Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
মূল্যবোধ | Values

পৌরনীতির আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো মূল্যবোধ (Values) মূল্যবোধ সমাজ কাঠামোর অপরিহার্য উপাদান। মানুষের আচার-আচরণ, রীতিনীতি, কার্যক্রম, দৃষ্টিভঙ্গি, চিন্তা-চেতনা প্রভৃতি মূল্যবোধ অনুযায়ী পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। একজন আদর্শ নাগরিকের মধ্যে মূল্যবোধ বিদ্যমান থাকা উচিত। কেননা মূল্যবোধ মানুষকে উচিত-অনুচিত সম্পর্কে শিক্ষা দেয় এবং যা কিছু মন্দ তা পরিত্যাগ করে, যা কিছু ভালো তা গ্রহণের দিকে তাড়িত করে। এজন্য নাগরিক জীবনে মূল্যবোধের গুরুত্ব অনস্বীকার্য। মূল্যবোধ মানুষের জীবনে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে, সমাজিক জীবনকে সুদৃঢ় করে এবং ব্যক্তি ও সমাজের মধ্যে যথার্থ সম্পর্ক নির্ণয় করে। মূল্যবোধ সামাজিক মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করে। সামাজিক শৃঙ্খলা, সংহতি ও সম্প্রীতি বজায় রেখে সামাজিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করে।

মূল্যবোধের ধারণা (Concept of values)

যেসব চিন্তা-ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য আদর্শ মানুষের সামগ্রিক কর্মকাণ্ড ও আচার-ব্যবহারকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই সাধারণত মূল্যবোধ বলা হয়। মূল্যবোধ সমাজের ভিত্তি। প্রত্যেক সমাজে ভালো-মন্দের একটি মানদণ্ড আছে। এই মানদণ্ডের আলোকে ভালো-মন্দ আচরণের বিচার করা হয়। মূলত মূল্যবোধ হলো রীতিনীতি, আদর্শ ও আচার-আচরণের সমষ্টি যা সমাজ জীবনকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে এবং সমাজে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার-ব্যবহার, রীতিনীতি, আদর্শ, কর্মকাণ্ড যেসব নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, সে সবের সমষ্টিকে মূল্যবোধ বলা হয়। বিভিন্ন সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানী সামাজিক মূল্যবোধের সংজ্ঞা নির্দেশ করেছেন। যেমন-

স্টুয়ার্ট সি. ডড (Stuart C. Dodd)-এর মতে, "সামাজিক মূল্যবোধ ঐ সব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট থেকে প্রত্যাশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে।"

সমাজবিজ্ঞানী এম. আর. উইলিয়াম (M.R. William) বলেন, "মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড যার আদর্শে মানুষের ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজে মানুষের কাজের ভালো-মন্দের বিচার করা হয়।"

এইচ. ডি. স্টেইন বলেন, "জনগণ যার সম্পর্কে আগ্রহশীল, যা তারা কামনা করে, যাকে তারা অত্যাবশ্যক বলে মনে করে, যার প্রতি সকলের অগাধ শ্রদ্ধা আছে এবং যা সম্পাদনের মাধ্যমে তারা আনন্দ উপভোগ করে তাকে সামাজিক মূল্যবোধ বলে।"

এম. ডব্লিউ পাম্পফ্রে (M.W. Pumphrey)-এর মতে, "ব্যক্তি বা সামাজিক দলের প্রত্যাশিত আচার-আচরণের সুবিন্যস্ত প্রকাশই হলো মূল্যবোধ।" (Formulation of performed behaviour held by Individual or social group.)

তবে সামাজিক মূল্যবোধের সবচেয়ে সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন নিকোলাস রেসার। তিনি বলেন, "সামাজিক মূল্যবোধ বলতে সে সব গুণাবলিকে বোঝায় যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয় এবং নিজের সমাজ, সংস্কৃতি ও পরিবেশে মূল্যবান মনে করে খুশি হয়।"

উপরিউক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা বলতে পারি, মূল্যবোধ সেই সব বিশ্বাস, আদর্শ, রীতিনীতির সমষ্টি, যা মানুষের আচার-ব্যবহার, কার্যাবলি, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গীকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে।

বস্তুত সামাজিক মূল্যবোধ হলো সামাজিক শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, শৃঙ্খলাবোধ, সহানুভূতি প্রভৃতি মানবিক সুকুমার বৃত্তির সমষ্টি। তবে ক্ষেত্রবিশেষে মূল্যবোধ পরিবর্তনশীল। বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের মূল্যবোধ থাকতে পারে। সামাজিক পরিবর্তনের ফলে মূল্যবোধেরও পরিবর্তন ঘটে।

মূল্যবোধের বৈশিষ্ট্য (Characteristics of values)

সামাজিক মূল্যবোধের ধারণা বিশ্লেষণ করলে কতকগুলো বৈশিষ্ট্য মূর্ত হয়ে ওঠে। বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:

