- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ব্যবসায় অর্থায়ন ব্যবস্থাপনা বলতে ব্যবসায়ের জন্য প্রয়োজনমাফিক তহবিল সংগ্রহ, স্বল্প ও দীর্ঘমেয়াদে সেই তহবিল বিনিয়োগ এবং তহবিল বণ্টনসংক্রান্ত ব্যবস্থাপনাকে বোঝায়। এই ব্যবস্থাপনার কিছু নীতিমালা আছে, যা নিচে তুলে ধরা হলো।
ক. তারল্য বনাম মুনাফানীতি
একজন মুদি দোকানি তার প্রতিদিনের বিক্রয়লব্ধ নগদ আয় (তরল সম্পদ) সম্পূর্ণটাই কাঁচামাল ক্রয় ও আনুষঙ্গিক অন্যান্য ব্যয়ের কথা চিন্তা করে নিজের কাছে রেখে দিতে পারে অথবা সেই নগদ অর্থের কিছু অংশ কাঁচামাল ক্রয়ের জন্য রেখে বাকিটা কোনো ব্যাংকের একাউন্টে জমা রাখতে পারে, যা থেকে নির্দিষ্ট সময়ে কিছু সুদ/মুনাফা পাওয়া সম্ভব। এক্ষেত্রে দোকানিকে সিদ্ধান্ত নিতে হয়, নগদ অর্থ কী পরিমাণ নিজের কাছে রাখলে দৈনন্দিন প্রয়োজন মিটানো সম্ভব। যদি নগদ অর্থ বেশি পরিমাণে দোকানি নিজের কাছে রেখে দেয়, তাতে ব্যাংক থেকে প্রাপ্য আয়ের পরিমাণ কমে যাবে।
আবার ব্যাংকে বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করলে ব্যবসায়ের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় নগদ অর্থের ঘাটতি হবে, যা ব্যবসায়ের সুষ্ঠু পরিচালনাকে ব্যাহত করবে। ফলে ব্যবসায়ীকে তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে আর্থিক ব্যবস্থাপনা করতে হবে। অর্থাৎ একদিকে তাকে যেমন দৈনন্দিন কার্য পরিচালনার মতো নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন, অন্যদিকে মুনাফা অর্জনের জন্য সেই অর্থ বিনিয়োগ করাও প্রয়োজন। নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক। নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায়, আবার মুনাফা বৃদ্ধিকল্পে বেশি বিনিয়োগ করা হলে তারল্যে ঘাটতি হয়। তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা অর্থায়নের একটি অন্যতম নীতি।
খ. উপযুক্ততার নীতি
স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা অর্থায়নের একটি নীতি। একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালিয়ে রাখার জন্য যে নিত্যনৈমিত্তিক অর্থের প্রয়োজন হয়, সেটিই চলতি মূলধন; যেমন: কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি প্রদান ইত্যাদি। অন্যদিকে মেশিন ক্রয়, ব্যবসায়ের দালানকোঠা নির্মাণ ইত্যাদির জন্য প্রয়োজন মূলধন। চলতি মূলধনের পরিমাণ কম হয় বলে এটি স্বল্পমেয়াদি উৎস হতে সংগ্রহ করা ভালো।
বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন অর্থায়ন প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক, ডিবেঞ্চারহোল্ডার, এই ধরনের উৎসগুলো দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে। পক্ষান্তরে বিক্রয়লব্ধ অর্থ দিয়ে চলতি মূলধন ব্যবস্থাপনা করা উচিত। দীর্ঘমেয়াদি উৎস থেকে তহবিল সংগ্রহের জন্য ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে অধিক হারে সুদ প্রদান করতে হয়। ফলে যদি চলতি ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদি উৎস হতে অর্থ সংগ্রহ করা হয়, তবে দেখা যায় উপার্জিত আয় হতে ঋণের সুদ পরিশোধ করা অসম্ভব হয়ে যায়।
