Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পৌরনীতি ও সুশাসন পরিচিতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
পৌরনীতি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা | Necessity and Importance of the Study of Civics

মানবজীবনকে সমৃদ্ধ করতে এবং সমাজ ও রাষ্ট্রের উন্নতিকল্পে জ্ঞানের সকল শাখায় অবাধ বিচরণ একান্তই আবশ্যক। পৌরনীতি নাগরিক জীবন সম্পর্কে সঠিক দিকনির্দেশনা প্রদান করে বিধায় সভ্য সমাজের প্রত্যেক সদস্যের পৌরনীতির পাঠ গ্রহণ একান্ত অপরিহার্য। নিচে এ সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হলো:

১. রাষ্ট্র ও সরকার সম্পর্কে জ্ঞান লাভ পৌরনীতি এমন একটি শাস্ত্র, যা রাষ্ট্র ও সরকারের নানাবিধ দিক নিয়ে আলোচনায় মুখর। এটা একদিকে রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ, রাষ্ট্রীয় সংগঠনের গঠন কাঠামো ও রাষ্ট্রের কার্যাবলি সম্পর্কে জ্ঞান দান করে। অপরদিকে সরকার, এর শ্রেণিবিভাগ, সরকারের বিভিন্ন রূপ, বৈশিষ্ট্য, দোষ, গুণ, বিভিন্ন সরকার ব্যবস্থার সাফল্যের অপরিহার্য শর্তাবলি, সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন, সংবিধান, এর প্রকারভেদ, বৈশিষ্ট্য, সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি, সংবিধান সংশোধন পদ্ধতি ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞান দান করে, যা রাষ্ট্রের সুনাগরিক হিসেবে অর্জন করা আবশ্যক। এ প্রসঙ্গে এরিস্টটলের এই বিখ্যাত উক্তিটি বিশেষভাবে উল্লেখ করা যায়- "মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব।"

২. রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান লাভ পৌরনীতি পাঠে রাষ্ট্রের অভ্যন্তরের বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান (Political Institutions) ও সংস্থা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। এছাড়াও সরকারের বিভিন্ন বিভাগের গঠনপ্রণালি, ক্ষমতা ও কার্যাবলি, রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা, নির্বাচন ব্যবস্থা, নির্বাচকমণ্ডলী, জনমত প্রভৃতি বিষয় সম্পর্কে
বিশদ জ্ঞান লাভ করা যায়।

৩. রাজনৈতিক জীবন সম্পর্কে জ্ঞান লাভ রাজনৈতিক জীবন সম্পর্কে ধারণা লাভের জন্যও পৌরনীতি পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। পৌরনীতি নাগরিকের উন্নততর জীবনের দিকনির্দেশনা দেয়। রাষ্ট্রবিজ্ঞানের জনক Aristotle (Father of Political Science) বলেন, "মানুষের সুন্দর জীবনযাপনের জন্য রাষ্ট্রের সৃষ্টি এবং উন্নততর জীবনের জন্য রাষ্ট্র সক্রিয় থাকবে।"

৪. অধিকার ও কর্তব্য সম্পর্কে ধারণা: যদিও দেশের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া থাকে তথাপিও পৌরনীতি পাঠ ব্যতীত উক্ত অধিকার ও কর্তব্য সম্পর্কে সঠিক ধারণা লাভ করা যায় না। পৌরনীতি নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সবিস্তারে আলোকপাত করে। অধিকার কী, কত প্রকার, নাগরিকগণ কী কী অধিকার উপভোগের দাবিদার, কর্তব্য কী, নাগরিকদের কী কী কর্তব্য রয়েছে ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞানার্জন? আবশ্যক। কেননা, নাগরিকগণ প্রয়োজনীয় জ্ঞান ও শিক্ষা লাভ করেই সমৃদ্ধ সমাজ গঠনে নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে।

