- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বর্তমানে প্রতিযোগিতামূলক মুক্তবাজার ব্যবস্থায় মুনাফা অর্জনের জন্য প্রতিটি সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠানকে বিশেষ গুরুত্বের সাথে পূর্বপরিকল্পনামাফিক অর্থায়ন করতে হয়। সুচিন্তিত ও সুদক্ষ অর্থায়ন ব্যবস্থাপনার ব্যবহারে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি হ্রাস পায় এবং মুনাফা বৃদ্ধি পায়। নিচের বিষয়সমূহ অর্থায়ন ব্যবস্থাপনাকে অধিক অর্থবহ করে তোলে।
ক. ব্যাবসায়িক মূলধন-সংকট
বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থায়ন সম্পর্কিত ধারণা বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বলে আর্থিক সংকট ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। এই সংকটের জন্য ব্যবসায় প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনা করা একটি দুরূহ কাজ। উদাহরণ হিসেবে বলা যায়, একটি প্রতিষ্ঠানের কাঁচামাল কেনা প্রয়োজন কিন্তু অর্থসংকটের জন্য প্রতিষ্ঠানটি যদি যথাসময়ে উপযুক্ত পরিমাণে কাঁচামাল কিনতে অপারগ হয়, তাহলে প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হতে পারে। অর্থায়ন-সংক্রান্ত ধারণা তাকে পরিকল্পনামাফিক যথাসময়ে প্রয়োজনীয় পরিমাণে অর্থ সংগ্রহ ও তার যথার্থ ব্যবহারে সহায়তা করে।
খ. অনগ্রসর ব্যাংক ব্যবস্থা
উপরন্ত উন্নত বিশ্বের মতো আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সুসংগঠিত নয় বলে ঋণের জন্য আবেদন করলেও কাঙ্ক্ষিত সময়ের মধ্যে ঋণ পাওয়া যায় না। অনেক সময় ব্যাংক ঋণের বিপরীতে যে সম্পত্তি বন্ধক রাখতে হয়, তার অপ্রতুলতার কারণে ব্যাংক ঋণ উপযুক্ত সময়ে ও যথার্থ পরিমাণে পাওয়া যায় না। ফলে ব্যবসায়ীদের এ অর্থসংকট হতে উদ্ভূত সমস্যা মোকাবিলা করার জন্য খুবই পরিকল্পিতভাবে অর্থের সংস্থান করতে হয় এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে অর্থের লাভজনক ব্যবহার করার প্রয়োজন হয়। সঠিক আর্থিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা ব্যবসায়ীদের এ ধরনের সমস্যা পূর্বানুমান করতে সাহায্য করে এবং যেসব পদ্ধতিতে তা মোকাবিলা করা যায় তার ধারণা দেয়।
গ. স্বল্পশিক্ষিত উদ্যোক্তা
বাংলাদেশের বেশির ভাগ ক্ষুদ্র প্রতিষ্ঠানের উদ্যোক্তারা স্বল্পশিক্ষিত বলে তারা একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করতে পারে না। এতে করে অনেক লাভজনক প্রতিষ্ঠান উপযুক্ত আর্থিক পরিকল্পনার অভাবে আর্থিক সংকটে সুষ্ঠুভাবে চলতে পারে না এবং অবশেষে লাভের বদলে ক্ষতির সম্মুখীন হয়। অথচ এই ক্ষতির কারণ শুধু আর্থিক অব্যবস্থাপনা। অর্থায়ন ব্যবস্থাপনাবিষয়ক জ্ঞান থাকলে সহজেই একজন ব্যবসায়ী পরিকল্পনামাফিক স্বল্পমূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংস্থান করে তার সঠিক বিনিয়োগের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করে পর্যাপ্ত মুনাফা অর্জন করতে পারে।
ঘ. উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়
একটি সফল বিনিয়োগ জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। অর্থায়নবিষয়ক জ্ঞানের প্রয়োগে একজন ব্যবসায়ী বিনিয়োগের বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে ভবিষ্যৎ আয়-ব্যয়ের সম্ভাব্যতা বিশ্লেষণ করে সবচেয়ে লাভজনক প্রকল্পটি বেছে নিতে পারে। এই ধরনের লাভজনক বিনিয়োগ ব্যবসায়টির জন্য যেমন অর্থবহ, তেমনি সারা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
অর্থায়ন কী নিয়ে কাজ করে?