গ. ব্যবসায়ের বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টননীতি
তহবিল বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ের পণ্য বা সেবা যতদূর সম্ভব বৈচিত্র্যপূর্ণ হলে ব্যবসায়ের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে মুনাফা অর্জনের চেষ্টা করে। ফলে ব্যবসায়কে নানামুখী ঝুঁকির সম্মুখীন হতে হয়। এই ঝুঁকিগুলো বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে। যেমন: অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন, বাজারে নতুন পণ্যের উপস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনা ইত্যাদি। এসব পরিবর্তনগুলোকে নিয়ন্ত্রণ করা বা এর জন্য প্রস্তুতি নেওয়া ব্যবস্থাপকদের পক্ষে সাধারণত সম্ভব নয়। তবে ঝুঁকি বণ্টনের নীতি অনুসরণের ফলে অনিশ্চিত বাজার পরিস্থিতিতেও প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব।
একজন ব্যবসায়ী যদি শুধু একধরনের পণ্যের ব্যবসায় করে, তাহলে ব্যবসায়ের মুনাফা অর্জন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। পক্ষান্তরে ব্যবসায়ের পণ্য যদি বিভিন্ন ও বৈচিত্র্যপূর্ণ হয়, তাহলে ঝুঁকি বণ্টিত হয়ে যায়। অর্থাৎ কোনো একটি পরিস্থিতিতে একটি পণ্যের বিক্রয় হ্রাস পেলে অন্যান্য পণ্যের বিক্রয় দিয়ে ব্যবসায়টির হ্রাসকৃত বিক্রয় পুষিয়ে নেওয়া সম্ভব হয়, ফলে সব ধরনের অবস্থায় কাঙ্ক্ষিত পরিমাণ মুনাফা অর্জিত হয়।
একজন মুদি ব্যবসায়ী যদি তার দোকানে সনাতনী সাবান ও হালাল সাবান দু'ধরনের সাবানই বিক্রয় করেন তবে দু'ধরনের ক্রেতারই দোকানে সমাগম হবে। দোকানি যদি শুধু সাধারণ বা সনাতনী সাবান রাখেন, তবে হালাল সাবানের ক্রেতারা অন্য দোকানে গিয়ে হালাল সাবান কিনবে, এতে শুধু সনাতনী সাবান বিক্রেতার মোট বিক্রয় হ্রাস পাবে। আবহাওয়া ও ঋতুভেদেও কোনো কোনো পণ্যের বিক্রয় হ্রাস বা বৃদ্ধি হয়। যেমন: শীতবস্ত্রের চাহিদা শুধু শীতকালে বেশি থাকে। ফলে এই সময়ে এর বিক্রয় বৃদ্ধি পায়।
একজন কাপড় বিক্রেতা যদি শীতবস্ত্র ও গ্রীষ্মকালীন বস্ত্র দুই ধরনের বস্ত্রই তার দোকানে বিক্রয় করেন, তবে ঋতুভিত্তিক পণ্যের চাহিদা হ্রাস-বৃদ্ধির কারণে মুনাফা অর্জন ক্ষতিগ্রস্ত হবে না। এমনিভাবে একটি বইয়ের দোকানে যদি শুধু কবিতার বই বিক্রয় করা হয়, আর পাশাপাশি অন্য একটি দোকানে যদি কবিতার বই, গল্পের বই, ধর্মীয় বই, বিভিন্ন শিক্ষণীয় বই বিক্রয় করা হয়, তবে দেখা যায় ক্রেতারা বই কেনার জন্য পরের দোকানটিতেই ভিড় করবে। কারণ ক্রেতারা সেখান থেকে নানা ধরনের প্রয়োজনীয় বই একই সাথে কিনতে পারবে। ঝুঁকি হ্রাসে বৈচিত্র্যায়ণের এই নীতি তহবিল সংগ্রহের ক্ষেত্রে ব্যবহার করা যায়। সেখানে একটি উৎসের বদলে বহুবিধ উৎস থেকে তহবিল সংগ্রহ করাকে প্রাধান্য দেওয়া হয়।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
অর্থায়ন কী নিয়ে কাজ করে?
অর্থায়ন কী নিয়ে কাজ করে?
