Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • দেশপ্রেম ও জাতীয়তা
দেশপ্রেম ও জাতীয়তা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
জাতীয়তাবাদ কি সভ্যতার পথে একটি হুমকি Is Nationalism a Menace to Civilisation

পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে পরাধীনতা আর শোষণের শৃঙ্খল ভেদ করে স্বাধীন হয়েছে: বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঔপনিবেশিক শক্তিগুলোর পতনে এর ভূমিকা ছিল অপরিসীম। তবে রাষ্ট্রবিজ্ঞানে আলোচিত জাতীয়তাবাদে আমরা দুটি রূপ দেখতে পাই। একটি হলো জাতীয়তাবাদের প্রকৃত রূপ যার সংস্পর্শে একটি জাতি মুক্তিসংগ্রামে অবতীর্ণ হয়ে স্বাধীন সত্তাকে উপভোগ করার সুযোগ পায়; আরেকটি হলো বিকৃত রূপ যার দংশনে একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল বরণ করতে হয়। আর তখনই জাতীয়তাবাদ সভ্যতাকে ভূলুণ্ঠিত করে।

জাতীয়তাবাদের স্বাভাবিক রূপ জাতীয়তাবাদের প্রকৃত রূপ মানুষের সুসভ্য জীবন ব্যবস্থা নিশ্চিত করে। নিচে এ সম্পর্কে আলোকপাত করা হলো:

১. গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা: গণতন্ত্র এমন এক শাসন পদ্ধতি যেখানে সকল জনগণের সমান অংশীদারিত্ব রয়েছে। তাই জাতীয়তাবাদের ভিত্তিতে জনগণ সমঅংশীদারিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পায়।

২. ঐক্যবন্ধন: জাতীয়তার চেতনা জাতির মধ্যে ঐক্যের বন্ধন সুদৃঢ় করে। জাতীয়তাবাদের আদর্শ একটি জনসমাজকে সকল সংকীর্ণতা ভুলে ঐক্যবদ্ধ হতে প্রেরণা যোগায়।

৩. বিশ্বসভ্যতার সমৃদ্ধি সাধন: প্রকৃত জাতীয়তাবাদী চেতনা বিশ্ব মানবের জন্য কল্যাণ বয়ে আনে। একটি জাতি জাতীয়তার আদর্শে দীক্ষিত হয়ে সমৃদ্ধ জাতিতে পরিণত হলে তা বিশ্বমানবের জন্যও সমৃদ্ধি বয়ে আনতে পারে। সর্বাগ্রে প্রয়োজন অভ্যন্তরীণ সমৃদ্ধি এবং পরে বিশ্বশান্তি ও সমৃদ্ধি।

৪. দেশপ্রেম জাগ্রত করে জাতীয়তাবাদের আদর্শ একটি জাতির মননে দেশপ্রেমকে জাগ্রত করে। তাই প্রকৃত জাতীয়তাবাদ দেশপ্রেমে উদ্বুদ্ধ করে জনগণের মধ্যে দেশমাতৃকার বহ্নি ছড়িয়ে দেয়।

৫. বিশ্বশান্তি প্রতিষ্ঠায় প্রকৃত জাতীয়তাবোধের আরেক ভালো দিক হলো অভ্যন্তরীণ শৃঙ্খলা বিধানের সাথে সাথে তা বিশ্বশান্তি প্রতিষ্ঠায়ও জনগণকে উদ্বুদ্ধ করে। ফলে শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী আদর্শের গুরুত্ব কোনো অংশে কম নয়।

জাতীয়তাবাদের বিকৃত রূপ:

১. সাম্রাজ্যবাদের অগ্রদূত বিকৃত জাতীয়তাবাদ স্বার্থবাদীদের স্বার্থ চরিতার্থের হাতিয়ারে পরিণত হয় এবং সাম্রাজ্য বিস্তারের অগ্রদূত হিসেবে কাজ করে। আর নিজেদের শ্রেষ্ঠ জাতি হিসেবে গণ্য করে অপরাপর জাতির ওপর বিভিন্ন কৌশলে প্রভাব বিস্তারের চেষ্টা করে। মুনাফা লাভের উদ্দেশ্যে জাতীয় রাষ্ট্রগুলো বিদেশে বাজারের সম্প্রসারণ, কাঁচামাল সংগ্রহ এবং বিদেশে বিনিয়োগের প্রতি ঝুঁকে পড়ে। বাণিজ্যের প্রয়োজনে উপনিবেশ প্রতিষ্ঠা করে। যেমন- ইউরোপীয় বণিকেরা এশিয়া মহাদেশে উপনিবেশ স্থাপন করে অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণের ইতিহাস সৃষ্টি করেছিল।

