Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব
বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
দ্বৈত শাসন

দিল্লি কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি বা খাজনা ও কর আদায়ের ক্ষমতা প্রদানে সৃষ্টি হয় দ্বৈত শাসনের। অর্থাৎ কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে। অথচ নবাবের দায়িত্ব থেকে যায় ষোলোআনা। ফলে বাংলায় এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়, যার চরম মাসুল দিতে হয় এদেশের সাধারণ জনগোষ্ঠীকে।

১৭৭০ সালে (১১৭৬ বঙ্গাব্দ) গ্রীষ্মকালে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ, যা ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত। কোম্পানির মুর্শিদাবাদ প্রতিনিধি রিচার্ড বেচারের ভাষায় 'দেশের কয়েকটি অংশে যে জীবিত মানুষ মৃত মানুষকে ভক্ষণ করিতেছে তাহা গুজব নয়, অতি সত্য।' এই দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয়।

১৭৬৫-৭০ সালে বার্ষিক রাজস্ব আদায়ের পরিমাণ যা ছিল, দুর্ভিক্ষের বছরও আদায় প্রায় তার কাছাকাছি ছিল। ফলে চরম শোষণ-নির্যাতনে বাংলার মানুষ হতদরিদ্র ও অসহায় হয়ে পড়ে। দ্বৈতশাসন ব্যবস্থায় নবাবের হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় প্রশাসন পরিচালনায় তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হন। সারা দেশে শুরু হয় বিশৃঙ্খলা। এই পরিস্থিতিতে ১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। তিনি হন প্রথম গভর্নর জেনারেল।

চিরস্থায়ী বন্দোবস্ত

কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত ও সুসংগঠিত করতে ১৭৮৬ সালে লর্ড কর্নওয়ালিসকে ভারতের গভর্নর জেনারেল ও সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। তিনি ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন। ঐ বছর ২২শে মার্চ নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির ওপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয়, তাকেই 'চিরস্থায়ী বন্দোবস্ত' বলা হয়।

বৈশিষ্ট্য

  • চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের জমির স্থায়ী মালিকে পরিণত করে এবং জমিদাররা জমির মালিকানা স্বত্ব লাভ করে।
  • রাজস্বের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়ার ফলে নিয়মিত রাজস্ব প্রদানের বিনিময়ে জমিদার জমিদারি ভোগের চিরস্থায়ী অধিকার লাভ করে।
  • এ প্রথা চালু হওয়ার ফলে জমিদারদের প্রশাসনিক ক্ষমতা বিলুপ্ত হয়। সরকার স্বয়ং শান্তি রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে।
  • খাজনা বাকি পড়লে জমিদারদের ভূমির কিছু অংশ বিক্রি করে রাজস্ব আদায় করার ব্যবস্থা ছিল।
  • নতুন এক জমিদার শ্রেণী গড়ে ওঠে। যাদের সাথে প্রজাদের প্রায় সম্পর্ক ছিল না।
  • এই জমিদার শ্রেণির অধিকাংশই ছিল উঠতি পুঁজিপতি। তারাই বৃিটিশ শাসনের অন্যতম প্রধান সমর্থক শ্রেণি ও ভিত্তি ছিলো।

ফলাফল

চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার আর্থ-সামাজিক ও রাজনৈতিক কাঠামোয় সুদূরপ্রসারী প্রভাব ফেলে। কর্নওয়ালিস জমিদার ছিলেন। তিনি ইংল্যান্ডের মতো এদেশেও একটি জমিদার শ্রেণি গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু ইউরোপ আর উপমহাদেশের আর্থ-সামাজিক কাঠামো ও তার বিকাশের ধরন এক ছিল না। ফলে বাইরে থেকে চাপিয়ে দেওয়া এ ব্যবস্থায় সুবিধার চেয়ে অসুবিধাই অধিক পরিলক্ষিত হয়।