মূলধন ব্যবস্থাপনা
বিনিয়োগ ব্যবস্থাপনা
তহবিল ব্যবস্থাপনা
উৎপাদন ব্যবস্থাপনা
নিচের কোনটির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন?
নিচের কোনটির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন?
সাজঘর বিউটি পার্লার
আলম হেয়ার কাটিং
রাব্বী জেনারেল স্টোর
ফতুল্লা লি.
কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল কীভাবে সংগ্রহ করে?
কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল কীভাবে সংগ্রহ করে?
মুনাফা অর্জন করে
শেয়ার ক্রয় করে
শেয়ার বিক্রয় করে
ঋণ গ্রহণ করে
মুদি দোকানি বিক্রয়লব্ধ আয় হতে তহবিল সংস্থান করতে না পারলে নিচের কোন উৎস থেকে তহবিল জোগাড় করতে পারবে?
i. নিজস্ব তহবিল
ii. বন্ধু
iii. ধারে ক্রয়
নিচের কোনটি সঠিক?
মুদি দোকানি বিক্রয়লব্ধ আয় হতে তহবিল সংস্থান করতে না পারলে নিচের কোন উৎস থেকে তহবিল জোগাড় করতে পারবে?
i. নিজস্ব তহবিল
ii. বন্ধু
iii. ধারে ক্রয়
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
অর্থায়ন প্রক্রিয়ায় একজন উদ্যোক্তা-
i. তহবিল সংগ্রহ করে
ii. উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখে
iii. সঠিক প্রকল্প নির্বাচন করে
নিচের কোনটি সঠিক?
অর্থায়ন প্রক্রিয়ায় একজন উদ্যোক্তা-
i. তহবিল সংগ্রহ করে
ii. উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখে
iii. সঠিক প্রকল্প নির্বাচন করে
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে?
তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে?
অর্থায়ন
আর্থিক পরিকল্পনা
বাজেট
ব্যবসায় অর্থায়ন
নিচের কোন প্রতিষ্ঠানটির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন ধরনের?
নিচের কোন প্রতিষ্ঠানটির অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন ধরনের?
'খান' হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট
'শাপলা' সমবায় সমিতি
'সখ' বুটিক শপ
কোহিনুর কেমিক্যালস লি.
তহবিল ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
তহবিল ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
তথ্য প্রকাশ
লভ্যাংশ নীতিনির্ধারণ
অর্থ ব্যয়
অর্থের উৎস নির্বাচন
কারবারি প্রতিষ্ঠানের অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য-
i. অর্থ সংগ্রহ করা
ii. অর্থ ব্যবস্থাপনা করা
iii. ব্যয় নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
কারবারি প্রতিষ্ঠানের অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য-
i. অর্থ সংগ্রহ করা
ii. অর্থ ব্যবস্থাপনা করা
iii. ব্যয় নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
কোন দশকে বিশ্বব্যাপী আমদানি-রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়?
কোন দশকে বিশ্বব্যাপী আমদানি-রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়?
১৯৬০
১৯৭০
১৯৮০
১৯৯০
১৯৬০ এর দশকে-
১৯৬০ এর দশকে-
কম্পিউটার অধ্যায়ের শুরু হয়
আধুনিক অর্থায়নের শুরু হয়
শেয়ার বিক্রি শুরু হয়
অর্থায়ন গণিতনির্ভর হয়
যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণের প্রবণতা শুরু হয়-
যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণের প্রবণতা শুরু হয়-
১৯৩০ এর পূর্ববর্তী দশকে
১৯৪০ এর দশকে
১৯৬০ এর দশকে
১৯৭০ এর দশকে
কোন ধরনের অর্থায়নের মূল লক্ষ্য সমাজকল্যাণ?
কোন ধরনের অর্থায়নের মূল লক্ষ্য সমাজকল্যাণ?
সরকারি অর্থায়ন
ব্যবসার অর্থায়ন
অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন
আন্তর্জাতিক অর্থায়ন
মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় না-
মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় না-
মানসম্মত খাবারের দোকান
প্রাইভেট হাসপাতাল
সরকারি হাসপাতাল
বেসরকারি প্রতিষ্ঠান