১. সামাজিক মানদণ্ড সামাজিক মূল্যবোধ মানুষের আচার-আচরণ বিচারের মানদণ্ড। মূল্যবোধের মাপকাঠিতে মানুষের কাজের ভালো-মন্দ বিচার করা হয়। মূল্যবোধ মানুষের ব্যবহার, রীতিনীতি পরিমাপ ও নিয়ন্ত্রণ করে।

২. সামাজিক সেতুবন্ধন: মূল্যবোধের চেতনা সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করে। মূল্যবোধ সমাজের মানুষের আচার-আচরণ, রীতিনীতি, চাওয়া-পাওয়া ইত্যাদির মধ্যে যোগসূত্র ও সেতুবন্ধন রচনা করে।

৩. পরিবর্তনশীলতা: মূল্যবোধ পরিবর্তনশীল। সামাজিক পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধেরও পরিবর্তন ঘটে। কারণ মানুষের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা, চাহিদা ইত্যাদি সময়ের সাথে পরিবর্তন হয়। অর্থাৎ মানুষের মননশীলতার ওপর মূল্যবোধ নির্ভরশীল।

৪. বিভিন্নতা: স্থান-কালভেদে মূল্যবোধ বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ একেক সমাজে মূল্যবোধ একেক ধরনের। যেমন-মুসলিম সমাজের মূল্যবোধ আর খ্রিস্টান সমাজের মূল্যবোধ এক নয়। আবার হিন্দু সমাজের মূল্যবোধ এবং খ্রিস্টান সমাজের মূল্যবোধ এক নয়।

৫. নৈতিক প্রাধান্য: মূল্যবোধ আইন নয় বরং কতকগুলো রীতিনীতি, আচার-আচরণের সমষ্টি যা নৈতিকতা থেকে উৎসারিত এবং সমাজের মানুষের স্বীকৃতির ফলেই স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়। এগুলো লঙ্ঘন করলে শাস্তির বিধান নেই তবে সামাজিক ঘৃণা কুড়াতে হয়।

৬. সমষ্টির প্রভাব: মূল্যবোধ সমাজের মানুষের সামগ্রিক ধ্যান-ধারণার সমষ্টি। এজন্য মূল্যবোধ ব্যক্তিগত আগ্রহ-অনাগ্রহকে প্রভাবিত করে না। এখানে ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা গৌণ হয়ে পড়ে বিধায় ব্যক্তি সমষ্টিগত মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়।

৭. আপেক্ষিকতা: সামাজিক মূল্যবোধ যেমন সমাজভেদে ভিন্ন হয়। তেমনি একই মূল্যবোধ সমাজভেদে ইতিবাচক ও নেতিবাচক হিসেবে বিবেচিত হতে পারে। তাই সামাজিক মূল্যবোধ একটি আপেক্ষিক প্রত্যয়।

বস্তুত ব্যক্তি ও সমষ্টির কাছে কোনটি উচিত আর কোনটি উচিত নয় তা মূল্যবোধের মানদণ্ডেই গ্রহণীয় কিংবা বর্জনীয় হিসেবে বিবেচিত হয়।

