- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
রাষ্ট্রের নাগরিক হিসেবে জীবনের, ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য মৌলিক অধিকার একান্ত অপরিহার্য। মৌলিক অধিকার দেশের সংবিধান কর্তৃক স্বীকৃত ও বলবৎ হয়। এ অধিকার আইনের মতোই অলঙ্ঘনীয়। মৌলিক অধিকার মানুষের মৌলিক চাহিদা বা প্রয়োজনের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়ে ন্যায়বিচার লাভ করতে পারে। সুতরাং নাগরিক জীবনের বিকাশ ও ব্যক্তির জন্য সেসব অপরিহার্য শর্তাবলি যা দেশের সংবিধান হতে প্রাপ্ত এবং সকলের জন্য মেনে চলা বাধ্যতামূলক, তাই হলো মৌলিক অধিকার।
জাতিসংঘ কর্তৃক মানবজাতির জন্য ঘোষিত ও স্বীকৃত অধিকারসমূহ হলো মানবাধিকার। জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ, ধনী-গরিব, রাজনৈতিক মতামত পদমর্যাদা নির্বিশেষে জাতিসংঘ যেসব অধিকারের স্বীকৃতি প্রদান করেছে তাকেই মানবাধিকার বলে। মানবাধিকার সর্বকালে, সর্বযুগে বিশ্বের সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য।
মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে প্রকৃতিগত পার্থক্য খুবই কম। উভয় ধরনের অধিকারের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ। রাষ্ট্রের নাগরিক হিসেবে এবং বিশ্ব মানবজাতির সদস্য হিসেবে মানুষের ব্যক্তিত্বের বিকাশ ও জীবনের পরিপূর্ণতা অর্জনের জন্যই মৌলিক অধিকার ও মানবাধিকারের ঘোষণা ও সৃষ্টি। জাতিসংঘ ঘোষিত অধিকাংশ মানবাধিকারই মৌলিক অধিকারের মধ্যে স্থান লাভ করেছে। আবার, বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের সংবিধানে সংযোজিত মৌলিক অধিকারসমূহ মানবাধিকারের মধ্যে রয়েছে। তা সত্ত্বেও মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয়। নিচে তা উল্লেখ করা হলো:
১. মৌলিক অধিকারের চেয়ে মানবাধিকারের পরিধি ও ব্যাপ্তি অনেক ব্যাপক ও বিস্তৃত। মানবাধিকারের পরিধি বিশ্বব্যাপী সকল রাষ্ট্র, জাতির মধ্যে বিস্তৃত। কিন্তু মৌলিক অধিকারের পরিধি নিজ রাষ্ট্রেই সীমাবদ্ধ।
২. মৌলিক অধিকারের উৎস রাষ্ট্রের সংবিধান, আর মানবাধিকারের উৎস হলো জাতিসংঘ।
৩. মৌলিক অধিকারসমূহ একেক রাষ্ট্রে একেক রকম হতে পারে। কিন্তু জাতিসংঘের সদস্য সকল রাষ্ট্রে একই ধরনের মানবাধিকার অনুসৃত হয় বা রক্ষা করা হয়।
৪. রাষ্ট্র ও সংবিধান মৌলিক অধিকারের রক্ষক হিসেবে কাজ করে। অন্যদিকে মানবাধিকারের রক্ষক হলো জাতিসংঘ।
৫. মৌলিক অধিকার সহজে বাস্তবায়ন করা যায় এবং রাষ্ট্র নাগরিকদের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়। কিন্তু মানবাধিকারের বাস্তবায়ন সকল রাষ্ট্রে সহজে সম্ভব হয় না।
৬. মৌলিক অধিকারের আইনগত ভিত্তি রয়েছে। কিন্তু মানবাধিকারের ক্ষেত্রে আইনগত সম্মান বা ভিত্তি নাও থাকতে পারে।
৭. মানবাধিকারের চেয়ে মৌলিক অধিকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট।
৮. মৌলিক অধিকার রাষ্ট্রীয় ও সাংবিধানিক অধিকার। কিন্তু মানবাধিকার আন্তর্জাতিক অধিকার।
৯. মৌলিক অধিকার রাষ্ট্রীয় ও জাতীয় চেতনাবোধ থেকে বিকাশ লাভ করে। অন্যদিকে মানবাধিকার বিকাশ লাভ করে আন্তর্জাতিক চেতনাবোধ থেকে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মানবাধিকার বলতে বোঝায়—
মানবাধিকার বলতে বোঝায়—
মানুষের কতগুলো সাধারণ সুযোগ-সুবিধা
ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা
রাষ্ট্রের সংবিধান স্বীকৃত সুযোগ-সুবিধা
আন্তর্জাতিক আইনে স্বীকৃত সুযোগ-সুবিধা
রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও বলবৎকৃত অধিকারকে কোন অধিকার বলা হয়?
রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও বলবৎকৃত অধিকারকে কোন অধিকার বলা হয়?
নৈতিক অধিকার
আইনগত অধিকার
অর্থনৈতিক অধিকার
রাজনৈতিক অধিকার
যে সকল সুযোগ-সুবিধা উপভোগের মাধ্যমে কোনো ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে তাকে কী বলে?
যে সকল সুযোগ-সুবিধা উপভোগের মাধ্যমে কোনো ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে তাকে কী বলে?
অধিকার
স্বাধীনতা
মানবাধিকার
নাগরিকতা
"যে সকল সামাজিক সুযোগ-সুবিধা মানুষকে তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ উপলব্ধি করার অবস্থা সৃষ্টি করে তা-ই অধিকার।"- উক্তিটি কার?
"যে সকল সামাজিক সুযোগ-সুবিধা মানুষকে তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ উপলব্ধি করার অবস্থা সৃষ্টি করে তা-ই অধিকার।"- উক্তিটি কার?
অধ্যাপক লাস্কি
লর্ড ব্রাইস
অধ্যাপক বার্কার
হব হাউস
"অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি।"- কে বলেছেন?
"অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি।"- কে বলেছেন?
অধ্যাপক ফাইনার
বুসাঙ্কুয়েট
হব হাউস
লর্ড ব্রাইস
"অধিকার হচ্ছে মানুষের ব্যক্তিত্ব বিকাশের যে সকল সুযোগ-সুবিধা যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়"- উক্তিটি কার?
"অধিকার হচ্ছে মানুষের ব্যক্তিত্ব বিকাশের যে সকল সুযোগ-সুবিধা যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়"- উক্তিটি কার?
অধ্যাপক হব হাউস
অধ্যাপক বার্কার
অধ্যাপক লাস্কি
অধ্যাপক ফাইনার
আইনগত কর্তব্য কোনটি?
আইনগত কর্তব্য কোনটি?
রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে অর্থ দান
ভিক্ষুককে ভিক্ষা দেওয়া
নিয়মিত কর প্রদান
সন্তান সন্ততিকে শিক্ষা দেওয়া
কোনটি নাগরিকের প্রধান দায়িত্ব?
কোনটি নাগরিকের প্রধান দায়িত্ব?
আইন মান্য করা
রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা
ভোটাধিকার প্রয়োগ করা
রাজনীতিতে অংশগ্রহণ করা
মানবাধিকার নিশ্চিত করার জন্য কোন ধরনের সরকার ব্যবস্থা উপযোগী?
মানবাধিকার নিশ্চিত করার জন্য কোন ধরনের সরকার ব্যবস্থা উপযোগী?
গণতন্ত্র
সমাজতন্ত্র
একনায়কতন্ত্র
স্বৈরতন্ত্র
মৌলিক অধিকার কীসের মাধ্যমে রক্ষিত হয়?
মৌলিক অধিকার কীসের মাধ্যমে রক্ষিত হয়?
বিচার বিভাগের মাধ্যমে
রাষ্ট্রপতির মাধ্যমে
সংবিধানের মাধ্যমে
স্পিকারের মাধ্যমে
সরকারি দপ্তরসমূহের তথ্য জনগণের জানার ব্যবস্থা থাকলে, যা হবে—
সরকারি দপ্তরসমূহের তথ্য জনগণের জানার ব্যবস্থা থাকলে, যা হবে—
কর্মব্যস্ততা দূর
গোপনীয়তা নষ্ট
নিরাপত্তার সংকট
দুর্নীতি দূর
নিচের কোনটি অধিকারের বৈশিষ্ট্য?
নিচের কোনটি অধিকারের বৈশিষ্ট্য?
অধিকার স্থিতিশীল
অধিকার সর্বজনীন
অধিকার অসীম
অধিকার নিরঙ্কুশ
বাংলাদেশের নাগরিকগণ কত বছর বয়সে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারে?
বাংলাদেশের নাগরিকগণ কত বছর বয়সে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারে?
১৮ বছর
২১ বছর
২৫ বছর
৩৫ বছর