সুবিধা

  • এ ব্যবস্থার প্রধান সুবিধা হচ্ছে সরকার তার আয়ের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হয়। যে কারণে বাজেট প্রণয়ন, বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা সরকারের পক্ষে সহজ হয়।
  • চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট জমিদার শ্রেণি কোম্পানির একনিষ্ঠ সমর্থক হয়ে ওঠে। ফলে ব্রিটিশ শাসন দৃঢ়করণ এবং দীর্ঘায়িতকরণে জমিদাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়।
  • জমির ওপর জমিদারের স্থায়ী মালিকানা স্বীকৃত হওয়ার কারণে অনেকেই নিজ নিজ এলাকায় নানা জনকল্যাণমূলক কাজে ব্রতী হয়। জঙ্গলাকীর্ণ জমি চাষের ব্যবস্থা করে। ফলে উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের আর্থিক অবস্থার উন্নতি হয়।

ত্রুটি-অসুবিধা

চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারের স্বার্থ সুরক্ষিত হয়। তারা ধীরে ধীরে ধনিক শ্রেণিতে পরিণত হয়। অপর দিকে জমিতে প্রজাদের পুরোনো স্বত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয়। ফলে জমিদার ইচ্ছে করলেই যেকোনো সময় তাদের জমি থেকে উচ্ছেদ করতে পারত। প্রথম দিকে প্রজাস্বত্ব আইন না থাকায় তাদের ভাগ্যের জন্য সম্পূর্ণভাবে জমিদারের দয়ার ওপর নির্ভর করতে হতো।

  • চিরস্থায়ী বন্দোবস্তে জমির সঠিক জরিপের ব্যবস্থা না থাকায় অনেক সময় নিষ্কর জমির ওপর বেশি রাজস্ব ধার্য করা হতো। জমির সীমা নির্ধারিত না থাকায় পরবর্তীকালে মামলা বিবাদও দেখা দিত।
  • সূর্যাস্ত আইনে নির্দিষ্ট তারিখে সূর্যাস্তের মধ্যে খাজনা পরিশোধ বিধানের কঠোরতার কারণে অনেক বড় বড় জমিদারি নিশ্চিহ্ন হয়ে যায়।
  • জমিদারি আয় ও স্বত্ব সম্পর্কে নিশ্চিত হয়ে জমিদাররা নায়েব-গোমস্তার ওপর দায়িত্ব দিয়ে শহরে বসবাস শুরু করে। এসব অনুপস্থিত জমিদারদের নায়েব-গোমস্তাদের অত্যাচারে প্রজারা অতিষ্ঠ হয়ে ওঠে। ফলে জমির উৎপাদন কমে যেতে থাকে, গ্রামের অর্থনৈতিক অবস্থাও খারাপ হতে থাকে।
  • ভারতীয় উপমহাদেশে জমি ছিল আভিজাত্যের প্রতীক। ফলে ব্রিটিশ শাসনের সুবিধাভোগী অনেক ব্যক্তি, সাধারণ মানুষ যারা কোম্পানির সঙ্গে ব্যবসায়-বাণিজ্য করে প্রচুর অর্থের মালিক হন, তারা জমিদারি কিনে আভিজাত্যের মর্যাদা লাভে ব্যস্ত হয়ে ওঠেন। ফলে দেশীয় পুঁজি, দেশীয় শিল্প গড়ে ওঠার সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। অপর দিকে কোম্পানিও সম্ভাব্য এদেশীয় প্রতিদ্বন্দ্বীর হাত থেকে বেঁচে যায়।
  • পূর্ববাংলা যা আজ আমাদের বাংলাদেশ এর রায়ত বা প্রজারা ছিলেন প্রধানত মুসলমান এবং অধিকাংশ জমিদার ছিলেন নতুন বিত্তশালী হিন্দু জমিদার। ফলে চিরস্থায়ী বন্দোবস্তের কুফল সাম্প্রদায়িক রূপও গ্রহণ করতে থাকে শুরু থেকেই।

চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকরা সরাসরি জমিদার কর্তৃক শোষিত হতে থাকে। আবার এই জমিদার শ্রেণির পৃষ্ঠপোষকতা পেয়ে সমাজে একটি শিক্ষিত শ্রেণি গড়ে উঠে।

একক কাজ: চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার অর্থনীতি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়?

বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব - অন্যান্য প্রশ্ন
ইউরোপীয়দের আগমন
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি
পলাশির যুদ্ধ
বক্সারের যুদ্ধ (১৭৬৪ সাল)
দ্বৈত শাসন
কোন পর্তুগিজ নাবিক প্রথম সমুদ্র পথে ভারত উপমহাদেশে আসেন?
কোন ইউরোপীয় নাবিক সমুদ্রপথে সর্বপ্রথম ভারত উপমহাদেশে আসেন?
ভাস্কো-ডা-গামা কত সালে ভারতীয় উপমহাদেশে আসেন?
ভাস্কো-ডা-গামা ভারতের কোন বন্দরে এসে উপস্থিত হন?
পর্তুগিজরা কোথায় উপনিবেশ গড়ে তোলে?
পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন কে?
ওলন্দাজরা এ উপমহাদেশে আসার কারণ কী?
ওলন্দাজরা এ উপমহাদেশে আসে কেন?
কত সালে ওলন্দাজরা ভারতে আসে?
ওলন্দাজ নামে পরিচিত কারা?
ওলন্দাজরা কোন দেশের অধিবাসী ছিলেন?
ওলন্দাজদের বাণিজ্য কোম্পানির নাম কী ছিল?
বিদারার যুদ্ধ কখন সংঘটিত হয়?
ওলন্দাজদের ভারতবর্ষ ত্যাগ করে কখন?
দিনেমাররা বাংলার শ্রীরামপুরে কখন কুঠি স্থাপন করেন?
কত সালে দিনেমাররা ইংরেজদের কাছে বাণিজ্য কুঠি বিক্রি করে দেয়?
দিনেমাররা এদেশ ত্যাগ করে কখন?
ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন ধরনের সংগঠন ছিল?
'ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' ইংল্যান্ডের কোন রানির কাছে থেকে উপমহাদেশের একচেটিয়া বাণিজ্য করার অনুমতি লাভ করে?
ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রাচ্যে বাণিজ্য করার জন্য রাজকীয় সনদ লাভ করে?
ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রাচ্যে বাণিজ্য করার জন্য কে সনদ প্রদান করেন?
ইংরেজরা ভারতবর্ষে প্রথম বাণিজ্য কুঠি কোথায় নির্মাণ করেন?
ইংরেজরা কত সালে সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণ করে?
ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় দ্বিতীয় বাণিজ্য কুঠি স্থাপন করে?
ইংরেজরা হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপনের জন্য কার অনুমোদন লাভ করে?
ইংরেজরা হুগলিতে কখন বাণিজ্য কুঠি স্থাপন করেন?
দ্বিতীয় চার্লস কীভাবে বোম্বাই শহর লাভ করেন?
ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয় কত সালে?
বাংলা, বোম্বাই ও মাদ্রাজে ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি কে প্রদান করেন?
ভারতবর্ষে ইংরেজদের অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হওয়ার প্রধান কারণ কী ছিল?
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কখন?
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন?
পন্ডিচেরিতে ফরাসি উপনিবেশ কখন গড়ে ওঠে?
ফরাসি উপনিবেশ কোথায় গড়ে ওঠে?
ইংরেজ বণিকরা যখন ব্যবসায় বাণিজ্যে দৃঢ় অবস্থানে তখন কারা এদেশে আসে?
ফরাসি বণিকরা ব্যবসায় গুটিয়ে এদেশ থেকে চলে যায় কেন?
ফরাসি কোম্পানি এ দেশ ত্যাগ করতে বাধ্য হয় কাদের কারণে?
আলীবর্দি খানের শাসনকাল কত?
আলীবর্দি খানের কনিষ্ঠ কন্যার নাম কী?
কত সালে আলীবর্দি খানের মৃত্যু হয়?
সিরাজউদ্দৌলা আলীবর্দি খানের কে ছিলেন?
সিরাজউদ্দৌলা কত বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন?
আলীবর্দি খানের কয়জন মেয়ে ছিল?
ঘষেটি বেগম সিরাজউদ্দৌলার কী ছিলেন?
রাজা রাজবল্লভের পুত্রের নাম কী?
পূর্ণিয়ার শাসনকর্তা কে ছিলেন?
অন্ধকূপ হত্যা নামে মিথ্যা কাহিনী কে প্রচার করে?
আলীনগর সন্ধিতে নবাব সিরাজউদ্দৌলার সম্মতির অন্যতম কারণ কোনটি?
পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়?