৫. সুনাগরিকতার শ্রেষ্ঠ পাঠ: বর্তমানে বিশ্বের সর্বত্রই গণতন্ত্রের জয়-জয়কার অবস্থা। কিন্তু গণতান্ত্রিক শাসনব্যবস্থার সাফল্য সর্বতোভাবে নির্ভর করে সুনাগরিকের ওপর। তবে সুনাগরিকতার তিনটি অপরিহার্য গুণাবলি যেমন- আত্মসংযম (Self Control), বৃদ্ধি (Intelligence) ও বিবেকবোধ (Conscience)-এর পরিপূর্ণ সমন্বয় ঘটলে নাগরিকগণ দেশ ও জাতি সম্পর্কে অধিক সচেতনতা অর্জন করতে সক্ষম হবে। তাই পৌরনীতি সুনাগরিকতার পাঠ প্রদান করে।

৬. রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ রাজনৈতিক উন্নয়নের (Political Development) ধারণা থেকেই উন্নত-অনুন্নত এবং উন্নয়নশীল বিশ্বের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে। আর এই রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে ধারণা প্রদান করে পৌরনীতি। উন্নয়নের বিভিন্ন ধারা ও পদ্ধতি-কৌশল সম্পর্কে পৌরনীতি সবিস্তারে আলোচনা করে। আর রাষ্ট্রের নাগরিক হিসেবে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হলে উন্নয়নের ধারা ও পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ অপরিহার্য।

৭. আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে ধারণা আন্তর্জাতিক রাজনীতির (International politics) দৃষ্টিতে বর্তমান যুগ আন্তর্জাতিকতার যুগ। বিশ্ব আজ বিভিন্ন বাণিজ্যিক ও সামরিক ব্লকে বিভক্ত হয়ে নিজ নিজ শক্তি ও সামর্থ্যের বহিঃপ্রকাশ ঘটাতে সদা তৎপর। পাশাপাশি বিশ্বশান্তির প্রতি হুমকি প্রতিরোধে গড়ে উঠেছে বিশ্বসংস্থা জাতিসংঘ (UNO)। পৌরনীতির পরিধি বা আলোচনার ক্ষেত্র নিয়ত সম্প্রসারিত হচ্ছে বিধায় পৌরনীতি এসব আন্তর্জাতিক সংস্থা সম্পর্কেও ধারণা প্রদান করছে। আর তাই বিশ্বশান্তি প্রতিষ্ঠায় একজন নাগরিককে এসব সংস্থা সম্পর্কে জ্ঞানার্জন করা প্রয়োজন। এ প্রসঙ্গে বার্নার্ড শ-এর উক্তিটি প্রণিধানযোগ্য। তিনি বলেন, "রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষাই সভ্যতার একমাত্র রক্ষাকবচ।"

৮. কল্যাণমূলক রাষ্ট্র সম্পর্কে ধারণা বর্তমানে কোনো রাষ্ট্রই পুলিশি রাষ্ট্র (Police State) নয়। সব রাষ্ট্রই কম-বেশি কল্যাণমূলক রাষ্ট্র (Welfare State)। আর কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা লাভ করা যায় পৌরনীতি থেকে। যে রাষ্ট্র জনগণের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সেবা ইত্যাদি পূরণ করে উন্নত সমাজজীবন নিশ্চিত করতে পারে-সেটাই কল্যাণ রাষ্ট্র। এ লক্ষ্যে রাষ্ট্র বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে। যেমন- সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ড। আর এসব কর্মকাণ্ডের সফলতা নির্ভর করে সচেতন নাগরিক জীবনের উপর।

৯. সুশাসন সম্পর্কে ধারণা সুশাসন কী এবং কীভাবে সুশাসন নিশ্চিত করা যায়- এ সম্পর্কে পৌরনীতি অধিকতর গুরুত্বারোপ করে থাকে। আইনের শাসন প্রতিষ্ঠা, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধান করা, ক্ষমতার সুষম বণ্টন, বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা প্রভৃতি বিষয় সুশাসনের শর্ত হিসেবে কাজ করে। দুর্নীতিমুক্ত প্রশাসন ও প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়ন, স্থানীয় শাসন জোরদারকরণ, কার্যকরী আইনসভা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা ইত্যাদি বিষয় সুশাসনের জন্য অপরিহার্য।

