Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • দেশপ্রেম ও জাতীয়তা
দেশপ্রেম ও জাতীয়তা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
জাতীয়তাবাদ কি আন্তর্জাতিকতাবাদের পরিপন্থি Is Nationalism Antithetical to Internationalism

জাতীয়তাবাদ আধুনিক রাজনীতির অন্যতম প্রধান শক্তি হিসেবে পরিগণিত। জাতীয় রাষ্ট্রের ধারণার উদ্ভবের সাথে সাথে জাতীয়তাবাদ বিশ্ব ইতিহাসকে নব খাতে প্রবাহিত করেছে। ছোট-বড় সকল দেশ ও রাষ্ট্রে জাতীয়তাবোধকে সামাজিক মানুষ ও নাগরিকের প্রবৃত্তিগত বৈশিষ্ট্য হিসেবে নির্দেশ করা হয়। জাতীয়তাবাদ একটি জাতির মধ্যে অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখতে উদ্বুদ্ধ করে। পাশাপাশি আন্তর্জাতিকতা বিশ্ববাসীর মধ্যে একাত্মতা ও মিলনের চেতনাকে জাগ্রত করে বিশ্বশান্তি ও সমৃদ্ধির পথ উন্মুক্ত করে। সুতরাং জাতীয়তাবাদই হলো আন্তর্জাতিকতাবাদের পথে বলিষ্ঠ পদক্ষেপ। কিন্তু অনেকেই বলেন জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের পরিপন্থি। সুতরাং জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের প্রশ্ন একটি বিতর্কিত প্রশ্ন।

জাতীয়তাবাদের ইংরেজি প্রতিশব্দ Nationalism (Nationality) ল্যাটিন শব্দ Natio and Natus থেকে উৎপত্তি লাভ করেছে। Natio and Natus অর্থ Birth বা জন্ম। জাতীয়তাবোধ থেকে জাতীয়তাবাদের উৎপত্তি। জাতীয়তাবোধ জাতীয় কৃষ্টির সাথে একাত্ম হয়ে জাতীয়তাবাদে পরিণত হয়। জাতীয়তাবাদ মূলত মানসিক অবস্থা এবং এক ধরনের চেতনা। জাতীয় জনসমাজের রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষার মধ্যে জাতীয়তাবাদ মূর্তরূপ লাভ করে।

আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে বলা হয় যে, বর্তমান বিশ্বে সাধারণ মানুষ থেকে শুরু করে বৃহৎ শক্তিবর্গের কর্ণধারগণ পর্যন্ত সকলেই এক বাক্যে স্বীকার করে যে, আন্তর্জাতিক শান্তি ও সুসম্পর্ক গড়ে তোলাই প্রত্যেকের প্রধান দায়িত্ব। আন্তর্জাতিকতাবাদ বিশ্বের সকল জনগণকে ঐক্য ও মিলনের চেতনায় উদ্বুদ্ধ করে জাতীয়তাবাদের উর্ধ্বে সকল জাতিকে ঐক্যবদ্ধ হতে সাহায্য করে। গোল্ড স্মিথ (Gold smith) বলেন, "ব্যক্তি কেবল তার রাষ্ট্রের সদস্যই নয়; বরং বিশ্বের নাগরিক- এ অনুভূতিই আন্তর্জাতিকতাবাদ।"

বর্তমান বিশ্বের জাতিগুলো নিজেদের পৃথক পৃথক জাতীয়তাবাদী আশা-আকাঙ্ক্ষা ত্যাগ করে বিশ্বের কল্যাণ ও শান্তির লক্ষ্যে অন্যান্য জাতির সাথে সহযোগিতা করতে উদ্বুদ্ধ হয়।
আপাতদৃষ্টিতে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে কোনো বিরোধ বা সংঘর্ষ প্রত্যক্ষ করা যায় না। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের দার্শনিক মহলের অনেকেই এ দুটি আদর্শের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্কের কথা বলে থাকেন। অর্থাৎ জাতীয়তাবাদ বিশ্বশান্তির অন্তরায়। তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের পরিপন্থি। এ প্রশ্নের জবাবে একদল রাষ্ট্রবিজ্ঞানী সপক্ষে অবস্থান নিয়েছেন এবং উপযুক্ত যুক্তি দাঁড় করেছেন। আবার একদল রাষ্ট্রবিজ্ঞানী বিপক্ষে। অবস্থান নিয়ে শক্তিশালী যুক্তি দেখিয়েছেন।