কোলকাতা নগরী কোন নদীর তীরে অবস্থিত?
কোন নদীর তীরে পলাশির যুদ্ধ সংঘটিত হয়?
পলাশির যুদ্ধে নবাবের পক্ষে কোন ফরাসি সেনাপতি যুদ্ধ করেন?
নবাব সিরাজের সেনাপতির নাম কী?
পলাশির যুদ্ধে নবাবের পতনের পর সিংহাসনে বসেছিল কে?
পলাশির যুদ্ধের ফলে প্রকৃত ক্ষমতা কার হাতে ছিল?
বক্সারের যুদ্ধ হয় কত সালে?
মীর কাশিম কখন সিংহাসনে বসেন?
মীর কাশিমকে কীভাবে ক্ষমতায় বসানো হয়?
মীর কাশিম কেমন প্রকৃতির ছিলেন?
মীর কাশিম কিসের প্রতি সচেতন ছিলেন?
মীর কাশিম রাজধানীর চারদিকে পরিখা খনন করেন কেন?
বিহারের শাসনকর্তা কে ছিলেন?
কোন যুদ্ধের ফলে মীর কাশিমের স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা ব্যর্থ হয়?
মীর কাশিম কখন মৃত্যুবরণ করেন?
বাংলার ইংরেজ শাসনের পথ সুগম হয় কখন?
মীরজাফর কখন মৃত্যুবরণ করেন?
মীরজাফরের পুত্রের নাম কী?
কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে?
ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার অর্থ কোথায় পাচার হয়?
ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়?
'ছিয়াত্তরের মন্বন্তর' কী?
ছিয়াত্তরের মন্বন্তরে বাংলার কত লোক মারা যায়?
দ্বৈতশাসনের ফলে কোথায় দুর্ভিক্ষ হয়?
দ্বৈত শাসনের অবসান হয় কত সালে?
ওয়ারেন হেস্টিংস পাঁচসালা বন্দোবস্ত কত সালে চালু করেন?
পিটের ইন্ডিয়া অ্যাক্ট পার্লামেন্ট কত সালে গঠিত হয়?
কোন বন্দোবস্তুকে চিরস্থায়ী বলে ঘোষণা করা হয়?
চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়?
কে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন?
চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কাদের স্বার্থ সুরক্ষিত হয়?
প্রাচীনকালে অনেকেই বাংলা অঞ্চলে বাণিজ্য করতে এসেছিলেন কেন?
প্রাচীনকালে বাংলা অঞ্চল কীভাবে স্বয়ংসম্পূর্ণ ছিল?
ইউরোপীয়রা ভারতে আসার জলপথ আবিষ্কার করে কেন?
কোন নাবিক কখন সমুদ্রপথে প্রথমে ভারতে আগমন করে?
পর্তুগিজরা কোন কোন স্থানে কুঠি স্থাপন করে?
শায়েস্তা খান কেন পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়ন করেন?
ওলন্দাজ বা ডাচ কাদের বলা হয়?
ওলন্দাজরা কেন ভারতবর্ষ ত‍্যাগ করে?
দিনেমার কারা?
ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করার কারণ কী ছিল?
দিনেমাররা এদেশ ত্যাগ করে কেন?
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন উপমহাদেশে এসেছিল?
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে?
কীভাবে কোলকাতা নগরীর জন্ম হয়?
কেন এবং কার ফরমানকে কোম্পানির মহাসনদ বলা হয়?
দম্ভক প্রথা কী? সংক্ষেপে লেখ।
ফরাসি ইন্ট ইন্ডিয়া কোম্পানি কখন কীভাবে পঠিত হয়?
ফরাসিরা কোথায় কোথায় বাণিজ্য কুঠি গড়ে তোলে?
ইংরেজ ও ফরাসিদের মধ্যে বিরোধের কারণ কী ছিল?
কেন ফরাসিরা উপমহাদেশ থেকে বিদায় নেয়?
সিরাজউদ্দৌলা কীভাবে বাংলার সিংহাসনে আরোহণ করেন?
ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেন?
কারা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল?
রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগ দেয় কেন?
নবাব সিরাজউদ্দৌলা কীভাবে শওকত জঙ্গকে পরাজিত করেন?
সিরাজউদ্দৌলা কোম্পানিকে দম্ভক ব্যবহারে নিষেধ করে কেন?
অন্ধকূপ হত্যা কী? সংক্ষেপে লেখ।
আলীনগর সন্ধি কী? সংক্ষেপে লেখ।
পলাশির যুদ্ধে কোন সেনাপতিরা নবাবের পক্ষে যুদ্ধ করে?
পলাশির যুদ্ধে নবাবের পতনের কারণ কী ছিল?
