Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
স্বাধীনতার শ্রেণিবিভাগ | Classification of Liberty

রাষ্ট্রবিজ্ঞানীরা নাগরিকদের স্বাধীনতা সম্পর্কে আলোকপাত করতে গিয়ে সাত প্রকার স্বাধীনতার উল্লেখ করেছেন যা নিম্নে ছকের সাহায্যে দেখানো হলো:

স্বাধীনতার শ্রেণিবিভাগ

১. প্রাকৃতিক স্বাধীনতা (Natural liberty): সামাজিক চুক্তিবাদী দার্শনিক হবস, লক এবং রুশো বিশ্বাস করতেন, রাষ্ট্র পূর্বাবস্থায় প্রকৃতির রাজ্যে (State of Nature) মানুষ কতকগুলো সুযোগ-সুবিধা বা স্বাধীনতা ভোগ করত। কিন্তু স্বাধীনতার এরকম ধারণা অলীক, অসার ও অবাস্তব বলেই প্রতিপন্ন হয়। কারণ অনেক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন, রাষ্ট্র এবং আইনের অনুপস্থিতিতে স্বাধীনতার অস্তিত্ব কল্পনা করা যায় না। এ প্রসঙ্গে জন লক (John Locke) বলেন, "Where there is no law, there is no freedom." অর্থাৎ, যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতার অস্তিত্ব থাকতে পারে না। দাশর্নিক রুশো তাঁর বক্তব্যে তাই স্বাধীনতাকে চমৎকারভাবে বর্ণনা করে বলেছেন, "মানুষ স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু সর্বত্রই যে শৃঙ্খলাবদ্ধ।" ("Man is born free but everywhere he is in chain.")

২. আইনগত স্বাধীনতা (Legal liberty): রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত স্বাধীনতাকে আইনগত স্বাধীনতা বলে। রাষ্ট্রের সংবিধান ও আইনে এ ধরনের স্বাধীনতার কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। ব্যক্তি কল্যাণের স্বার্থে রাষ্ট্র আইনের মাধ্যমে আইনগত স্বাধীনতা প্রদান করে থাকে। আইনগত স্বাধীনতা সুনির্দিষ্ট এবং আইন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

৩. সামাজিক স্বাধীনতা (Civil liberty): সামাজিক স্বাধীনতা বলতে অনেকেই Rule of Law-তথা আইনের শাসনকে বুঝিয়েছেন। অর্থাৎ মানুষ সমাজের সুসভ্য সদস্য হিসেবে যেসব সুযোগ-সুবিধার প্রয়োজন অনুভব করে সেগুলোকে সামাজিক স্বাধীনতা বলে। যেমন- জীবন রক্ষার স্বাধীনতা, সম্পত্তি রক্ষার স্বাধীনতা, ধর্মচর্চার স্বাধীনতা ও অবাধে চলাফেরা করার স্বাধীনতা। বস্তুত, সামাজিক ধারণা থেকে সামাজিক স্বাধীনতা উদ্ভূত এবং এ স্বাধীনতা এমনভাবে ভোগ করতে হয় যাতে অন্যের অনুরূপ স্বাধীনতা ক্ষুন্ন না হয়।

৪. রাজনৈতিক স্বাধীনতা (Political liberty): রাজনৈতিক স্বাধীনতা বলতে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যক্তির অংশগ্রহণের ক্ষমতা বা পরিবেশকে বোঝায়। রাষ্ট্রবিজ্ঞানী লাস্কিও রাজনৈতিক স্বাধীনতা বলতে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ব্যক্তির অংশগ্রহণকে বুঝিয়েছেন। আবার, অধ্যাপক লীকক (Prof. Leacock)-এর মতে, "Political liberty as Constitutional liberty." গিলক্রিস্টসহ অনেকেই রাজনৈতিক স্বাধীনতাকে গণতন্ত্রের সমার্থবোধক বলে উল্লেখ করেছেন। ভোটাধিকার, সরকারের সমালোচনা করা, সরকারি চাকরি লাভ প্রভৃতি রাজনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত।

৫. ব্যক্তিগত স্বাধীনতা (Personal liberty): ব্যক্তিগত স্বাধীনতা হলো সমাজের প্রত্যেক ব্যক্তির এমন স্বাধীনতা যেগুলো ব্যক্তির একান্তই নিজের, যার প্রতি অন্য কেউ কোনোরূপ হস্তক্ষেপ (interfere) করতে পারে না। যেমন- খাদ্য, বস্ত্র, উন্নত জীবনযাপন, বিবাহ, সন্তান-সন্ততির শিক্ষা ইত্যাদি এ শ্রেণির পর্যায়ভুক্ত।

