- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
আর্থিক ব্যবস্থাপকরা দু'ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে:
১। আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত
২। ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত
আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত
আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে বোঝায়। অর্থায়ন সিদ্ধান্তের আওতায় তহবিল সংগ্রহের ভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন-সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়। সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদি উৎস থেকে আর স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদি উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়। সাধারণত ব্যবসায় তহবিল সংগ্রহে মালিকপক্ষের নিজস্ব পুঁজি ও বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণের মাধ্যমে ব্যবসায় তহবিল সংগ্রহ করা হয়।
এছাড়া বড় কোম্পানিগুলো শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে। এই শেয়ারহোল্ডাররাই কোম্পানির মালিক। কোনো প্রতিষ্ঠান ঋণের মাধ্যমে তহবিলের যে অংশ সংগ্রহ করে, তার জন্য প্রতিষ্ঠানটির ঋণের দায় বৃদ্ধি পায়, আবার মালিকপক্ষ হতে সংগৃহীত মূলধনের পরিমাণের উপর ভিত্তি করে মালিকপক্ষের অধিকার প্রতিষ্ঠিত হয়। ফলে সঠিক অর্থায়ন সিদ্ধান্তের মাধ্যমেই একটি প্রতিষ্ঠান ঋণের দায় ও মালিকানা স্বত্বের মধ্যে লাভজনক ভারসাম্য সৃষ্টিতে সফল হয়।
ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত
একটি দর্জি দোকানের সেলাই মেশিন ক্রয়-সংক্রান্ত সিদ্ধান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত। মুদি দোকানের আসবাবপত্র, রেফ্রিজারেটর ক্রয়-সংক্রান্ত সিদ্ধান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত। উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য উৎপাদনমুখী মেশিন ক্রয়, কারখানা নির্মাণের খরচও এই জাতীয় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রত্যাশিত উৎসের আগমন-নির্গমণের একটি পরিকল্পনা করতে হয়। যেমন: প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মেশিন ক্রয়-সংক্রান্ত সিদ্ধান্তটি গৃহীত হয়। যদি মেশিন দ্বারা প্রস্তুতকৃত পণ্যসামগ্রীর বিক্রয় পূর্বের তুলনায় বৃদ্ধি পায়, এতে করে যদি মুনাফা ও নগদ প্রবাহ বৃদ্ধি পায় এবং সর্বমোট নগদ প্রবাহ যদি মেশিনের ক্রয় মূল্য থেকে বেশি হয়।
অর্থাৎ, মেশিনটি যদি আগামী দশ বছর ব্যবহার করা যাবে মনে হয়, তাহলে মেশিনের বিনিয়োগ সিদ্ধান্তটির জন্য আগামী দশ বছরে মালামাল বিক্রয় থেকে যে অর্থের আগমন হবে তার সাথে মেশিনের ক্রয়মূল্যের তুলনা করতে হবে। সুতরাং আগামী দশ বছরে পণ্যের মূল্য কী হবে এবং কী পরিমাণ বিক্রয় হবে তা বিবেচনা করেই কেবল আগামী দশ বছরের বিক্রয়লব্ধ নগদ প্রবাহ বের করা সম্ভব। নগদ প্রবাহ হতে মুনাফার পরিমাণ নির্ণয়ের জন্য বিক্রয়লব্ধ অর্থ থেকে উৎপাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে মুনাফা নির্ধারণ করতে হয়। ভবিষ্যতের পণ্য বিক্রয়ের পরিমাণ ও পণ্যের মূল্য নির্ধারণ একটি দুরূহ কাজ বলে বিনিয়োগ সিদ্ধান্তটি প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
অন্যান্য সিদ্ধান্ত
উপরিউক্ত দুটি সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপকের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এছাড়া আর্থিক ব্যবস্থাপককে আরো কিছু সিদ্ধান্ত নিতে হয়, যেমন-
- কী পরিমাণে কাঁচামাল ক্রয় প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে- এ সংক্রান্ত সিদ্ধান্তকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলে।
- দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করার জন্য কী পরিমাণ নগদ অর্থ রাখা উচিত, সেটাও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
- যেসব উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয়েছে, তাদের প্রাপ্য প্রদান করা আরেকটি সিদ্ধান্ত।
ব্যাংক ঋণ ও অন্যান্য ঋণ যেমন: বন্ড, ডিবেঞ্চার ইত্যাদির মাধ্যমে তহবিল সংগৃহীত হলে যথাসময়ে নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করার সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একইভাবে শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিলের ক্ষেত্রে প্রত্যাশিত হারে মুনাফা অর্জন ও লভ্যাংশ বণ্টন আর্থিক ব্যবস্থাপকের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
অর্থায়ন কী নিয়ে কাজ করে?