পলাশি যুদ্ধের নবাবের পতনের দুটি কারণ লিখ।
পলাশি যুদ্ধের দুটি ফলাফল লিখ।
মীর জাফরকে ক্ষমতাচ্যুত করার কারণ বর্ণনা কর।
মীর কাশিমের সাথে ইংরেজদের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে কেন?
বক্সারের যুদ্ধে মীর কাশিমের পক্ষে কারা ছিল?
বক্সারের যুদ্ধের দুটি কারণ লিখ।
বক্সারের যুদ্ধের দুটি ফলাফল লিখ।
দেওয়ানি কী? সংক্ষেপে লেখ।
ইংরেজদের দেওয়ানি লাভের ফলাফল কী ছিল?
দ্বৈতশাসন কী? সংক্ষেপে লেখ।
দ্বৈতশাসনের ফলাফল কী ছিল?
ছিয়াত্তরের মন্বন্তর কী? সংক্ষেপে লেখ।
চিরস্থায়ী বন্দোবস্ত কী?
চিরস্থায়ী বন্দোবস্তে কারা জমির মালিক হয়?
১৪৫৩ সালে তুর্কিরা কী দখল করে নেয়?
ইউরোপীয় দেশসমূহ সমুদ্র পথে ভারতীয় উপমহাদেশে আসার জন্য অভিযান শুরু করে কেন?
ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন?
পর্তুগিজ কোন নাবিক প্রথম সমুদ্রপথে এদেশে আসেন?
১৫৭৯ সালে পর্তুগিজরা কোথায় উপনিবেশ গড়ে তোলে?
চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা কী ছিল?
চিরস্থায়ী বন্দোবস্তের অসুবিধা কী ছিল?
'সূর্যাস্ত আইন' কী? সংক্ষেপে লেখ।
প্রজাদের ভাগ্য কেন জমিদারদের দয়ার ওপর নির্ভর করত?
দেশীয় পুঁজি, দেশীয় শিল্প গড়ে ওঠার সম্ভাবনা ধ্বংস হওয়ার কারণ কী ছিল?
কত সালে পর্তুগিজরা চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুষ্কঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করে?
হল্যান্ডের অধিবাসীদের নাম কী?
'ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' কোন দেশের?
কত সালে 'ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' ভারতীয় উপমহাদেশে আসে?
কোন যুদ্ধে ওলন্দাজরা ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়?
'ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' গঠন করে কারা?
দিনেমাররা কত সালে বাংলার শ্রীরামপুরে বাণিজ্য কুঠি স্থাপন করে?
কারা ইংরেজদের কাছে বাণিজ্য কুঠি বিক্রি করে?
কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
ইংরেজ কোন কোম্পানি উপমহাদেশে ব্যবসায় বাণিজ্য করতে এসেছিল?
ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস বিয়ের যৌতুক হিসেবে কী লাভ করেন?
কোলকাতা নগরীর সূচনা হয় কীভাবে?
কোন অজুহাতে ইংরেজরা ফরাসিদের 'চন্দননগর' দখল করে?
রানির সুপারিশ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সম্রাটের সাথে সাক্ষাৎ করে?
ক্যাপ্টেন হকিন্স কত সালে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে সাক্ষাৎ করেন?
চার্লস কিসের বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বোম্বাই শহর বিক্রি করে দেয়?
ফোর্ট উইলিয়াম দুর্গের নামকরণ কার নাম অনুসারে হয়?
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে?
ভারত উপমহাদেশে সর্বশেষ আগত ইউরোপীয় বণিক কোম্পানির নাম কী?
১৬৭৩ সালে কোথায় ফরাসি উপনিবেশ গড়ে ওঠে?
ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় শক্তিশালী দুর্গ স্থাপন করতে সক্ষম হয়?
ফরাসিরা ইংরেজদের কোন কৌশলের কাছে পরাজিত হয়েছিল?
কোন কারণে ইংরেজদের কাছে ফরাসিরা পরাজিত হয়?
সিরাজউদ্দৌলার মায়ের নাম কী?
ঘষেটি বেগম কে ছিলেন?
কত সালে নবাব সিরাজউদ্দৌলা কোলকাতা দখল করে নেন?
হলওয়েলের মিথ্যা কাহিনী কী নামে পরিচিত?
'অন্ধকূপ হত্যা' নামে মিথ্যা প্রচারণা চালায় কোন ইংরেজ?
নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের সন্ধি কী নামে খ্যাত?