১০. নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যতের দিকনির্দেশনা: বলা হয়, পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। অতীতে বিভিন্ন রাষ্ট্রে নাগরিক জীবনের ধরন কেমন ছিল, বর্তমানে কী রূপ পরিগ্রহ করেছে এবং অতীত ও বর্তমানের আলোকে নাগরিকের ভবিষ্যৎ জীবন কেমন হওয়া উচিত সে সম্পর্কেও পৌরনীতি সঠিক দিকনির্দেশনা দেয়। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে একজন নাগরিকের ভূমিকা ও অবস্থান কী হবে সে সম্পর্কেও জানা যায় পৌরনীতি পাঠের মাধ্যমে।

১১. দেশপ্রেম জাগিয়ে তোলে একটি দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে প্রকৃত দেশপ্রেমিকের সুদূরপ্রসারী এবং বলিষ্ঠ ভূমিকার ওপর। তাই দেশপ্রেমিক একটি দেশের অমূল্য সম্পদ হিসেবে পরিগণিত হয়। পৌরনীতির জ্ঞান নাগরিকদের দেশপ্রেম জাগ্রত করার মাধ্যমে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে উদ্বুদ্ধ করে। ফলে একজন প্রকৃত দেশপ্রেমিক নাগরিক তার দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনতে পারে।

১২. যোগ্য নেতৃত্ব গড়ে তোলার শিক্ষা: পৌরনীতি পাঠের মাধ্যমে আজকের তরুণরা সুযোগ্য নেতৃত্বের গুণাবলি সম্পর্কে জানতে পারে। পৌরনীতি সুনাগরিক সৃষ্টি ও যোগ্য নেতৃত্বের শিক্ষা দেয়। তাই ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম।

১৩. গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ পৌরনীতি নাগরিকদের গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ গঠন করে পৌরনীতি আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, নিজ অধিকার ভোগ ও মতামত প্রকাশের পাশাপাশি অন্যের মতামত প্রকাশের সুযোগ প্রদানের মানসিকতা, সহিষ্ণুতার শিক্ষা দেয়, যা একটি আদর্শ গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় সাহায্য করে।

১৪. সুস্থ ও সুন্দর সমাজ গঠনের শিক্ষা পৌরনীতি আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রের সদস্য একজন নাগরিককে সুশৃঙ্খল, সুন্দর জীবন ও সমাজ গঠনের দিক নির্দেশনা প্রদান করে। তাই সুস্থ ও সুন্দর নাগরিক জীবন গড়ে তোলা এবং সমৃদ্ধ আগামীর জন্য পৌরনীতি পাঠ করা সকলের জন্য খুবই প্রয়োজন।

সবশেষে বলা যায়, নাগরিক জীবনের পরিসর যত ব্যাপকতর পৌরনীতির আলোচনা ক্ষেত্রও তত প্রসারিত। তাছাড়া বর্তমানে নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট নব নব সমস্যার উদ্ভব হচ্ছে, যার সমাধান পৌরনীতির মূলে নিহিত। এ কারণে পৌরনীতির জ্ঞান ব্যতীত নাগরিক জীবন (Civil life) পরিপূর্ণতা পায় না। অন্যদিকে আইন, স্বাধীনতা, সাম্য, নৈতিকতা, সমাজ, পরিবার, গোষ্ঠী, সংঘ, সম্প্রদায়, ব্যক্তি ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞানার্জনে পৌরনীতির বিকল্প নেই। তাই পৌরনীতি পাঠ একান্তই অপরিহার্য যা দেশ ও জাতির কল্যাণকে ত্বরান্বিত করবে।

