- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- সংবিধান
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বাংলাদেশের বর্তমান সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ নিম্নে বর্ণনা করা হলো-
১. লিখিত দলিল বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল। এর ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। এটি ১১টি ভাগে বিভক্ত। এর একটি প্রস্তাবনাসহ সাতটি তফসিল রয়েছে।
২. দুষ্পরিবর্তনীয়: বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। কারণ, এর কোনো বিধান সংযোজন, পরিবর্তন বা সংশোধন করতে জাতীয় সংসদের মোট সংখ্যার দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতির প্রয়োজন হয়।
৩. রাষ্ট্র পরিচালনার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসব মূলনীতির দ্বারা অনুপ্রাণিত ও প্রভাবিত হয়ে বিভিন্ন কর্তৃপক্ষ তাদের কার্যক্রম পরিচালনা করে।
8. মৌলিক অধিকার সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কী কী অধিকার ভোগ করতে পারব তা সংবিধানে উল্লেখ থাকায় এগুলোর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। যেমন- জীবনধারণের অধিকার, চলাফেরার অধিকার, বাকস্বাধীনতার অধিকার, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, ধর্মচর্চার অধিকার, সম্পত্তির অধিকার ইত্যাদি।
৫. সর্বজনীন ভোটাধিকার বাংলাদেশের সংবিধানে সর্বজনীন ভোটাধিকার প্রদান করা হয়েছে। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশা ইত্যাদি নির্বিশেষে ১৮ বা তদুর্ধ বছর বয়সের এ দেশের সকল নাগরিক ভোটাধিকার লাভ করেছে।
৬. প্রজাতান্ত্রিক: সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এখানে সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণের পক্ষে নির্বাচিত প্রতিনিধিগণ রাষ্ট্র পরিচালনা করবেন।
৭. সংসদীয় সরকার বাংলাদেশের সংবিধানে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে শাসনকার্য পরিচালনার ভার অর্পণ করা হয়। এ সরকারব্যবস্থায় মন্ত্রিপরিষদ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে।
৮. এককেন্দ্রিক রাষ্ট্র: বাংলাদেশ একটি এককেন্দ্রিক রাষ্ট্র। এখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মতো কোনো অঙ্গরাজ্য বা প্রাদেশিক সরকার নেই। জাতীয় পর্যায়ে একটিমাত্র কেন্দ্রীয় সরকার দ্বারা সমগ্র দেশ পরিচালিত হয়।
৯. আইনসভা: বাংলাদেশের আইনসভা এক কক্ষবিশিষ্ট। এর নাম 'জাতীয় সংসদ'। প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত। বর্তমানে জাতীয় সংসদ ৩৫০ জন সদস্য নিয়ে গঠিত। সংসদের মেয়াদ ৫ বছর।
১০. সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কারণ বাংলাদেশের সংবিধানের সাথে দেশের প্রচলিত কোনো আইনের সংঘাত সৃষ্টি হলে সে ক্ষেত্রে সংবিধান প্রাধান্য পাবে। অর্থাৎ যদি কোনো আইন সংবিধানের সাথে সামঞ্জস্যহীন হয়, তাহলে ঐ আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততোখানি বাতিল হয়ে যাবে।
১১. বিচারবিভাগের স্বাধীনতা: বাংলাদেশের সংবিধানে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচারবিভাগের বিধান রয়েছে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
রাষ্ট্রের দিক থেকে সংবিধানকে বলা যায়-
i. চালিকাশক্তি
ii. মৌলিক দলিল
iii. দর্পণ বা আয়নাস্বরূপ
নিচের কোনটি সঠিক?
রাষ্ট্রের দিক থেকে সংবিধানকে বলা যায়-
i. চালিকাশক্তি
ii. মৌলিক দলিল
iii. দর্পণ বা আয়নাস্বরূপ
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কী?
বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কী?
রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার প্রবর্তন
রাষ্ট্রীয় মূলনীতির পরিবর্তন
সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তকরণ
সংবিধান প্রণয়ন করার প্রয়োজন হয়-
i. জনগণকে শান্ত করার জন্য
ii. জনগণের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য
iii. স্বেচ্ছাচারী শাসক থেকে রাষ্ট্রকে রক্ষা করতে
নিচের কোনটি সঠিক?
সংবিধান প্রণয়ন করার প্রয়োজন হয়-
i. জনগণকে শান্ত করার জন্য
ii. জনগণের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য
iii. স্বেচ্ছাচারী শাসক থেকে রাষ্ট্রকে রক্ষা করতে
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সংবিধানকে বলা হয় রাষ্ট্রের-
i. মৌলিক সনদ
ii. মূলনীতি
iii. জীবনব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
সংবিধানকে বলা হয় রাষ্ট্রের-
i. মৌলিক সনদ
ii. মূলনীতি
iii. জীবনব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
রাষ্ট্রের স্বরূপ, সরকারের ধরন এবং নাগরিক অধিকারের প্রকৃতি প্রভৃতি জানতে হলে কোন বিষয় সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক?
রাষ্ট্রের স্বরূপ, সরকারের ধরন এবং নাগরিক অধিকারের প্রকৃতি প্রভৃতি জানতে হলে কোন বিষয় সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক?
সংবিধান
রাজনৈতিক পদ্ধতি
আইন
নেতৃত্বের গুণাবলি
চীনের সরকারব্যবস্থা সম্পর্কে জানতে হলে সবার আগে কী জানা প্রয়োজন?
চীনের সরকারব্যবস্থা সম্পর্কে জানতে হলে সবার আগে কী জানা প্রয়োজন?
দেশটির ইতিহাস
দেশটির জনগণকে
দেশটির সংস্কৃতি
দেশটির সংবিধান
দশম শ্রেণির ছাত্রী অনি বাংলাদেশের শাসনব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী। এজন্য অনিকে কোনটি অধ্যয়ন করতে হবে?
দশম শ্রেণির ছাত্রী অনি বাংলাদেশের শাসনব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী। এজন্য অনিকে কোনটি অধ্যয়ন করতে হবে?
ধর্মগ্রন্থ
সাহিত্য
সংবিধান
দর্শনশাস্ত্র
শিমুল ইংল্যান্ডে গিয়ে সে দেশের সঠিক অবস্থা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভ করেছে। এক্ষেত্রে তাকে সহায়তা করেছে-
শিমুল ইংল্যান্ডে গিয়ে সে দেশের সঠিক অবস্থা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভ করেছে। এক্ষেত্রে তাকে সহায়তা করেছে-
সংবিধান
সাংবাদিক
মন্ত্রিপরিষদ
আইনশৃঙ্খলা বাহিনী
সংবিধান কী?
সংবিধান কী?
রাষ্ট্রের লিখিত রূপ কী হবে তার নিয়ম
বিচার ও শাসন বিভাগের নিয়ম
রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল
জনগণের দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা
“সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে।” উক্তিটি কার?
“সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে।” উক্তিটি কার?
ই.এম.হোয়াইট
অ্যারিস্টটল
গার্নার
জন লক
যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয়েছে-
যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয়েছে-
আলাপ-আলোচনার মাধ্যমে
ক্রমবিবর্তনের মাধ্যমে
বিপ্লবের মাধ্যমে
অনুমোদনের মাধ্যমে


