Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
আইনের শ্রেণিবিভাগ | Classification of Law

ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানাদি সব কিছুই আইনের অধীন। আর তাই ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কের ভিত্তিতে ত্তিতে আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ এবং সমাজবিজ্ঞানিগণ আইনের শ্রেণিবিভাগ করেছেন।

আইনের শ্রেণিবিভাগ

নিম্নে আইনের প্রকারভেদ সম্পর্কে সবিস্তারে আলোকপাত করা হলো:

আইন প্রধানত তিন প্রকারের। যথা:

(ক) বেসরকারি আইন (Private law)

(খ) সরকারি আইন (Public law) এবং

(গ) আন্তর্জাতিক আইন (International law)

(ক) বেসরকারি আইন (Private law): সমাজে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষার জন্য যে সকল আইন প্রয়োগ করা হয় এবং মান্য করা হয় তাকে বেসরকারি আইন বলে। বেসরকারি আইনের প্রয়োগ ও কার্যকর করার ক্ষেত্রে রাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। চুক্তি, দলিল, দেওয়ানী বিধি এই আইনের অন্তর্ভুক্ত।

(খ) সরকারি আইন (Public law): রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে যে আইন প্রবর্তিত ও প্রয়োগ করা হয় তাকে সরকারি আইন বলে। সরকারি আইনের দ্বারাই রাষ্ট্রের নীতি নির্ধারিত হয়, রাষ্ট্রের বিভিন্ন সংগঠনের মধ্যে ক্ষমতা বণ্টন, কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন, নাগরিকদের সামাজিক ও রাজনৈতিক অধিকার রক্ষা ইত্যাদি হয়ে থাকে। এই

আইন আবার চার প্রকার যা নিম্নে উল্লেখ করা হলো:

১. সাংবিধানিক আইন (Constitutional law) যে সমস্ত বিধানাবলি লিখিত কিংবা অলিখিত অবস্থায় রাষ্ট্রের সংবিধানের অন্তর্ভুক্ত হয় তাই সাংবিধানিক আইন। সাংবিধানিক আইনকে মৌলিক আইনও বলা হয়। এই আইনের দ্বারাই রাষ্ট্রের তিনটি অপরিহার্য অঙ্গ-সংগঠন তথা- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের গঠন ও কার্যাবলি নির্ধারিত হয়। শাসক ও শাসিতের মধ্যে সম্পর্ক নির্ণয়, আঞ্চলিক ভিত্তিতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন ও সরকারের স্বরূপ নির্ধারিত হয় এই আইনের মাধ্যমে। রাষ্ট্রবিজ্ঞানী উইলোবী বলেন, "সাংবিধানিক আইন সেই সকল বিধান যা সরকারের স্বরূপ এবং সরকারের বিভিন্ন বিভাগ ও কর্মচারীদের মধ্যে ক্ষমতা বণ্টন ও নিয়ন্ত্রণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত।"

২. প্রশাসনিক আইন (Administrative law): ব্রিটিশ শাসনতন্ত্র বিশেষজ্ঞ আইভর জেনিংস (Ivor Jennings) বলেন, "রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা সংক্রান্ত আইনকে প্রশাসনিক আইন বলে। এই আইনের মাধ্যমে প্রশাসনিক কর্তৃপক্ষের সংগঠন, ক্ষমতা ও দায়িত্ব নিরূপিত হয়।" আবার অধ্যাপক রবসন মনে করেন, "লোকপ্রশাসন সংক্রান্ত আইনই প্রশাসনিক আইন।" কর্মচারী প্রশাসন থেকে শুরু করে সর্বসাধারণের কল্যাণমূলক কার্যাবলি পরিচালনার ক্ষেত্রে এই আইন প্রযুক্ত হয়।

৩. ফৌজদারি আইন (Criminal law): আইন-শৃঙ্খলা রক্ষাকল্পে রাষ্ট্র যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করে সেগুলোর বিরোধিতা করা বা অমান্য করাকে রাষ্ট্র অপরাধ হিসেবে চিহ্নিত করে। এহেন অপরাধের শাস্তি বিধান এবং কারও অধিকার ভঙ্গ করা থেকে বিরত রাখার জন্য রাষ্ট্র যে সমস্ত আইন প্রয়োগ ও বলবৎ করে, তাই ফৌজদারি আইন।

৪. ফৌজদারি আইন সংক্রান্ত বিধি (Criminal procedure): রাষ্ট্রের অধিকারের বিরুদ্ধে অথবা আইন-শৃঙ্খলার পরিপন্থী অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো অপরাধীকে যে পদ্ধতিতে শাস্তি প্রদান করা হয়, তাই ফৌজদারি আইন সংক্রান্ত বিধি।