সপক্ষে যুক্তি:

প্রথমত, জাতীয়তাবাদ এমন একটি আদর্শ যা একটি জনসমষ্টিকে তার নিজস্ব বৈশিষ্ট্যের পরিমণ্ডলে আবদ্ধ করে এবং অন্যদের থেকে নিজেদের পৃথক মনে করে। জাতীয়তাবাদের প্রভাবে পৃথিবীর বিপুল জনসমষ্টি বিভিন্ন অঞ্চলে বিভক্ত হয়ে রাজনৈতিকভাবে স্বাধীনতা লাভ করে স্বতন্ত্র এলাকা গড়ে তোলে, যাকে বলা হয় জাতি। আর আন্তর্জাতিকতাবাদ কোনো স্বাধীন সার্বভৌম জনসমষ্টিকে জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে বিশ্বের জনসমষ্টির সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করে বিশ্বশান্তি ও শৃঙ্খলা বিধানে উদ্বুদ্ধ করে। সুতরাং তাত্ত্বিক দৃষ্টিকোণে উভয়ের মধ্যে কোনো বিরোধ নেই।

দ্বিতীয়ত, জাতীয়তাবাদ সকল প্রকার আন্তর্জাতিক বিবাদের শান্তিপূর্ণ মীমাংসার মাধ্যমে জাতিতে জাতিতে শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে প্রয়াসী। জাতীয়তাবাদ জাতীয় গৌরব গাঁথা ধরে রাখতে সচেষ্ট। আর আন্তর্জাতিকতাবাদ সকল জাতির আপন বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য রক্ষা করে পারস্পরিক নির্ভরশীলতার ওপর গুরুত্বারোপ করে। সুতরাং বলা যায় আন্তর্জাতিকতাবাদে জাতীয়তাবাদ লয় হয় না বরং সম্প্রসারণ ঘটে।

তৃতীয়ত, বর্তমান যুগ আন্তর্জাতিকতার যুগ। বিশ্ববাসী আজ আঞ্চলিক জোটবদ্ধ যা আন্তর্জাতিক জোট। এ জোটবদ্ধতার উদ্দেশ্য হলো জাতীয়তাবাদকে সংরক্ষণ করে আন্তর্জাতিক হওয়া। মানুষের জীবন, সম্পত্তি, ধর্ম ইত্যাদির উন্নতির পূর্বশর্ত হলো শান্তি ও সুস্থিতি। তাই জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ শান্তির অন্বেষায় সহযাত্রী।

বিপক্ষে যুক্তি:

অনেকেই মনে করেন জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্ক বিদ্যমান। যার দৃষ্টান্ত পর পর দুটি বিশ্বযুদ্ধ এবং জাতীয়তাবাদের নগ্ন বহিঃপ্রকাশের কারণ। আগামী বিশ্ব হয়তো আরও একটি তৃতীয় মহাসমরের অশনি সংকেত শুনতে পাচ্ছে।

প্রথমত, জাতীয়তাবাদের চরম ধারণা আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী হিসেবে গণ্য। জাতীয়তাবাদের সংকীর্ণ ধারণা এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের বিভেদকে বাড়িয়ে তুলেছে। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জাতিসমূহ পৃথক পৃথকভাবে নিজেদের মধ্যে দুর্ভেদ্য ঐক্য গড়ে তুলছে, অন্যদিকে অপর রাষ্ট্রের প্রতি ঘৃণা ও বিদ্বেষের অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে দিচ্ছে। শ্রেষ্ঠত্বের মনোভাব থেকে এ চরমতার বহিঃপ্রকাশ ঘটছে। ফলে জাতিতে জাতিতে অবিশ্বাস বেড়ে চলেছে।

