- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
তথ্য প্রাপ্তির অধিকার নাগরিকের মৌলিক অধিকারের অবিচ্ছেদ্য অংশ। ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণীত হওয়ার ফলে নাগরিক জীবনে এই আইনের ইতিবাচক প্রভাব লক্ষণীয়। নাগরিক জীবনে তথ্য আইনের প্রভাবগুলো নিম্নরূপ:
১. তথ্য পাওয়ার সুযোগ: তথ্য অধিকার আইন নাগরিকদের বিভিন্ন তথ্য পাওয়ার সুযোগ সৃষ্টি করেছে। এতদিনে মানুষ তথ্য পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। সরকার এই আইন প্রণয়নের ফলে নাগরিকগণ অবাধে সঠিক তথ্যাদি শুনতে পারছে।
২. নাগরিক অধিকার তথ্য অধিকার আইন নাগরিকদের অধিকার নিশ্চিত করতে সাহায্য করছে। সংক্ষুব্ধ ব্যক্তি কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে এ ব্যাপারে এ আইন সঠিক তথ্য দিতে পারে। সুতরাং তথ্য অধিকার আইনের ফলে নাগরিক অধিকার অনেকটা নিশ্চিত হয়েছে।
৩. নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি: তথ্য অধিকার আইনের ফলে যেকোনো ব্যক্তি তার চাহিদা ও পরিস্থিতি বিবেচনায় তথ্যের জন্য যেকোনো কর্তৃপক্ষের নিকট আবেদন করতে পারে। সঠিক তথ্য নাগরিকের চিন্তা ও পরিকল্পনাকে সঠিকভাবে পরিচালিত করতে সাহায্য করে। এভাবে রাষ্ট্রীয় কাজে নাগরিক অংশগ্রহণ বেড়ে যায়।
৪. অধিকার সম্পর্কে সচেতনতা নাগরিকগণ নিজেদের অধিকার সম্পর্কে অধিকতর সচেতন হচ্ছে, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য জানার আগ্রহ প্রকাশ করছে এবং নিয়ম অনুযায়ী আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট অফিস থেকে প্রত্যাশিত তথ্য পাচ্ছে।
৫. স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি: তথ্যের এরূপ অবাধ প্রবাহের ফলে একদিকে যেমন জনগণ বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারছে তেমনি ঐ সব প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি পাচ্ছে, দুর্নীতি হ্রাস পাচ্ছে। আর এ প্রক্রিয়া অব্যাহতভাবে চললে সুশাসন প্রতিষ্ঠিত হবে।
৬. ন্যায়বিচার ত্বরান্বিত করে তথ্য অধিকার আইন নাগরিক জীবনে ন্যায়বিচার ত্বরান্বিত করবে। অবাধ তথ্য প্রবাহ অপরাধীদের চিহ্নিত করতে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ন্যায়রিচার পাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।
৭. নাগরিক জীবনে আশার সঞ্চার তথ্য অধিকার আইন নাগরিক জীবনে নতুন আশা ও আগ্রহের সৃষ্টি করেছে। বর্তমানে নাগরিকগণ তথ্য পাওয়ার ক্ষেত্রে অনেকটা আশান্বিত ও আগ্রহী হয়ে ওঠছে।
সুতরাং সরকারি কর্মকাণ্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষত সুশাসন প্রতিষ্ঠার জন্য নাগরিকদের উচিত হবে তথ্য অধিকার আইন সম্পর্কে জানা এবং বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার কাছ থেকে তথ্য প্রাপ্তির চেষ্টা করা।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মানবাধিকার বলতে বোঝায়—
মানবাধিকার বলতে বোঝায়—
মানুষের কতগুলো সাধারণ সুযোগ-সুবিধা
ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা
রাষ্ট্রের সংবিধান স্বীকৃত সুযোগ-সুবিধা
আন্তর্জাতিক আইনে স্বীকৃত সুযোগ-সুবিধা
রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও বলবৎকৃত অধিকারকে কোন অধিকার বলা হয়?
রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও বলবৎকৃত অধিকারকে কোন অধিকার বলা হয়?
নৈতিক অধিকার
আইনগত অধিকার
অর্থনৈতিক অধিকার
রাজনৈতিক অধিকার
যে সকল সুযোগ-সুবিধা উপভোগের মাধ্যমে কোনো ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে তাকে কী বলে?
যে সকল সুযোগ-সুবিধা উপভোগের মাধ্যমে কোনো ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে তাকে কী বলে?
অধিকার
স্বাধীনতা
মানবাধিকার
নাগরিকতা
"যে সকল সামাজিক সুযোগ-সুবিধা মানুষকে তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ উপলব্ধি করার অবস্থা সৃষ্টি করে তা-ই অধিকার।"- উক্তিটি কার?
"যে সকল সামাজিক সুযোগ-সুবিধা মানুষকে তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ উপলব্ধি করার অবস্থা সৃষ্টি করে তা-ই অধিকার।"- উক্তিটি কার?
অধ্যাপক লাস্কি
লর্ড ব্রাইস
অধ্যাপক বার্কার
হব হাউস
"অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি।"- কে বলেছেন?
"অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি।"- কে বলেছেন?
অধ্যাপক ফাইনার
বুসাঙ্কুয়েট
হব হাউস
লর্ড ব্রাইস
"অধিকার হচ্ছে মানুষের ব্যক্তিত্ব বিকাশের যে সকল সুযোগ-সুবিধা যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়"- উক্তিটি কার?
"অধিকার হচ্ছে মানুষের ব্যক্তিত্ব বিকাশের যে সকল সুযোগ-সুবিধা যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়"- উক্তিটি কার?
অধ্যাপক হব হাউস
অধ্যাপক বার্কার
অধ্যাপক লাস্কি
অধ্যাপক ফাইনার
আইনগত কর্তব্য কোনটি?
আইনগত কর্তব্য কোনটি?
রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে অর্থ দান
ভিক্ষুককে ভিক্ষা দেওয়া
নিয়মিত কর প্রদান
সন্তান সন্ততিকে শিক্ষা দেওয়া
কোনটি নাগরিকের প্রধান দায়িত্ব?
কোনটি নাগরিকের প্রধান দায়িত্ব?
আইন মান্য করা
রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা
ভোটাধিকার প্রয়োগ করা
রাজনীতিতে অংশগ্রহণ করা
মানবাধিকার নিশ্চিত করার জন্য কোন ধরনের সরকার ব্যবস্থা উপযোগী?
মানবাধিকার নিশ্চিত করার জন্য কোন ধরনের সরকার ব্যবস্থা উপযোগী?
গণতন্ত্র
সমাজতন্ত্র
একনায়কতন্ত্র
স্বৈরতন্ত্র
মৌলিক অধিকার কীসের মাধ্যমে রক্ষিত হয়?
মৌলিক অধিকার কীসের মাধ্যমে রক্ষিত হয়?
বিচার বিভাগের মাধ্যমে
রাষ্ট্রপতির মাধ্যমে
সংবিধানের মাধ্যমে
স্পিকারের মাধ্যমে
সরকারি দপ্তরসমূহের তথ্য জনগণের জানার ব্যবস্থা থাকলে, যা হবে—
সরকারি দপ্তরসমূহের তথ্য জনগণের জানার ব্যবস্থা থাকলে, যা হবে—
কর্মব্যস্ততা দূর
গোপনীয়তা নষ্ট
নিরাপত্তার সংকট
দুর্নীতি দূর
নিচের কোনটি অধিকারের বৈশিষ্ট্য?
নিচের কোনটি অধিকারের বৈশিষ্ট্য?
অধিকার স্থিতিশীল
অধিকার সর্বজনীন
অধিকার অসীম
অধিকার নিরঙ্কুশ
বাংলাদেশের নাগরিকগণ কত বছর বয়সে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারে?
বাংলাদেশের নাগরিকগণ কত বছর বয়সে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারে?
১৮ বছর
২১ বছর
২৫ বছর
৩৫ বছর


