- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সমাজবিজ্ঞানের সাহায্য ছাড়া পৌরনীতির আলোচনা সম্পূর্ণ হয় না বিধায় পৌরনীতি সমাজবিজ্ঞানের ওপর নির্ভরশীল।' পৌরনীতির মূল বিষয়বস্তু হলো নাগরিক। আর সমাজের উৎপত্তি, বিকাশ, বিবর্তন এসবই হলো সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়। সামাজিক পরিবর্তনের কোনো এক স্তরে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের কারণে সামাজিক কাঠামোর অভ্যন্তরে রাষ্ট্রের উৎপত্তি ঘটে। ধীরে ধীরে এ রাষ্ট্রব্যবস্থা মজবুত হয়। ফলে জনগণের অংশগ্রহণের মাত্রারও পরিবর্তন ঘটতে থাকে। সুতরাং পৌরনীতির আলোচ্য বিষয়ের অতীত দিকগুলো সমাজবিজ্ঞানের মধ্যে নিহিত। তাই সমাজবিজ্ঞানের সাহায্য ছাড়া পৌরনীতির আলোচনা সম্পূর্ণ হতে পারে না।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
উন্নত প্রশাসনের প্রকৃতি বিচারে নিচের কোন বিষয়টির ভূমিকা বেশি?
উন্নত প্রশাসনের প্রকৃতি বিচারে নিচের কোন বিষয়টির ভূমিকা বেশি?
নীতিবিদ্যা
লোক প্রশাসন
পৌরনীতি ও সুশাসন
মনোবিজ্ঞান
প্রাচীন গ্রিসে কী ধরনের রাষ্ট্রব্যবস্থা বিদ্যমান ছিল?
প্রাচীন গ্রিসে কী ধরনের রাষ্ট্রব্যবস্থা বিদ্যমান ছিল?
যুক্তরাষ্ট্রীয়
সাম্রাজ্যভিত্তিক রাষ্ট্র
নগর রাষ্ট্র
জাতীয় রাষ্ট্র
'Civis' ও 'Civitas' শব্দের অর্থ কী?
'Civis' ও 'Civitas' শব্দের অর্থ কী?
নাগরিক ও রাষ্ট্র
জাতীয় রাষ্ট্র ও নাগরিক
নগর রাষ্ট্র ও নাগরিক
নাগরিক ও নগর রাষ্ট্র
"ইতিহাস ব্যতীত রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি ভিত্তিহীন এবং রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন"-উক্তিটি কার?
"ইতিহাস ব্যতীত রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি ভিত্তিহীন এবং রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন"-উক্তিটি কার?
লর্ড অ্যাকটন
অধ্যাপক লাস্কি
অধ্যাপক সিলি
অধ্যাপক ফাইনার
নারী ও নারীর প্রতি বৈষম্য দূরীকরণে কাজ করে কোনটি?
নারী ও নারীর প্রতি বৈষম্য দূরীকরণে কাজ করে কোনটি?
পৌরনীতি ও সুশাসন
হিউম্যান রাইটস ও জেন্ডার স্টাডিজ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অর্থনীতি
'পৌরনীতি ও সুশাসন'-এর আলোচ্য বিষয় কোনটি?
'পৌরনীতি ও সুশাসন'-এর আলোচ্য বিষয় কোনটি?
জনগণের সেবামূলক কার্যাবলি
নাগরিক জীবনের বাস্তবতা
জনস্বাস্থ্য বিষয়ক আলোচনা
বিভিন্ন নাগরিক অধিকার
আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কী?
আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কী?
বিশ্ব রাষ্ট্র
নগর রাষ্ট্র
সাম্রাজ্যবাদী রাষ্ট্র
জাতীয় রাষ্ট্র