দত্তক কী?
পলাশির যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
কোন নদীর তীরে পলাশির যুদ্ধ সংঘটিত হয়?
কে মীরজাফরকে ক্ষমতা থেকে সরিয়ে মীর কাশিমকে সিংহাসনে বসান?
কত সালে বাংলার স্বাধীনতা ইংরেজদের হাতে চলে যায়?
বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে অযোধ্যার নবাব কোথায় পালিয়ে যান?
কত সালে মীর কাশিমের মৃত্যু হয়?
কোন যুদ্ধের পর বাংলায় ইংরেজ শাসনের পথ সুগম হয়?
অযোধ্যার নবাবের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে কত টাকা আদায় করা হয়?
ছিয়াত্তরের মন্বন্তর কী?
ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কত সালে সংঘটিত হয়?
কে দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটান?
ওয়ারেন হেস্টিংস কত সালে পাঁচসালা বন্দোবস্ত চালু করেন?
প্রাচীনকালে অনেকেই বাংলা অঞ্চলে বাণিজ্য করতে এসেছিলেন কেন?
ইউরোপীয়দের ভারত উপমহাদেশে আগমনের প্রেক্ষাপট ব্যাখ্যা কর।
ইউরোপীয়রা ভারতে আসার জলপথ আবিষ্কার করে কেন?
ইউরোপীয়দের জলপথে ভারতীয় উপমহাদেশে আগমনের প্রয়োজন পড়ে কেন? ব্যাখ্যা কর।
ইউরোপীয় শক্তিগুলোর সমুদ্রপথে উপমহাদেশে আসার কারণ লিখ।
বাণিজ্য করতে এসেও পর্তুগিজরা কেন এদেশ ত্যাগ করতে বাধ্য হয়?
শায়েস্তা খান কেন পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়ন করেন?
ওলন্দাজরা ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয় কেন?
দিনেমার কোন দেশের অধিবাসী? তাদের ব্যবসা ও কুঠির বর্ণনা দাও।
কত সালে পিটের ইন্ডিয়া অ্যাক্ট পার্লামেন্টে গৃহীত হয়?
চিরস্থায়ী বন্দোবস্ত কী?
চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে?
চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়?
কিসের ফলে জমিদারদের স্বার্থ সুরক্ষিত হয়?
'ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' কেন গঠন করা হয়?
'ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি' কেন ভারতবর্ষ ত্যাগ করেন?
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন উপমহাদেশে এসেছিল?
কোলকাতা নগরীর জন্ম বর্ণনা কর।
ইংরেজ ও ফরাসিদের মধ্যে কেন সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে?
ফরাসিরা উপমহাদেশ থেকে বিদায় নেয়?
পলাশি যুদ্ধের পটভূমি ব্যাখ্যা কর।
ঘষেটি বেগম কেন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন? ব্যাখ্যা কর।
ইতিহাসে অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়?
পলাশীর যুদ্ধের ফলাফল ফরাসিদের ওপর কীরূপ প্রভাব ফেলে?
মীর জাফরকে ক্ষমতাচ্যুত করার কারণ ব্যাখ্যা কর।
বক্সারের যুদ্ধ কেন সংঘটিত হয়?
ইংরেজরা কীভাবে বাংলায় সত্যিকার শাসকরূপে আত্মপ্রকাশ করে? ব্যাখ্যা কর।
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ব্যাখ্যা কর।
দ্বৈতশাসন বলতে কী বোঝায়?
দ্বৈতশাসন প্রবর্তনের কারণ ব্যাখ্যা কর।
ছিয়াত্তরের মন্বন্তর কী? ব্যাখ্যা কর।
চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝায়?
চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা বর্ণনা কর?
'সূর্যাস্ত আইন' বলতে কী বোঝায়?
প্রজাদের ভাগ্য কেন জমিদারদের দয়ার ওপর নির্ভর করত? ব্যাখ্যা কর।
দেশীয় পুঁজি, দেশীয় শিল্প গড়ে ওঠার সম্ভাবনা ধ্বংস হওয়ার কারণ ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কোন পর্তুগিজ নাবিক প্রথম সমুদ্রপথে ভারত উপমহাদেশে আসেন?