পৌরনীতি ও সুশাসন পরিচিতি - অন্যান্য প্রশ্ন
পৌরনীতির ধারণা | Concept of Civics
পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু | Scope and Subject-matter of Civics
পৌরনীতি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা | Necessity and Importance of the Study of Civics
পৌরনীতি ও আধুনিক নাগরিকত্ববোধ | Civics and Modern Sense of Citizenship
পৌরনীতি ও মানবতাবোধ | Civics and Humanism
সুশাসন | Good Governance
পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ | Evolution of Civics and Good Governance
বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব | Importance of Study of Civics and Good Governance in Bangladesh
পৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সম্পর্ক | Relation of Civics and Good Governance with Other Branches of Knowledge
পৌরনীতি ও সুশাসন এবং ইতিহাস (Civics, Good Governance and History)
পৌরনীতি ও সুশাসন এবং সমাজবিজ্ঞান (Civics, Good Governance and Sociology)
পৌরনীতি ও সুশাসন এবং লোকপ্রশাসন (Civics, Good Governance and Public Administration)
পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি (Civics, Good Governance and Economics)
পৌরনীতি ও সুশাসন এবং নীতিশাস্ত্র (Civics, Good Governance and Ethics)
পৌরনীতি ও সুশাসন এবং ভূগোল (Civics, Good Governance and Geography)
পৌরনীতি ও সুশাসন এবং জনসংখ্যা ও উন্নয়ন চর্চা (Civics, Good Governance and Population, Development Studies)
পৌরনীতি ও সুশাসন এবং হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ (Civics, Good Governance and Human Rights, Gender Studies)
পৌরনীতি ও সুশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Civics, Good Governance and Information and Communication Technology)
রাষ্ট্র কী?
সুশাসন কী?
স্বচ্ছতা কী?
পৌরনীতি সম্পর্কে ই.এম. হোয়াইট প্রদত্ত সংজ্ঞাটি লেখ।
নাগরিকতা কী?
'Civics' শব্দের অর্থ কী?
Civitas শব্দের অর্থ কী?
পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?
'Civics' শব্দ কোন শব্দ হতে এসেছে?
সুশাসনের ইংরেজি প্রতিশব্দ লেখ।
পৌরনীতি মূলত কী বিষয়ক বিজ্ঞান?
পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান?
সিভিস ও সিভিটাস শব্দের অর্থ কী?
জবাবদিহিতা কাকে বলে?
পৌরনীতি কী?
পৌরনীতির সংজ্ঞা দাও।
প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রসমূহকে ইংরেজিতে কী বলা হয়?
প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলোতে কাদের নাগরিক বলা হতো?
কোন ভাষায় নগরকে 'পুর বা পুরী' বলা হয়?
কোন সময় থেকে 'Governance' শব্দটি ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে?
"মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা।"-উক্তিটি কার?
আধুনিক রাষ্ট্রগুলোর স্বরূপ কী?
রাষ্ট্রব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থার সাদৃশ্য সম্পর্কে ম্যাকাইভার কী মন্তব্য করেছেন?
পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয় কী?
কোন ভাষার শব্দ থেকে Politics শব্দটির উৎপত্তি হয়েছে?
পৌরনীতি ও অর্থনীতির মূল লক্ষ্য কী?
এরিস্টটলের দৃষ্টিতে রাষ্ট্রের লক্ষ্য কী?
প্রাচীন গ্রিসের রাষ্ট্রগুলো কী ধরনের রাষ্ট্র ছিল?
'POLIS' শব্দটির অর্থ কী?
ই. এম. হোয়াইট কে?
"ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন"- কথাটি কার?
'মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব'- উক্তিটি কার?
শব্দগত অর্থে পৌরনীতি কী?
পৌরনীতির মুখ্য উদ্দেশ্য কী?
পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞান কী?
"ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতিকে গভীরতা দান করে।"- উক্তিটি কার?
সমাজবিজ্ঞান সমাজের কী পর্যালোচনা করে?
কাকে অর্থনীতির জনক বলা হয়?
জেন্ডার স্টাডিজ কী?
মানবাধিকার কী?
ICT-এর পূর্ণরূপ কী?
জেন্ডার স্টাডিজ বলতে কী বোঝায়?
তুমি কীভাবে একজন স্থানীয় নাগরিক?
পৌরনীতি বলতে কী বোঝ?
স্বচ্ছতা বলতে কী বোঝায়?
পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
পৌরনীতি সম্পর্কে অধ্যাপক ই.এম হোয়াইটের সংজ্ঞা কী?
যে চিন্তা-ভাবনা মানুষের আচার-আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে সেটি সম্পর্কে লেখ।
'স্বচ্ছতা' কীসের পূর্বশর্ত? ব্যাখ্যা দাও।
পৌরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের দুটি সম্পর্ক লেখ।
সুশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্ক নিরূপণ কর।
সুশাসন কীভাবে আইনের শাসন নিশ্চিত করে?
পৌরনীতি ও সুশাসনের সাথে কোন বিষয়ের গভীর সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা কর।
জবাবদিহিতা বলতে কী বোঝায়?
পৌরনীতি ও অর্থনীতির সম্পর্ক লেখ।
সুশাসন কাকে বলে?
পৌরনীতি ও সুশাসন কীভাবে নাগরিক চেতনা বৃদ্ধি করে?
Civics শব্দের উৎপত্তি সম্পর্কে লেখ।
নগররাষ্ট্র বলতে কী বোঝ?
"পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞান পরস্পর সংযুক্ত বিষয়"- ব্যাখ্যা কর।
"পৌরনীতি সমাজবিজ্ঞানের ওপর নির্ভরশীল।"- ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