২. সাংস্কৃতিক আগ্রাসন: জাতীয়তাবাদ ভৌগোলিক সীমারেখাকে সীমিত করে জাতিতে জাতিতে সাংস্কৃতিক সংমিশ্রণের পথ রুদ্ধ করে দেয়। ফলে বিজাতীয় সাংস্কৃতিক প্রবাহে দেশীয় সংস্কৃতি ধ্বংসের মুখে পতিত হয়।

৩. যুদ্ধকে অনিবার্য করে তোলে উগ্র জাতীয়তাবাদী চেতনা যুদ্ধকে অনিবার্য করে তোলে। যেমন- জার্মানে উগ্র জাতীয়তাবাদের কারণে বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। তাই জাতীয়তার বিকৃত রূপ কোনো অর্থেই জাতির জন্য কল্যাণকর নয়।

৪. ব্যক্তিস্বাধীনতা বিনষ্ট হয় জনগণের ব্যক্তিস্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা সবকিছুই জাতীয়তাবাদের কষাঘাতে পদদলিত হয়। ফলে ব্যক্তিত্বের বিকাশ বাধাপ্রাপ্ত হয় এবং সকল উন্নতি ও সমৃদ্ধির পথ বন্ধ হয়ে যায়।

৫. বিশ্বশান্তির পরিপন্থি জাতীয়তাবাদ বর্তমানে জাতীয় রাষ্ট্রগুলোকে সন্দেহ ও দ্বন্দ্বের মধ্যে ফেলে দিচ্ছে যা শান্তিময় পরিবেশ ও উন্নতির পরিপন্থি। এরূপ অবস্থার হাত থেকে নিষ্কৃতি লাভের জন্য জাতীয় রাষ্ট্রগুলো পরস্পরের মোকাবিলায় সামরিক শক্তি বৃদ্ধি করছে। সেইসাথে অস্ত্র তৈরিতে বিপুল অর্থ ব্যয় করছে।

উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উগ্র জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের জন্ম দেয় এবং অনুন্নত জাতিসমূহের ওপর শোষণের স্টীমরোলার চালায়। বিশ্বের বিলুপ্ত হওয়া ঔপনিবেশিক শোষণের দিকে দৃষ্টি দিলে তা মূর্ত হয়ে ওঠে। সুতরাং জাতীয়তাবাদ যখন বিকৃত রূপ ধারণ করে তখনই তা সভ্যতার পথে হুমকি হয়ে দেখা দেয়।

দেশপ্রেম ও জাতীয়তা - অন্যান্য প্রশ্ন
জাতির ধারণা Concept of Nation
জাতীয়তার ধারণা Concept of Nationality
জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য Difference Between Nation and Nationality
জাতীয়তা বা জাতীয়তাবাদের উপাদান Elements of Nationality or Nationalism
জাতীয়তাবাদ কি আন্তর্জাতিকতাবাদের পরিপন্থি Is Nationalism Antithetical to Internationalism
জাতীয়তাবাদ কি সভ্যতার পথে একটি হুমকি Is Nationalism a Menace to Civilisation
জাতীয়তা নির্ধারণ নীতি: সাংস্কৃতিক ও ভৌগোলিক Determinant Principles of Nationality: Cultural & Geographical
দেশপ্রেমের ধারণা Concept of Patriotism
জাতীয়তা ও স্বদেশপ্রেম Nationality and Patriotism
জাতীয়তার প্রধান উপাদান কোনটি? (জ্ঞানমূলক)
জাতীয় রাষ্ট্র কী? (জ্ঞানমূলক)
দেশপ্রেম কী? (জ্ঞানমূলক)
Natio বা Natus-শব্দের অর্থ কী? (জ্ঞানমূলক)
জাতির সংজ্ঞা দাও। (জ্ঞানমূলক)
জাতীয়তা কী? (জ্ঞানমূলক)
ইংরেজি ‘Nation’ এবং ‘Nationality’ শব্দদ্বয় কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? (জ্ঞানমূলক)
জাতিগোষ্ঠী কখন জাতিতে পরিণত হয়? (জ্ঞানমূলক)
লর্ড ব্রাইস জাতি সম্পর্কে কী বলেছেন? (জ্ঞানমূলক)
প্রথম জাতীয়তা ধারণার উৎপত্তি ঘটান কে? (জ্ঞানমূলক)
ভৌগোলিক জাতীয়তার অপর নাম কী? (জ্ঞানমূলক)
দেশপ্রেম শব্দটির ইংরেজি কী? (জ্ঞানমূলক)
ব্যুৎপত্তিগত অর্থে জাতীয়তা কী? (জ্ঞানমূলক)
পৌরনীতি ও সুশাসনে জাতীয়তা কী অর্থে ব্যবহৃত হয়? (জ্ঞানমূলক)
ইংরেজিতে ‘Patriotism’ শব্দ সম্পর্কে কী ধারণা দেওয়া যায়? (জ্ঞানমূলক)
কীসের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে ওঠে? (জ্ঞানমূলক)
রাষ্ট্রকে টিকিয়ে রাখার মূলমন্ত্র কী? (জ্ঞানমূলক)
জাতীয়তার উপাদান কাকে বলে? (জ্ঞানমূলক)
কীভাবে জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটেছে? (জ্ঞানমূলক)
কীভাবে ভাবের আদান-প্রদান হয়? (জ্ঞানমূলক)
কীসে উদ্বুদ্ধ হলে মানুষ প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না? (জ্ঞানমূলক)
Nation শব্দের অর্থ কী? (জ্ঞানমূলক)
জাতি গঠনের পূর্বশর্ত কী? (জ্ঞানমূলক)
জাতীয় রাষ্ট্রের ভিত্তি কী? (জ্ঞানমূলক)
জাতি ও জাতীয়তার মধ্যে দুটি পার্থক্য লেখ। (অনুধাবনমূলক)
জাতীয়তা কখন জাতিতে পরিণত হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
বংশগত ঐক্য বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
দেশপ্রেম বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)
একটি জাতিকে অন্য জাতি থেকে আলাদা ভাবাকে কী বলে? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
মনস্তাত্ত্বিক ঐক্য বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য কীভাবে জাতীয়তাবোধ সৃষ্টি করে? (অনুধাবনমূলক)
জাতি রাষ্ট্র বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
জাতীয়তাবাদ বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)
দেশের মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতিকে কী বলে? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
জাতি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
জাতীয়তাবাদের দুটি উপাদান বুঝিয়ে লেখ। (অনুধাবনমূলক)
জাতীয়তার একটি উপাদান বর্ণনা কর। (অনুধাবনমূলক)
উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)
বাঙালি জাতীয়তা বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)
‘জাতীয়তা একটি মানসিক ধারণা’- ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
জাতি ও জাতীয়তা এক নয় কেন? (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