অর্থায়ন কী নিয়ে কাজ করে?
মূলধন ব্যবস্থাপনা
বিনিয়োগ ব্যবস্থাপনা
তহবিল ব্যবস্থাপনা
উৎপাদন ব্যবস্থাপনা
নিচের কোনটির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন?
নিচের কোনটির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন?
সাজঘর বিউটি পার্লার
আলম হেয়ার কাটিং
রাব্বী জেনারেল স্টোর
ফতুল্লা লি.
কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল কীভাবে সংগ্রহ করে?
কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল কীভাবে সংগ্রহ করে?
মুনাফা অর্জন করে
শেয়ার ক্রয় করে
শেয়ার বিক্রয় করে
ঋণ গ্রহণ করে
মুদি দোকানি বিক্রয়লব্ধ আয় হতে তহবিল সংস্থান করতে না পারলে নিচের কোন উৎস থেকে তহবিল জোগাড় করতে পারবে?
i. নিজস্ব তহবিল
ii. বন্ধু
iii. ধারে ক্রয়
নিচের কোনটি সঠিক?
মুদি দোকানি বিক্রয়লব্ধ আয় হতে তহবিল সংস্থান করতে না পারলে নিচের কোন উৎস থেকে তহবিল জোগাড় করতে পারবে?
i. নিজস্ব তহবিল
ii. বন্ধু
iii. ধারে ক্রয়
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
অর্থায়ন প্রক্রিয়ায় একজন উদ্যোক্তা-
i. তহবিল সংগ্রহ করে
ii. উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখে
iii. সঠিক প্রকল্প নির্বাচন করে
নিচের কোনটি সঠিক?
অর্থায়ন প্রক্রিয়ায় একজন উদ্যোক্তা-
i. তহবিল সংগ্রহ করে
ii. উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখে
iii. সঠিক প্রকল্প নির্বাচন করে
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে?
তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে?
অর্থায়ন
আর্থিক পরিকল্পনা
বাজেট
ব্যবসায় অর্থায়ন
নিচের কোন প্রতিষ্ঠানটির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন ধরনের?
নিচের কোন প্রতিষ্ঠানটির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন ধরনের?
'খান' হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট
'শাপলা' সমবায় সমিতি
'সখ' বুটিক শপ
কোহিনুর কেমিক্যালস লি.
তহবিল ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
তহবিল ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
তথ্য প্রকাশ
লভ্যাংশ নীতিনির্ধারণ
অর্থ ব্যয়
অর্থের উৎস নির্বাচন
কারবারি প্রতিষ্ঠানের অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য-
i. অর্থ সংগ্রহ করা
ii. অর্থ ব্যবস্থাপনা করা
iii. ব্যয় নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
কারবারি প্রতিষ্ঠানের অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য-
i. অর্থ সংগ্রহ করা
ii. অর্থ ব্যবস্থাপনা করা
iii. ব্যয় নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
কোন দশকে বিশ্বব্যাপী আমদানি-রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়?
কোন দশকে বিশ্বব্যাপী আমদানি-রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়?
১৯৬০
১৯৭০
১৯৮০
১৯৯০
১৯৬০ এর দশকে-
১৯৬০ এর দশকে-
কম্পিউটার অধ্যায়ের শুরু হয়
আধুনিক অর্থায়নের শুরু হয়
শেয়ার বিক্রি শুরু হয়
অর্থায়ন গণিতনির্ভর হয়
যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণের প্রবণতা শুরু হয়-
যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণের প্রবণতা শুরু হয়-
১৯৩০ এর পূর্ববর্তী দশকে
১৯৪০ এর দশকে
১৯৬০ এর দশকে
১৯৭০ এর দশকে
কোন ধরনের অর্থায়নের মূল লক্ষ্য সমাজকল্যাণ?
কোন ধরনের অর্থায়নের মূল লক্ষ্য সমাজকল্যাণ?
সরকারি অর্থায়ন
ব্যবসার অর্থায়ন
অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন
আন্তর্জাতিক অর্থায়ন
মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় না-
মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় না-
মানসম্মত খাবারের দোকান
প্রাইভেট হাসপাতাল
সরকারি হাসপাতাল
বেসরকারি প্রতিষ্ঠান