পৌরনীতির আলোচ্য বিষয় কোনটি? 

রাজনীতি 

নাগরিক 

সমাজ 

নাগরিক জীবনের বাস্তবতা

মানব সভ্যতার আদি সংগঠন কোনটি? 

সমাজ 

রাষ্ট্র 

পরিবার 

গোত্র

উন্নত প্রশাসনের প্রকৃতি বিচারে নিচের কোন বিষয়টির ভূমিকা বেশি? 

নীতিবিদ্যা 

লোক প্রশাসন 

পৌরনীতি ও সুশাসন 

মনোবিজ্ঞান 

ল্যাটিন শব্দ 'Civis'-এর অর্থ কী?  

নগর রাষ্ট্র 

নাগরিক 

পৌর 

রাষ্ট্র

প্রাচীন গ্রিসে কী ধরনের রাষ্ট্রব্যবস্থা বিদ্যমান ছিল? 

যুক্তরাষ্ট্রীয় 

সাম্রাজ্যভিত্তিক রাষ্ট্র 

নগর রাষ্ট্র 

জাতীয় রাষ্ট্র

'Civis' ও 'Civitas' শব্দের অর্থ কী? 

নাগরিক ও রাষ্ট্র 

জাতীয় রাষ্ট্র ও নাগরিক 

নগর রাষ্ট্র ও নাগরিক 

নাগরিক ও নগর রাষ্ট্র

নারী ও নারীর প্রতি বৈষম্য দূরীকরণে কাজ করে কোনটি? 

পৌরনীতি ও সুশাসন 

হিউম্যান রাইটস ও জেন্ডার স্টাডিজ 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 

অর্থনীতি

'পৌরনীতি ও সুশাসন'-এর আলোচ্য বিষয় কোনটি? 

জনগণের সেবামূলক কার্যাবলি 

নাগরিক জীবনের বাস্তবতা 

জনস্বাস্থ্য বিষয়ক আলোচনা 

বিভিন্ন নাগরিক অধিকার

আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কী? 

বিশ্ব রাষ্ট্র 

নগর রাষ্ট্র 

সাম্রাজ্যবাদী রাষ্ট্র 

জাতীয় রাষ্ট্র