ভাস্কো-ডা-গামা
ক্যাপ্টেন হকিন্স
স্যার টমাস রো
জব চার্নক

ইংরেজরা হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপনের জন্য কার অনুমোদন লাভ করে?

রাজা দ্বিতীয় চার্লসের
সুবেদার শাহসুজার
শায়েস্তা খানের
আহমেদ শাহের

দ্বিতীয় চার্লস কীভাবে বোম্বাই শহর লাভ করেন?

বিয়ের যৌতুক হিসেবে
যুদ্ধের মাধ্যমে
কৌশলে
বুদ্ধির মাধ্যমে

ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কখন?

১৬৬৪ সালে
১৬৬৫ সালে
১৬৬৬ সালে
১৬৬৭ সালে

ফরাসি কোম্পানি এদেশ ত্যাগ করতে বাধ্য হয় কেন?

ইংরেজদের উন্নত রণকৌশল
ফরাসিদের দক্ষতার অভাব
ফরাসিদের অস্ত্রের অভাব
ইংরেজ ও ফ্রান্সের চুক্তির ফলে

'ছিয়াত্তরের মন্বন্তর' কী?

বন্যা
খরা
ভূমিকম্প
দুর্ভিক্ষ

দ্বৈতশাসনের ফলে-

নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
প্রশাসনিক উন্নয়ন হয়েছিল
সামাজিক উন্নয়ন হয়েছিল
দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল

দ্বৈতশাসনের ফলে-

জমিদাররা জমির স্থায়ী মালিক হয়
অভিজাত শ্রেণি মর্যাদা লাভ করে
বাংলায় দুর্ভিক্ষ হয়
প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন শুরু

কোন পর্তুগিজ নাবিক প্রথম সমুদ্র পথে ভারত উপমহাদেশে আসেন?

ভাস্কো-দা-গামা
ক্যাপ্টেন হকিন্স
স্যার টমাস রো
জব চার্নক

কোন ইউরোপীয় নাবিক সমুদ্রপথে সর্বপ্রথম ভারত উপমহাদেশে আসেন?

ভাস্কো-দা-গামা
ক্যাপ্টেন হকিন্স
স্যার টমাস রো
জব চার্নক