- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
অধিকার ও কর্তব্যের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। নাগরিকগণ অধিকার ভোগের বিনিময়ে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে। আর কর্তব্য পালনের মাধ্যমে অধিকার ভোগ করা যায়। রাষ্ট্র নাগরিকদের জন্য অধিকার সৃষ্টি করবে সত্য কিন্তু উক্ত অধিকার উপভোগের পূর্বে নাগরিকের কতকগুলো শর্ত পালন করতে হয়। কর্তব্য পালন ও অধিকার উপভোগ এ দুয়ে মিলে সমাজ ও জীবন সুন্দর হয়ে ওঠে। নিচে অধিকার ও কর্তব্যের মধ্যকার সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হলো:
১. অধিকার ও কর্তব্য মুদ্রার এপিঠ-ওপিঠ সমাজের সদস্য হিসেবে আমার যেমন অধিকার আছে, তেমন অন্যেরও আমার মতো অধিকার আছে। আমার উচিত হবে অন্যের অধিকারে বিঘ্ন সৃষ্টি না করা। তদ্রূপ অন্যেরও কর্তব্য হলো আমার অধিকারে বিঘ্ন সৃষ্টি না করা। এ প্রসঙ্গে অধ্যাপক লাস্কি (Prof. Laski) বলেন, "অধিকার ও কর্তব্য হলো একই মুদ্রার এপিঠ-ওপিঠ।" ("Rights and duties are two aspects of the same thing.")
২. একে অপরের পরিপূরক আমি যে অধিকার উপভোগ করি এজন্য রাষ্ট্র সর্বপ্রকার নিশ্চয়তা বিধান করে। তেমনি রাষ্ট্রও এ নিশ্চয়তার বিনিময়ে আমার কাছ থেকে কিছু কর্তব্য আশা করে। নাগরিকের যা অধিকার রাষ্ট্রের তা কর্তব্য, রাষ্ট্রের যা অধিকার নাগরিকের নিকট তা কর্তব্য।
৩. একজনের অধিকার অন্যের কর্তব্য অন্যের অধিকার রক্ষার জন্য আমারও কর্তব্য পালন করা উচিত। এর অর্থ হলো অন্যের যা অধিকার আমার কাছে তা কর্তব্যস্বরূপ। একজনের চলার অধিকারের অর্থ হলো অন্য কেউ যেন তার চলার পথে বাধা সৃষ্টি না করে। তেমনি আমার বাঁচার অধিকারের অর্থ হলো কেউ যেন আমার জীবনের প্রতি হুমকি সৃষ্টি না করে।
৪. উভয়ে সমাজবোধ থেকে উদ্ভুত অধিকার ও কর্তব্য উভয়ে সমাজবোধ থেকে উদ্ভূত। অধিকার সমাজ জীবনকে সহজ ও সচেতন করে। আর কর্তব্য সমাজ জীবনকে সংহত করে। রাষ্ট্র আমার অধিকার উপভোগের জন্য যাবতীয় অনুকূল ব্যবস্থা নিশ্চিত করে এবং আইন প্রয়োগ করে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে। সুতরাং আমার কর্তব্য হলো রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
৫. অধিকারের পরিধি কর্তব্যবোধ দ্বারা সীমিত অধিকারের পরিধি কর্তব্যবোধ দ্বারা সীমাবদ্ধ। অধিকার অবাধ ও সীমাহীন হলে স্বেচ্ছাচারিতার সৃষ্টি হতে পারে। এতে সমাজের দুর্বল মানুষেরা অধিকার থেকে বঞ্চিত হতে পারে। তাই দেখা যাচ্ছে, একজনের অধিকার অন্যান্যের কর্তব্যবোধ দ্বারা সীমাবদ্ধ।
৬. নৈতিক অধিকার ও নৈতিক কর্তব্য সম্পর্কযুক্ত নৈতিক অধিকার ভোগ করলে নৈতিক কর্তব্য পালন করতে হয়। উদাহরণে বলা যায়, পিতামাতা সন্তানের লালন-পালন করে এবং শিক্ষা দেয় বলে পিতামাতা বৃদ্ধ হলে সন্তানেরা তাদের সেবাযত্ন করে।
৭. উভয়ে সামাজিক কল্যাণের সাথে যুক্ত অধিকার ও কর্তব্যের সাথে সামাজিক বন্ধন ও কল্যাণ নিহিত। অধিকার উপভোগ ও কর্তব্য পালনের মধ্যে নিজের ও সমাজের শান্তি ও কল্যাণ বিদ্যমান।
সর্বশেষে বলা যায়, মূলত কর্তব্যের জন্যই অধিকারের প্রশ্ন আসে। আমার প্রতিবেশীর প্রতি আমার যে কর্তব্য সেটা প্রতিবেশীর জন্য অধিকারস্বরূপ। তাই দেখা যায়, অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কযুক্ত। একে অপরের উপর নির্ভরশীল ও পরিপূরক।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মানবাধিকার বলতে বোঝায়—
মানবাধিকার বলতে বোঝায়—
মানুষের কতগুলো সাধারণ সুযোগ-সুবিধা
ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা
রাষ্ট্রের সংবিধান স্বীকৃত সুযোগ-সুবিধা
আন্তর্জাতিক আইনে স্বীকৃত সুযোগ-সুবিধা
রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও বলবৎকৃত অধিকারকে কোন অধিকার বলা হয়?
রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও বলবৎকৃত অধিকারকে কোন অধিকার বলা হয়?
নৈতিক অধিকার
আইনগত অধিকার
অর্থনৈতিক অধিকার
রাজনৈতিক অধিকার
যে সকল সুযোগ-সুবিধা উপভোগের মাধ্যমে কোনো ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে তাকে কী বলে?
যে সকল সুযোগ-সুবিধা উপভোগের মাধ্যমে কোনো ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে তাকে কী বলে?
অধিকার
স্বাধীনতা
মানবাধিকার
নাগরিকতা
"যে সকল সামাজিক সুযোগ-সুবিধা মানুষকে তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ উপলব্ধি করার অবস্থা সৃষ্টি করে তা-ই অধিকার।"- উক্তিটি কার?
"যে সকল সামাজিক সুযোগ-সুবিধা মানুষকে তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ উপলব্ধি করার অবস্থা সৃষ্টি করে তা-ই অধিকার।"- উক্তিটি কার?
অধ্যাপক লাস্কি
লর্ড ব্রাইস
অধ্যাপক বার্কার
হব হাউস
"অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি।"- কে বলেছেন?
"অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি।"- কে বলেছেন?
অধ্যাপক ফাইনার
বুসাঙ্কুয়েট
হব হাউস
লর্ড ব্রাইস
"অধিকার হচ্ছে মানুষের ব্যক্তিত্ব বিকাশের যে সকল সুযোগ-সুবিধা যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়"- উক্তিটি কার?
"অধিকার হচ্ছে মানুষের ব্যক্তিত্ব বিকাশের যে সকল সুযোগ-সুবিধা যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়"- উক্তিটি কার?
অধ্যাপক হব হাউস
অধ্যাপক বার্কার
অধ্যাপক লাস্কি
অধ্যাপক ফাইনার
আইনগত কর্তব্য কোনটি?
আইনগত কর্তব্য কোনটি?
রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে অর্থ দান
ভিক্ষুককে ভিক্ষা দেওয়া
নিয়মিত কর প্রদান
সন্তান সন্ততিকে শিক্ষা দেওয়া
কোনটি নাগরিকের প্রধান দায়িত্ব?
কোনটি নাগরিকের প্রধান দায়িত্ব?
আইন মান্য করা
রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা
ভোটাধিকার প্রয়োগ করা
রাজনীতিতে অংশগ্রহণ করা
মানবাধিকার নিশ্চিত করার জন্য কোন ধরনের সরকার ব্যবস্থা উপযোগী?
মানবাধিকার নিশ্চিত করার জন্য কোন ধরনের সরকার ব্যবস্থা উপযোগী?
গণতন্ত্র
সমাজতন্ত্র
একনায়কতন্ত্র
স্বৈরতন্ত্র
মৌলিক অধিকার কীসের মাধ্যমে রক্ষিত হয়?
মৌলিক অধিকার কীসের মাধ্যমে রক্ষিত হয়?
বিচার বিভাগের মাধ্যমে
রাষ্ট্রপতির মাধ্যমে
সংবিধানের মাধ্যমে
স্পিকারের মাধ্যমে
সরকারি দপ্তরসমূহের তথ্য জনগণের জানার ব্যবস্থা থাকলে, যা হবে—
সরকারি দপ্তরসমূহের তথ্য জনগণের জানার ব্যবস্থা থাকলে, যা হবে—
কর্মব্যস্ততা দূর
গোপনীয়তা নষ্ট
নিরাপত্তার সংকট
দুর্নীতি দূর
নিচের কোনটি অধিকারের বৈশিষ্ট্য?
নিচের কোনটি অধিকারের বৈশিষ্ট্য?
অধিকার স্থিতিশীল
অধিকার সর্বজনীন
অধিকার অসীম
অধিকার নিরঙ্কুশ
বাংলাদেশের নাগরিকগণ কত বছর বয়সে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারে?
বাংলাদেশের নাগরিকগণ কত বছর বয়সে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারে?
১৮ বছর
২১ বছর
২৫ বছর
৩৫ বছর