দ্বিতীয়ত, জাতীয়তাবাদের মহান আদর্শ থেকে বিচ্যুতি ঘটার ফলে বিশ্ব পর পর দুটি মহাযুদ্ধের তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছে। যুদ্ধের ফলে বিশ্বশান্তি ধূলিসাৎ হওয়া সত্ত্বেও বৃহৎ শক্তিবর্গ নিজেদের মধ্যে মারণাস্ত্রের প্রতিযোগিতা অব্যাহত রেখেছে। মাঝে মাঝে বৃহৎ শক্তিগুলো (Super-power) বিশ্বশান্তির বুলি আওড়িয়ে বিশ্বের অন্যান্য রাষ্ট্রকে মারণাস্ত্রের উৎপাদন ও প্রতিযোগিতা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে। অথচ নিজেরা সেগুলো অবলীলায় করে যাচ্ছে। সুতরাং এরূপ অবস্থায় জাতীয়তাবাদের আদর্শ কখনোই আন্তর্জাতিক শান্তি বয়ে আনতে পারে না।

উপর্যুক্ত বিশদ আলোচনার নিরিখে বলা যায় যে, জাতীয়তাবাদের মহান আদর্শ নিজ নিজ রাষ্ট্রের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রেখে অন্যান্য রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয়। আন্তর্জাতিকতাবাদ জাতীয়তাবাদের উর্ধ্বে উঠে সকল জাতির সাথে ঐক্য ও সংহতি স্থাপন করে বিশ্বশান্তি ও সম্প্রীতির বন্ধন গড়তে উদ্বুদ্ধ করে। কিন্তু জাতীয়তাবাদ যখন চরম আকার ধারণ করে এবং সম্প্রসারণবাদী হয়ে ওঠে তখন আন্তর্জাতিকতাবাদের বিপরীতে চলে যায়- বিশ্ব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।

দেশপ্রেম ও জাতীয়তা - অন্যান্য প্রশ্ন
জাতির ধারণা Concept of Nation
জাতীয়তার ধারণা Concept of Nationality
জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য Difference Between Nation and Nationality
জাতীয়তা বা জাতীয়তাবাদের উপাদান Elements of Nationality or Nationalism
জাতীয়তাবাদ কি আন্তর্জাতিকতাবাদের পরিপন্থি Is Nationalism Antithetical to Internationalism
জাতীয়তাবাদ কি সভ্যতার পথে একটি হুমকি Is Nationalism a Menace to Civilisation
জাতীয়তা নির্ধারণ নীতি: সাংস্কৃতিক ও ভৌগোলিক Determinant Principles of Nationality: Cultural & Geographical
দেশপ্রেমের ধারণা Concept of Patriotism
জাতীয়তা ও স্বদেশপ্রেম Nationality and Patriotism
জাতীয়তার প্রধান উপাদান কোনটি? (জ্ঞানমূলক)
জাতীয় রাষ্ট্র কী? (জ্ঞানমূলক)
দেশপ্রেম কী? (জ্ঞানমূলক)
Natio বা Natus-শব্দের অর্থ কী? (জ্ঞানমূলক)
জাতির সংজ্ঞা দাও। (জ্ঞানমূলক)
জাতীয়তা কী? (জ্ঞানমূলক)
ইংরেজি ‘Nation’ এবং ‘Nationality’ শব্দদ্বয় কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? (জ্ঞানমূলক)
জাতিগোষ্ঠী কখন জাতিতে পরিণত হয়? (জ্ঞানমূলক)
লর্ড ব্রাইস জাতি সম্পর্কে কী বলেছেন? (জ্ঞানমূলক)
প্রথম জাতীয়তা ধারণার উৎপত্তি ঘটান কে? (জ্ঞানমূলক)
ভৌগোলিক জাতীয়তার অপর নাম কী? (জ্ঞানমূলক)
দেশপ্রেম শব্দটির ইংরেজি কী? (জ্ঞানমূলক)
ব্যুৎপত্তিগত অর্থে জাতীয়তা কী? (জ্ঞানমূলক)
পৌরনীতি ও সুশাসনে জাতীয়তা কী অর্থে ব্যবহৃত হয়? (জ্ঞানমূলক)
ইংরেজিতে ‘Patriotism’ শব্দ সম্পর্কে কী ধারণা দেওয়া যায়? (জ্ঞানমূলক)
কীসের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে ওঠে? (জ্ঞানমূলক)
রাষ্ট্রকে টিকিয়ে রাখার মূলমন্ত্র কী? (জ্ঞানমূলক)
জাতীয়তার উপাদান কাকে বলে? (জ্ঞানমূলক)
কীভাবে জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটেছে? (জ্ঞানমূলক)
কীভাবে ভাবের আদান-প্রদান হয়? (জ্ঞানমূলক)
কীসে উদ্বুদ্ধ হলে মানুষ প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না? (জ্ঞানমূলক)
Nation শব্দের অর্থ কী? (জ্ঞানমূলক)
জাতি গঠনের পূর্বশর্ত কী? (জ্ঞানমূলক)
জাতীয় রাষ্ট্রের ভিত্তি কী? (জ্ঞানমূলক)
জাতি ও জাতীয়তার মধ্যে দুটি পার্থক্য লেখ। (অনুধাবনমূলক)
জাতীয়তা কখন জাতিতে পরিণত হয়? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
বংশগত ঐক্য বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
দেশপ্রেম বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)
একটি জাতিকে অন্য জাতি থেকে আলাদা ভাবাকে কী বলে? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
মনস্তাত্ত্বিক ঐক্য বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য কীভাবে জাতীয়তাবোধ সৃষ্টি করে? (অনুধাবনমূলক)
জাতি রাষ্ট্র বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
জাতীয়তাবাদ বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)
দেশের মানুষকে একাত্ম করে ভাবার অনুভূতিকে কী বলে? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
জাতি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
জাতীয়তাবাদের দুটি উপাদান বুঝিয়ে লেখ। (অনুধাবনমূলক)
জাতীয়তার একটি উপাদান বর্ণনা কর। (অনুধাবনমূলক)
উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)
বাঙালি জাতীয়তা বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)
‘জাতীয়তা একটি মানসিক ধারণা’- ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
জাতি ও জাতীয়তা এক নয় কেন? (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

