুঝিয়ে লেখ। (অনুধাবনমূলক)
জাতীয়তার একটি উপাদান বর্ণনা কর। (অনুধাবনমূলক)
উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)
বাঙালি জাতীয়তা বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)
‘জাতীয়তা একটি মানসিক ধারণা’- ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
জাতি ও জাতীয়তা এক নয় কেন? (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

জাতির সূত্র কী?

জাতীয়তা + রাজনৈতিক সংগঠন

জাতীয়তা + সামাজিক সংগঠন

জাতীয়তা + অর্থনৈতিক সংগঠন

জাতীয়তা + মনস্তাত্ত্বিক সংগঠন

জাতি কী?

রাজনৈতিক চেতনা

অর্থনৈতিক চেতনা

বস্তুগত বিষয়

মানসিক চেতনা

নিচের কোনটি জাতি গঠনের জন্য অপরিহার্য?

রাজনৈতিক দল

বংশগত ঐক্য

রাজনৈতিক চেতনা

ধর্মগত ঐক্য

জনসমাজ + রাজনৈতিক চেতনা =?

জাতি

জাতীয়তা

সার্বভৌমত্ব

আমলাতন্ত্র

জাতীয়তা বলতে বোঝায়-

মানসিক চেতনা

রাজনৈতিক চেতনা

অর্থনৈতিক চেতনা

সামাজিক চেতনা

জাতীয়তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

ভাষা

ধর্ম

ভৌগোলিক ঐক্য

মনস্তাত্ত্বিক ঐক্য

জাতীয়তা কী?

আদর্শগত বিষয়

মানসিক চেতনা

মূল্যবোধ

আবেগীয় বিষয়

কোনটি জাতীয়তাবাদের উপাদান নয়?

বংশগত ঐক্য

ভৌগোলিক ঐক্য

সৌহার্দমূলক সম্পর্ক

মানসিক ঐক্য

"জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা"- উক্তিটি কার?

জন স্টুয়ার্ট মিল

হ্যান্স কোঁন

হ্যারল্ড জে লাস্কি

ম্যাকিয়াভেলী

ফরাসি বিপ্লব সংঘটিত হয় কখন?

১৭৫৭ সালে

১৭৬৪ সালে

১৭৮৯ সালে

১৯২০ সালে

জাতীয়তা কোন ধরনের চেতনা?

সামাজিক

রাজনৈতিক

অর্থনৈতিক

সাংস্কৃতিক

রাজনৈতিক চেতনাবোধ থেকে কী তৈরি হয়?

জাতীয় ঐক্য

অর্থনৈতিক স্বাধীনতা

অর্থনৈতিক ঐক্য

সামাজিক ঐক্য

জাতীয়তার উপাদান কোনটি?

সরকার

ভাষা

ভাবগত ঐক্য

শিক্ষা

জাতীয় রাষ্ট্রের ধারণার উদ্ভব হয়েছে কখন?

প্রাচীন যুগে

মধ্য যুগে

আধুনিক যুগে

উত্তরাধুনিক যুগে

কোন সংগঠনটি জাতি গঠনের জন্য অপরিহার্য?

ধর্মীয়

সামাজিক

রাজনৈতিক

অর্থনৈতিক