পূর্ববর্তী
মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য - অন্যান্য প্রশ্ন
মূল্যবোধ | Values
মূল্যবোধের শ্রেণিবিভাগ | Classification of Values
সামাজিক মূল্যবোধের ভিত্তি বা উপাদান | Basis or Elements of Social Values
মূল্যবোধ ও সুশাসন | Values and Good Governance
আইন | Law
আইনের উৎসসমূহ | Sources of Law
আইনের শ্রেণিবিভাগ | Classification of Law
 মানুষ কেন আইন মেনে চলে | Why People Obey Law
নৈতিকতা | Morality
আইন ও নৈতিকতার সম্পর্ক | Relation Between Law and Morality
স্বাধীনতার ধারণা | Concept of Liberty
স্বাধীনতার শ্রেণিবিভাগ | Classification of Liberty
স্বাধীনতার রক্ষাকবচ | Safeguards of Liberty
আইন ও স্বাধীনতার সম্পর্ক | Relationship Between Law and Liberty
সাম্য | Equality
স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক সাম্যের সম্পর্ক | Relationship Between Liberty and Equality
আইন, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক | Relationship Among Law, Liberty and Equality
স্বাধীনতায় সাম্যের গুরুত্ব | Importance of Equality in Liberty
গণতান্ত্রিক মূল্যবোধ Democratic Values
সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব | Importance of Democratic Values in Formation of Good Governance
প্রথা কাকে বলে?
মূল্যবোধ কী?
আইনের সংজ্ঞা দাও।
সাম্য কী?
স্বাধীনতার সংজ্ঞা দাও।
আইনের প্রাচীন উৎস কোনটি?
'Liberty' শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?
"Law is the passionless reason"- উক্তিটি কার?
'আইন' কোন শব্দ হতে বাংলায় এসেছে?
স্বাধীনতা কী?
আইন কী?
সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ কোন বিপ্লবের স্লোগান ছিল?
সামাজিক মূল্যবোধ কী?
নৈতিকতা কী?
'আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ'- উক্তিটি কার?
গণতান্ত্রিক মূল্যবোধ কী?
স্টুয়ার্ট সি ডড-এর মতে, সামাজিক মূল্যবোধ কী?
সাংস্কৃতিক মূল্যবোধ কাকে বলে?
বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ কী?
শারীরিক বা বাহ্যিক মূল্যবোধ কাকে বলে?
ধর্মীয় মূল্যবোধ কাকে বলে?
মূল্যবোধের নেতিবাচক পরিবর্তনকে কী বলা হয়?
মূল্যবোধ সমাজে কী হিসেবে কাজ করে?
স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কী?
টি এইচ গ্রিন প্রদত্ত স্বাধীনতার সংজ্ঞাটি লেখ।
অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট কী বলেছেন?
'যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না'- এটি কার উক্তি?
আইনের শাসনের অর্থ কী?
নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে কাজ করে কোনটি?
উৎপত্তিগত অর্থে আইনের অর্থ কী?
আইনের ইংরেজি প্রতিশব্দ কী এবং তা কোন শব্দ থেকে এসেছে?
'Lag' শব্দের আভিধানিক অর্থ কী?
অধ্যাপক হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন?
সরকারি আইন কী?
অর্থনৈতিক সাম্য কী?
রাজনৈতিক সাম্য কী?
পৌরনীতি ও সুশাসনে সাম্যের অর্থ কী?
শাব্দিক অর্থে স্বাধীনতা কী?
মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কী?
নেতিবাচক মূল্যবোধ কী?
নান্দনিক মূল্যবোধ কী?
সহমর্মিতা কী?
আন্তর্জাতিক আইন কী?
সামাজিক স্বাধীনতা কী?
আইনগত সাম্য কী?
শিক্ষা ও সাংস্কৃতিক সাম্য কী?
মূল্যবোধ বলতে কী বোঝ?
আইনের অনুশাসন বলতে কী বোঝায়?
সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝ?
"আইনের চোখে সকলেই সমান" ব্যাখ্যা কর।
ধর্ম কীভাবে আইনের উৎস হিসেবে কাজ করে?
আইনের শাসন কীভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে?
আইন ও স্বাধীনতার সম্পর্ক ব্যাখ্যা কর।
সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?
স্বাধীনতার একটি রক্ষাকবচ বর্ণনা কর।
আইনের চারটি উৎসের নাম লেখ।
বিধিবিধান বা নিয়মকানুনকে কী বলে? ব্যাখ্যা কর।
কেন আইন মান্য করা উচিত?
অর্থনৈতিক সাম্য কেন প্রয়োজন?
'সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন'- কেন?
সাম্য প্রতিষ্ঠা কেন প্রয়োজন?
নৈতিকতা বলতে কী বোঝায়?
অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝ?
অর্থনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
আইন কাকে বলে?
স্বাধীনতার চারটি রক্ষাকবচ লেখ।
স্বাধীনতা কাকে বলে?
নৈতিক মূল্যবোধ বলতে কী বোঝায়?
পরিবার থেকেই গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা শুরু হয়- ব্যাখ্যা কর।
সামাজিক ন্যায়বিচার সুশাসন প্রতিষ্ঠার জন্যে প্রয়োজনীয় কেন?
প্রথা আইনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয় কেন?
বিচারকের রায় কীভাবে আইনের মর্যাদা লাভ করে?
রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?
আইনের অনুশাসনকে কেন স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়?
আন্তর্জাতিক আইন বলতে কী বোঝ?
ব্যক্তিগত স্বাধীনতা কাকে বলে?
বাহ্যিক মূল্যবোধ কী? ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

নিচের কোনটি মূল্যবোধের উপাদান নহে?

সামাজিক ন্যায়বিচার

সহনশীলতা

সহমর্মিতা

জনমত

আইনের উৎস কোনটি?

আইনবিভাগ

বিচারবিভাগ

সরকারি কর্ম কমিশন

নির্বাচন কমিশন

স্বাধীনতার রক্ষাকবচ কোনটি?

স্বাধীন বিচারবিভাগ

দলীয়করণ

স্বজনপ্রীতি

ক্ষমতার কেন্দ্রীকরণ

রাজনৈতিক মূল্যবোধের ভিত্তি কী?

সামাজিক রীতিনীতি

নৈতিক মূল্যবোধ

রাজনৈতিক বিশ্বাস ও সংস্কৃতি চর্চা

অর্থনৈতিক কর্মকাণ্ড

স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ কোনটি?

গণতান্ত্রিক শাসনব্যবস্থা

স্বাধীন বিচারবিভাগ

ক্ষমতা স্বতন্ত্রীকরণ

গণসচেতনতা

'যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না'- এ উক্তিটি দ্বারা প্রকাশ পায়—

আইন ও স্বাধীনতার সম্পর্ক

আইন স্বাধীনতার শর্ত

আইন স্বাধীনতার রক্ষক

আইন স্বাধীনতার পরিপন্থি