- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব
বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
ইউরোপীয়দের জলপথে ভারতীয় উপমহাদেশে আগমনের প্রয়োজন পড়ে কেন? ব্যাখ্যা কর।
সাত শতক থেকে ভারতীয় উপমহাদেশের সঙ্গে আরব বণিকদের একচেটিয়া ব্যবসায় বাণিজ্য ছিল। তারা বাণিজ্য করত মূলত সমুদ্রপথে। ১৪৫৩ সালে কনস্টান্টিনোপল অটোমান তুর্কিরা দখল করে নেয়। ফলে উপমহাদেশের সাথে জলপথে ব্যবসায় বাণিজ্য বন্ধ হয়ে যায়। সুতরাং প্রাচ্যের সাথে পাশ্চাত্যের ব্যবসায় বাণিজ্যের জন্য ভিন্ন জলপথ আবিষ্কারের প্রয়োজন পড়ে। আর এ কারণেই ইউরোপীয়দের জলপথে ভারতীয় উপমহাদেশে আগমনের প্রয়োজন পড়ে।
বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
কোন পর্তুগিজ নাবিক প্রথম সমুদ্রপথে ভারত উপমহাদেশে আসেন?
ভাস্কো-ডা-গামা
ক্যাপ্টেন হকিন্স
স্যার টমাস রো
জব চার্নক
ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় দ্বিতীয় বাণিজ্য কুঠি স্থাপন করে?
সুরাটে
দিল্লিতে
ত্রিবাস্তুরে
মসলিপট্রমে
ইংরেজরা হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপনের জন্য কার অনুমোদন লাভ করে?
রাজা দ্বিতীয় চার্লসের
সুবেদার শাহসুজার
শায়েস্তা খানের
আহমেদ শাহের
দ্বিতীয় চার্লস কীভাবে বোম্বাই শহর লাভ করেন?
বিয়ের যৌতুক হিসেবে
যুদ্ধের মাধ্যমে
কৌশলে
বুদ্ধির মাধ্যমে
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন?
সুরাটে
মসলিপট্টমে
বিহারে
চন্দননগরে
ইংরেজ বণিকরা যখন ব্যবসায় বাণিজ্যে দৃঢ় অবস্থানে তখন কারা এদেশে আসে?
পর্তুগিজরা
দিনেমাররা
ওলন্দাজরা
ফরাসিরা
ফরাসি কোম্পানি এদেশ ত্যাগ করতে বাধ্য হয় কেন?
ইংরেজদের উন্নত রণকৌশল
ফরাসিদের দক্ষতার অভাব
ফরাসিদের অস্ত্রের অভাব
ইংরেজ ও ফ্রান্সের চুক্তির ফলে
দ্বৈতশাসনের ফলে-
নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
প্রশাসনিক উন্নয়ন হয়েছিল
সামাজিক উন্নয়ন হয়েছিল
দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল
দ্বৈতশাসনের ফলে-
জমিদাররা জমির স্থায়ী মালিক হয়
অভিজাত শ্রেণি মর্যাদা লাভ করে
বাংলায় দুর্ভিক্ষ হয়
প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন শুরু
মীর কাশিম নিরাপত্তার জন্য করেছিলেন- i. দুর্গ নির্মাণ ii. সেনাবাহিনী গঠন iii. রাজধানীর চারদিকে পরিখা খনন। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
তোমার পাঠ্যপুস্তকে বর্ণিত কোন ইউরোপীয় জাতির বাণিজ্য কার্যক্রমের সাথে রহমান সাহেব ও তার বন্ধুদের গৃহীত ব্যবস্থার মিল রয়েছে?
পর্তুগিজ
ওলন্দাজ
দিনেমার
ইংরেজ
কোন পর্তুগিজ নাবিক প্রথম সমুদ্র পথে ভারত উপমহাদেশে আসেন?
ভাস্কো-দা-গামা
ক্যাপ্টেন হকিন্স
স্যার টমাস রো
জব চার্নক
কোন ইউরোপীয় নাবিক সমুদ্রপথে সর্বপ্রথম ভারত উপমহাদেশে আসেন?
ভাস্কো-দা-গামা
ক্যাপ্টেন হকিন্স
স্যার টমাস রো
জব চার্নক