৬. অর্থনৈতিক স্বাধীনতা (Economic liberty): অর্থনৈতিক কার্যাদির ব্যাপারে জনগণের স্বাধীনতাকে অর্থনৈতিক স্বাধীনতা বুঝানো হয়। অধ্যাপক এইচ. জে. লাস্কি (H. J. Laski) তাঁর 'A Grammar of Politics' গ্রন্থে বলেন, "অর্থনৈতিক স্বাধীনতা প্রতিনিয়ত বেকারত্বের আশংকা ও আগামীকালের অভাব থেকে মুক্তি এবং দৈনন্দিন জীবিকার্জনের সুযোগ-সুবিধাকে বোঝায়।" ("By economic liberty, I mean, security and the opportunity to find reasonable significance in the earning of one's daily bread, against the wants tomorrow.")

৭. জাতীয় স্বাধীনতা (National liberty): বৈদেশিক অধীনতা থেকে মুক্তি লাভ করে যখন একটি জাতি পূর্ণ সার্বভৌমত্ব লাভ করে তখন তাকে জাতীয় স্বাধীনতা বলে। অর্থাৎ কোনো জাতি বা দেশ যখন অন্য কোনো দেশের পরাধীনতা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে স্বাধীনভাবে সার্বভৌম ক্ষমতার প্রয়োগ ঘটাতে পারে তখনই সে জাতি বা রাষ্ট্রকে স্বাধীন বলা যায়। জাতীয় স্বাধীনতা সব ধরনের স্বাধীনতার ভিত্তি হিসেবে কাজ করে।

তবে এসব স্বাধীনতা উপভোগের জন্য অবশ্যই অনুকূল পরিবেশ দরকার। সমাজে যদি বিশৃঙ্খলা, ভয়, ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, সন্ত্রাস ইত্যাদি থাকে তাহলে কোনো স্বাধীনতাই অর্থবহ হয় না।

মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য - অন্যান্য প্রশ্ন
মূল্যবোধ | Values
মূল্যবোধের শ্রেণিবিভাগ | Classification of Values
সামাজিক মূল্যবোধের ভিত্তি বা উপাদান | Basis or Elements of Social Values
মূল্যবোধ ও সুশাসন | Values and Good Governance
আইন | Law
আইনের উৎসসমূহ | Sources of Law
আইনের শ্রেণিবিভাগ | Classification of Law
 মানুষ কেন আইন মেনে চলে | Why People Obey Law
নৈতিকতা | Morality
আইন ও নৈতিকতার সম্পর্ক | Relation Between Law and Morality
স্বাধীনতার ধারণা | Concept of Liberty
স্বাধীনতার শ্রেণিবিভাগ | Classification of Liberty
স্বাধীনতার রক্ষাকবচ | Safeguards of Liberty
আইন ও স্বাধীনতার সম্পর্ক | Relationship Between Law and Liberty
সাম্য | Equality
স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক সাম্যের সম্পর্ক | Relationship Between Liberty and Equality
আইন, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক | Relationship Among Law, Liberty and Equality
স্বাধীনতায় সাম্যের গুরুত্ব | Importance of Equality in Liberty
গণতান্ত্রিক মূল্যবোধ Democratic Values
সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব | Importance of Democratic Values in Formation of Good Governance
প্রথা কাকে বলে?
মূল্যবোধ কী?
আইনের সংজ্ঞা দাও।
সাম্য কী?
স্বাধীনতার সংজ্ঞা দাও।
আইনের প্রাচীন উৎস কোনটি?
'Liberty' শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?
"Law is the passionless reason"- উক্তিটি কার?
'আইন' কোন শব্দ হতে বাংলায় এসেছে?
স্বাধীনতা কী?
আইন কী?
সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ কোন বিপ্লবের স্লোগান ছিল?
সামাজিক মূল্যবোধ কী?
নৈতিকতা কী?
'আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ'- উক্তিটি কার?
গণতান্ত্রিক মূল্যবোধ কী?
স্টুয়ার্ট সি ডড-এর মতে, সামাজিক মূল্যবোধ কী?
সাংস্কৃতিক মূল্যবোধ কাকে বলে?
বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ কী?
শারীরিক বা বাহ্যিক মূল্যবোধ কাকে বলে?
ধর্মীয় মূল্যবোধ কাকে বলে?
মূল্যবোধের নেতিবাচক পরিবর্তনকে কী বলা হয়?
মূল্যবোধ সমাজে কী হিসেবে কাজ করে?
স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কী?
টি এইচ গ্রিন প্রদত্ত স্বাধীনতার সংজ্ঞাটি লেখ।
অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট কী বলেছেন?
'যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না'- এটি কার উক্তি?
আইনের শাসনের অর্থ কী?
নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে কাজ করে কোনটি?
উৎপত্তিগত অর্থে আইনের অর্থ কী?
আইনের ইংরেজি প্রতিশব্দ কী এবং তা কোন শব্দ থেকে এসেছে?
'Lag' শব্দের আভিধানিক অর্থ কী?
অধ্যাপক হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন?
সরকারি আইন কী?
অর্থনৈতিক সাম্য কী?
রাজনৈতিক সাম্য কী?
পৌরনীতি ও সুশাসনে সাম্যের অর্থ কী?
শাব্দিক অর্থে স্বাধীনতা কী?
মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কী?
নেতিবাচক মূল্যবোধ কী?
নান্দনিক মূল্যবোধ কী?
সহমর্মিতা কী?
আন্তর্জাতিক আইন কী?
সামাজিক স্বাধীনতা কী?
আইনগত সাম্য কী?
শিক্ষা ও সাংস্কৃতিক সাম্য কী?
মূল্যবোধ বলতে কী বোঝ?
আইনের অনুশাসন বলতে কী বোঝায়?
সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝ?
"আইনের চোখে সকলেই সমান" ব্যাখ্যা কর।
ধর্ম কীভাবে আইনের উৎস হিসেবে কাজ করে?
আইনের শাসন কীভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে?
আইন ও স্বাধীনতার সম্পর্ক ব্যাখ্যা কর।
সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?
স্বাধীনতার একটি রক্ষাকবচ বর্ণনা কর।
আইনের চারটি উৎসের নাম লেখ।
বিধিবিধান বা নিয়মকানুনকে কী বলে? ব্যাখ্যা কর।
কেন আইন মান্য করা উচিত?
অর্থনৈতিক সাম্য কেন প্রয়োজন?
'সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন'- কেন?
সাম্য প্রতিষ্ঠা কেন প্রয়োজন?
নৈতিকতা বলতে কী বোঝায়?
অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝ?
অর্থনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
আইন কাকে বলে?
স্বাধীনতার চারটি রক্ষাকবচ লেখ।
স্বাধীনতা কাকে বলে?
নৈতিক মূল্যবোধ বলতে কী বোঝায়?
পরিবার থেকেই গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা শুরু হয়- ব্যাখ্যা কর।
সামাজিক ন্যায়বিচার সুশাসন প্রতিষ্ঠার জন্যে প্রয়োজনীয় কেন?
প্রথা আইনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয় কেন?
বিচারকের রায় কীভাবে আইনের মর্যাদা লাভ করে?
রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?
আইনের অনুশাসনকে কেন স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়?
আন্তর্জাতিক আইন বলতে কী বোঝ?
ব্যক্তিগত স্বাধীনতা কাকে বলে?
বাহ্যিক মূল্যবোধ কী? ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

নিচের কোনটি মূল্যবোধের উপাদান নহে?

সামাজিক ন্যায়বিচার

সহনশীলতা

সহমর্মিতা

জনমত

আইনের উৎস কোনটি?

আইনবিভাগ

বিচারবিভাগ

সরকারি কর্ম কমিশন

নির্বাচন কমিশন

স্বাধীনতার রক্ষাকবচ কোনটি?

স্বাধীন বিচারবিভাগ

দলীয়করণ

স্বজনপ্রীতি

ক্ষমতার কেন্দ্রীকরণ

রাজনৈতিক মূল্যবোধের ভিত্তি কী?

সামাজিক রীতিনীতি

নৈতিক মূল্যবোধ

রাজনৈতিক বিশ্বাস ও সংস্কৃতি চর্চা

অর্থনৈতিক কর্মকাণ্ড

স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ কোনটি?

গণতান্ত্রিক শাসনব্যবস্থা

স্বাধীন বিচারবিভাগ

ক্ষমতা স্বতন্ত্রীকরণ

গণসচেতনতা

'যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না'- এ উক্তিটি দ্বারা প্রকাশ পায়—

আইন ও স্বাধীনতার সম্পর্ক

আইন স্বাধীনতার শর্ত

আইন স্বাধীনতার রক্ষক

আইন স্বাধীনতার পরিপন্থি