(গ) আন্তর্জাতিক আইন (International law): যে সকল আইনের দ্বারা আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাধীন রাষ্ট্রসমূহের আচরণ নিয়ন্ত্রণ করা হয় তাকে আন্তর্জাতিক আইন বলে। রাষ্ট্রবিজ্ঞানী ওপেনহেইম-এর মতে, "আন্তর্জাতিক আইন হলো সেই সব নিয়ম-কানুন ও চুক্তির সমষ্টি, যার আইনগত বাধ্যবাধকতা সভ্য রাষ্ট্রসমূহ পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে মেনে চলে।"

আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের প্রকৃতির ভিত্তিতে আইনকে চার ভাগে ভাগ করা হয়। যথা:

১. সংবিধি (Statute): আইনসভা কর্তৃক নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যে সকল আইন প্রণীত হয় সেগুলোকে সংবিধি বলে। বিশ্বের প্রতিটি রাষ্ট্রেই সংবিধির উপস্থিতি লক্ষণীয়।

২. অধ্যাদেশ (Ordinance): শাসন বিভাগের প্রধান বা রাষ্ট্রপ্রধানের জারিকৃত আদেশকে অধ্যাদেশ বলে। সাধারণত আইন সভা অধিবেশনরত না থাকলে বা ভেঙে গেলে রাষ্ট্রপ্রধান কর্তৃক অধ্যাদেশ জারি হয়ে থাকে। পরবর্তীতে আইনসভা কর্তৃক অধ্যাদেশগুলো অনুমোদিত হলে তা আইনে পরিণত হয়।

৩. সাধারণ আইন (Common Law): সমাজে বহুল প্রচলিত প্রথা, রীতিনীতি, অভ্যাস, বোঝাপড়া, কলাকৌশল ইত্যাদির ওপর ভিত্তি করে যে সমস্ত বিধি-বিধান গড়ে ওঠে তাকে সাধারণ আইন বলে। সাধারণ আইনগুলো সমাজের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মেনে চলে। সাধারণ আইন আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। ব্রিটিশ শাসনব্যবস্থায় অধিকাংশ আইনই এভাবে প্রথা ও রীতিনীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

৪. সামরিক আইন (Martial Law): নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণকারী সামরিক জান্তা কর্তৃক জারিকৃত বিধান অথবা সাংবিধানিক উপায়ে রাষ্ট্রপ্রধান কর্তৃক জারিকৃত সামরিক শাসনের বিধানকে সামরিক আইন বলে। সামরিক আইন কোনো স্থায়ী বিধান নয়। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সামরিক আইনের বিলুপ্তি ঘটে।

মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য - অন্যান্য প্রশ্ন
মূল্যবোধ | Values
মূল্যবোধের শ্রেণিবিভাগ | Classification of Values
সামাজিক মূল্যবোধের ভিত্তি বা উপাদান | Basis or Elements of Social Values
মূল্যবোধ ও সুশাসন | Values and Good Governance
আইন | Law
আইনের উৎসসমূহ | Sources of Law
আইনের শ্রেণিবিভাগ | Classification of Law
 মানুষ কেন আইন মেনে চলে | Why People Obey Law
নৈতিকতা | Morality
আইন ও নৈতিকতার সম্পর্ক | Relation Between Law and Morality
স্বাধীনতার ধারণা | Concept of Liberty
স্বাধীনতার শ্রেণিবিভাগ | Classification of Liberty
স্বাধীনতার রক্ষাকবচ | Safeguards of Liberty
আইন ও স্বাধীনতার সম্পর্ক | Relationship Between Law and Liberty
সাম্য | Equality
স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক সাম্যের সম্পর্ক | Relationship Between Liberty and Equality
আইন, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক | Relationship Among Law, Liberty and Equality
স্বাধীনতায় সাম্যের গুরুত্ব | Importance of Equality in Liberty
গণতান্ত্রিক মূল্যবোধ Democratic Values
সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব | Importance of Democratic Values in Formation of Good Governance
প্রথা কাকে বলে?
মূল্যবোধ কী?
আইনের সংজ্ঞা দাও।
সাম্য কী?
স্বাধীনতার সংজ্ঞা দাও।
আইনের প্রাচীন উৎস কোনটি?
'Liberty' শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?
"Law is the passionless reason"- উক্তিটি কার?
'আইন' কোন শব্দ হতে বাংলায় এসেছে?
স্বাধীনতা কী?
আইন কী?
সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ কোন বিপ্লবের স্লোগান ছিল?
সামাজিক মূল্যবোধ কী?
নৈতিকতা কী?
'আইন হচ্ছে সার্বভৌম শাসকের আদেশ'- উক্তিটি কার?
গণতান্ত্রিক মূল্যবোধ কী?
স্টুয়ার্ট সি ডড-এর মতে, সামাজিক মূল্যবোধ কী?
সাংস্কৃতিক মূল্যবোধ কাকে বলে?
বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ কী?
শারীরিক বা বাহ্যিক মূল্যবোধ কাকে বলে?
ধর্মীয় মূল্যবোধ কাকে বলে?
মূল্যবোধের নেতিবাচক পরিবর্তনকে কী বলা হয়?
মূল্যবোধ সমাজে কী হিসেবে কাজ করে?
স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কী?
টি এইচ গ্রিন প্রদত্ত স্বাধীনতার সংজ্ঞাটি লেখ।
অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট কী বলেছেন?
'যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না'- এটি কার উক্তি?
আইনের শাসনের অর্থ কী?
নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে কাজ করে কোনটি?
উৎপত্তিগত অর্থে আইনের অর্থ কী?
আইনের ইংরেজি প্রতিশব্দ কী এবং তা কোন শব্দ থেকে এসেছে?
'Lag' শব্দের আভিধানিক অর্থ কী?
অধ্যাপক হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন?
সরকারি আইন কী?
অর্থনৈতিক সাম্য কী?
রাজনৈতিক সাম্য কী?
পৌরনীতি ও সুশাসনে সাম্যের অর্থ কী?
শাব্দিক অর্থে স্বাধীনতা কী?
মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কী?
নেতিবাচক মূল্যবোধ কী?
নান্দনিক মূল্যবোধ কী?
সহমর্মিতা কী?
আন্তর্জাতিক আইন কী?
সামাজিক স্বাধীনতা কী?
আইনগত সাম্য কী?
শিক্ষা ও সাংস্কৃতিক সাম্য কী?
মূল্যবোধ বলতে কী বোঝ?
আইনের অনুশাসন বলতে কী বোঝায়?
সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝ?
"আইনের চোখে সকলেই সমান" ব্যাখ্যা কর।
ধর্ম কীভাবে আইনের উৎস হিসেবে কাজ করে?
আইনের শাসন কীভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে?
আইন ও স্বাধীনতার সম্পর্ক ব্যাখ্যা কর।
সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?
স্বাধীনতার একটি রক্ষাকবচ বর্ণনা কর।
আইনের চারটি উৎসের নাম লেখ।
বিধিবিধান বা নিয়মকানুনকে কী বলে? ব্যাখ্যা কর।
কেন আইন মান্য করা উচিত?
অর্থনৈতিক সাম্য কেন প্রয়োজন?
'সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন'- কেন?
সাম্য প্রতিষ্ঠা কেন প্রয়োজন?
নৈতিকতা বলতে কী বোঝায়?
অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝ?
অর্থনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
আইন কাকে বলে?
স্বাধীনতার চারটি রক্ষাকবচ লেখ।
স্বাধীনতা কাকে বলে?
নৈতিক মূল্যবোধ বলতে কী বোঝায়?
পরিবার থেকেই গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা শুরু হয়- ব্যাখ্যা কর।
সামাজিক ন্যায়বিচার সুশাসন প্রতিষ্ঠার জন্যে প্রয়োজনীয় কেন?
প্রথা আইনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয় কেন?
বিচারকের রায় কীভাবে আইনের মর্যাদা লাভ করে?
রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?
আইনের অনুশাসনকে কেন স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়?
আন্তর্জাতিক আইন বলতে কী বোঝ?
ব্যক্তিগত স্বাধীনতা কাকে বলে?
বাহ্যিক মূল্যবোধ কী? ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

নিচের কোনটি মূল্যবোধের উপাদান নহে?

সামাজিক ন্যায়বিচার

সহনশীলতা

সহমর্মিতা

জনমত

আইনের উৎস কোনটি?

আইনবিভাগ

বিচারবিভাগ

সরকারি কর্ম কমিশন

নির্বাচন কমিশন

স্বাধীনতার রক্ষাকবচ কোনটি?

স্বাধীন বিচারবিভাগ

দলীয়করণ

স্বজনপ্রীতি

ক্ষমতার কেন্দ্রীকরণ

রাজনৈতিক মূল্যবোধের ভিত্তি কী?

সামাজিক রীতিনীতি

নৈতিক মূল্যবোধ

রাজনৈতিক বিশ্বাস ও সংস্কৃতি চর্চা

অর্থনৈতিক কর্মকাণ্ড

স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ কোনটি?

গণতান্ত্রিক শাসনব্যবস্থা

স্বাধীন বিচারবিভাগ

ক্ষমতা স্বতন্ত্রীকরণ

গণসচেতনতা

'যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না'- এ উক্তিটি দ্বারা প্রকাশ পায়—

আইন ও স্বাধীনতার সম্পর্ক

আইন স্বাধীনতার শর্ত

আইন স্বাধীনতার রক্ষক

আইন স্বাধীনতার পরিপন্থি