অর্থায়ন কী নিয়ে কাজ করে?
মূলধন ব্যবস্থাপনা
বিনিয়োগ ব্যবস্থাপনা
তহবিল ব্যবস্থাপনা
উৎপাদন ব্যবস্থাপনা
নিচের কোনটির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন?
নিচের কোনটির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন?
সাজঘর বিউটি পার্লার
আলম হেয়ার কাটিং
রাব্বী জেনারেল স্টোর
ফতুল্লা লি.
কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল কীভাবে সংগ্রহ করে?
কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল কীভাবে সংগ্রহ করে?
মুনাফা অর্জন করে
শেয়ার ক্রয় করে
শেয়ার বিক্রয় করে
ঋণ গ্রহণ করে
মুদি দোকানি বিক্রয়লব্ধ আয় হতে তহবিল সংস্থান করতে না পারলে নিচের কোন উৎস থেকে তহবিল জোগাড় করতে পারবে?
i. নিজস্ব তহবিল
ii. বন্ধু
iii. ধারে ক্রয়
নিচের কোনটি সঠিক?
মুদি দোকানি বিক্রয়লব্ধ আয় হতে তহবিল সংস্থান করতে না পারলে নিচের কোন উৎস থেকে তহবিল জোগাড় করতে পারবে?
i. নিজস্ব তহবিল
ii. বন্ধু
iii. ধারে ক্রয়
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
অর্থায়ন প্রক্রিয়ায় একজন উদ্যোক্তা-
i. তহবিল সংগ্রহ করে
ii. উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখে
iii. সঠিক প্রকল্প নির্বাচন করে
নিচের কোনটি সঠিক?
অর্থায়ন প্রক্রিয়ায় একজন উদ্যোক্তা-
i. তহবিল সংগ্রহ করে
ii. উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখে
iii. সঠিক প্রকল্প নির্বাচন করে
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে?
তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে?
অর্থায়ন
আর্থিক পরিকল্পনা
বাজেট
ব্যবসায় অর্থায়ন
নিচের কোন প্রতিষ্ঠানটির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন ধরনের?
নিচের কোন প্রতিষ্ঠানটির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন ধরনের?
'খান' হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট
'শাপলা' সমবায় সমিতি
'সখ' বুটিক শপ
কোহিনুর কেমিক্যালস লি.
তহবিল ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
তহবিল ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
তথ্য প্রকাশ
লভ্যাংশ নীতিনির্ধারণ
অর্থ ব্যয়
অর্থের উৎস নির্বাচন
কারবারি প্রতিষ্ঠানের অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য-
i. অর্থ সংগ্রহ করা
ii. অর্থ ব্যবস্থাপনা করা
iii. ব্যয় নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
কারবারি প্রতিষ্ঠানের অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য-
i. অর্থ সংগ্রহ করা
ii. অর্থ ব্যবস্থাপনা করা
iii. ব্যয় নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
কোন দশকে বিশ্বব্যাপী আমদানি-রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়?
কোন দশকে বিশ্বব্যাপী আমদানি-রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়?
১৯৬০
১৯৭০
১৯৮০
১৯৯০
১৯৬০ এর দশকে-
১৯৬০ এর দশকে-
কম্পিউটার অধ্যায়ের শুরু হয়
আধুনিক অর্থায়নের শুরু হয়
শেয়ার বিক্রি শুরু হয়
অর্থায়ন গণিতনির্ভর হয়
যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণের প্রবণতা শুরু হয়-
যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণের প্রবণতা শুরু হয়-
১৯৩০ এর পূর্ববর্তী দশকে
১৯৪০ এর দশকে
১৯৬০ এর দশকে
১৯৭০ এর দশকে
কোন ধরনের অর্থায়নের মূল লক্ষ্য সমাজকল্যাণ?
কোন ধরনের অর্থায়নের মূল লক্ষ্য সমাজকল্যাণ?
সরকারি অর্থায়ন
ব্যবসার অর্থায়ন
অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন
আন্তর্জাতিক অর্থায়ন
মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় না-
মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় না-
মানসম্মত খাবারের দোকান
প্রাইভেট হাসপাতাল
সরকারি হাসপাতাল
বেসরকারি প্রতিষ্ঠান