জাতির সূত্র কী?

জাতীয়তা + রাজনৈতিক সংগঠন

জাতীয়তা + সামাজিক সংগঠন

জাতীয়তা + অর্থনৈতিক সংগঠন

জাতীয়তা + মনস্তাত্ত্বিক সংগঠন

জাতি কী?

রাজনৈতিক চেতনা

অর্থনৈতিক চেতনা

বস্তুগত বিষয়

মানসিক চেতনা

নিচের কোনটি জাতি গঠনের জন্য অপরিহার্য?

রাজনৈতিক দল

বংশগত ঐক্য

রাজনৈতিক চেতনা

ধর্মগত ঐক্য

জনসমাজ + রাজনৈতিক চেতনা =?

জাতি

জাতীয়তা

সার্বভৌমত্ব

আমলাতন্ত্র

জাতীয়তা বলতে বোঝায়-

মানসিক চেতনা

রাজনৈতিক চেতনা

অর্থনৈতিক চেতনা

সামাজিক চেতনা

জাতীয়তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

ভাষা

ধর্ম

ভৌগোলিক ঐক্য

মনস্তাত্ত্বিক ঐক্য

জাতীয়তা কী?

আদর্শগত বিষয়

মানসিক চেতনা

মূল্যবোধ

আবেগীয় বিষয়

কোনটি জাতীয়তাবাদের উপাদান নয়?

বংশগত ঐক্য

ভৌগোলিক ঐক্য

সৌহার্দমূলক সম্পর্ক

মানসিক ঐক্য

"জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা"- উক্তিটি কার?

জন স্টুয়ার্ট মিল

হ্যান্স কোঁন

হ্যারল্ড জে লাস্কি

ম্যাকিয়াভেলী

ফরাসি বিপ্লব সংঘটিত হয় কখন?

১৭৫৭ সালে

১৭৬৪ সালে

১৭৮৯ সালে

১৯২০ সালে

জাতীয়তা কোন ধরনের চেতনা?

সামাজিক

রাজনৈতিক

অর্থনৈতিক

সাংস্কৃতিক

রাজনৈতিক চেতনাবোধ থেকে কী তৈরি হয়?

জাতীয় ঐক্য

অর্থনৈতিক স্বাধীনতা

অর্থনৈতিক ঐক্য

সামাজিক ঐক্য

জাতীয়তার উপাদান কোনটি?

সরকার

ভাষা

ভাবগত ঐক্য

শিক্ষা

জাতীয় রাষ্ট্রের ধারণার উদ্ভব হয়েছে কখন?

প্রাচীন যুগে

মধ্য যুগে

আধুনিক যুগে

উত্তরাধুনিক যুগে

কোন সংগঠনটি জাতি গঠনের জন্য অপরিহার্য?

ধর্মীয়

সামাজিক

রাজনৈতিক

অর্থনৈতিক