জাতির সূত্র কী?

জাতীয়তা + রাজনৈতিক সংগঠন

জাতীয়তা + সামাজিক সংগঠন

জাতীয়তা + অর্থনৈতিক সংগঠন

জাতীয়তা + মনস্তাত্ত্বিক সংগঠন

জাতি কী?

রাজনৈতিক চেতনা

অর্থনৈতিক চেতনা

বস্তুগত বিষয়

মানসিক চেতনা

নিচের কোনটি জাতি গঠনের জন্য অপরিহার্য?

রাজনৈতিক দল

বংশগত ঐক্য

রাজনৈতিক চেতনা

ধর্মগত ঐক্য

জনসমাজ + রাজনৈতিক চেতনা =?

জাতি

জাতীয়তা

সার্বভৌমত্ব

আমলাতন্ত্র

জাতীয়তা বলতে বোঝায়-

মানসিক চেতনা

রাজনৈতিক চেতনা

অর্থনৈতিক চেতনা

সামাজিক চেতনা

জাতীয়তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

ভাষা

ধর্ম

ভৌগোলিক ঐক্য

মনস্তাত্ত্বিক ঐক্য

জাতীয়তা কী?

আদর্শগত বিষয়

মানসিক চেতনা

মূল্যবোধ

আবেগীয় বিষয়

কোনটি জাতীয়তাবাদের উপাদান নয়?

বংশগত ঐক্য

ভৌগোলিক ঐক্য

সৌহার্দমূলক সম্পর্ক

মানসিক ঐক্য

"জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা"- উক্তিটি কার?

জন স্টুয়ার্ট মিল

হ্যান্স কোঁন

হ্যারল্ড জে লাস্কি

ম্যাকিয়াভেলী

ফরাসি বিপ্লব সংঘটিত হয় কখন?

১৭৫৭ সালে

১৭৬৪ সালে

১৭৮৯ সালে

১৯২০ সালে

জাতীয়তা কোন ধরনের চেতনা?

সামাজিক

রাজনৈতিক

অর্থনৈতিক

সাংস্কৃতিক

রাজনৈতিক চেতনাবোধ থেকে কী তৈরি হয়?

জাতীয় ঐক্য

অর্থনৈতিক স্বাধীনতা

অর্থনৈতিক ঐক্য

সামাজিক ঐক্য

জাতীয়তার উপাদান কোনটি?

সরকার

ভাষা

ভাবগত ঐক্য

শিক্ষা

জাতীয় রাষ্ট্রের ধারণার উদ্ভব হয়েছে কখন?

প্রাচীন যুগে

মধ্য যুগে

আধুনিক যুগে

উত্তরাধুনিক যুগে

কোন সংগঠনটি জাতি গঠনের জন্য অপরিহার্য?

ধর্মীয়

সামাজিক

রাজনৈতিক

অর্থনৈতিক