- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- সংবিধান
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
লিখিত সংবিধানের যেসব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো নিম্নে বর্ণিত হলো-
১. সুস্পষ্টতা: লিখিত সংবিধানের অধিকাংশ ধারা লিখিত থাকে বলে এটি জনগণের নিকট সুস্পষ্ট ও বোধমগ্য হয়। লিখিত সংবিধানে সাধারণত সংশোধন পদ্ধতি উল্লেখ থাকে বিধায় খুব সহজে পরিবর্তন বা সংশোধন করা যায় না। কিন্তু সমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল। লিখিত সংবিধান পরিবর্তিত সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। এজন্য এটি কখনো কখনো প্রগতির অন্তরায় হিসেবে কাজ করে। তাছাড়া অনেক সময় সংবিধান সংশোধনের জন্য জনগণ বিপ্লব করতে বাধ্য হয়।
২. স্থিতিশীলতা: এ সংবিধানে সব কিছু লিখিত থাকে বিধায় শাসক তাঁর ইচ্ছামতো এটি পরিবর্তন বা সংশোধন করতে পারে না। তাই লিখিত সংবিধান যেকোনো পরিস্থিতিতে স্থিতিশীল থাকতে পারে। লিখিত সংবিধানের সকল ধারা জনগণ ও শাসক মেনে চলতে বাধ্য হয়।
৩. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার উপযোগী লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার জন্য উপযোগী। এ সংবিধানের মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়। সংবিধান লিখিত না হলে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় এরূপ ক্ষমতা বণ্টন সম্ভব হতো না। যেমন- ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে সরকারের সফলতার পূর্বশর্ত। লিখিত সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয়
৪. শাসক ও জনগণের সম্পর্ক লিখিত সংবিধানে শাসকের ক্ষমতা কী হবে, জনগণ কী কী অধিকার ভোগ করবে তার উল্লেখ থাকে। এর ফলে শাসক ও জনগণ নিজেদের ক্ষমতা ও অধিকার সম্বন্ধে স্পষ্ট ধারণা লাভ করতে পারে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
রাষ্ট্রের দিক থেকে সংবিধানকে বলা যায়-
i. চালিকাশক্তি
ii. মৌলিক দলিল
iii. দর্পণ বা আয়নাস্বরূপ
নিচের কোনটি সঠিক?
রাষ্ট্রের দিক থেকে সংবিধানকে বলা যায়-
i. চালিকাশক্তি
ii. মৌলিক দলিল
iii. দর্পণ বা আয়নাস্বরূপ
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কী?
বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কী?
রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার প্রবর্তন
রাষ্ট্রীয় মূলনীতির পরিবর্তন
সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তকরণ
সংবিধান প্রণয়ন করার প্রয়োজন হয়-
i. জনগণকে শান্ত করার জন্য
ii. জনগণের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য
iii. স্বেচ্ছাচারী শাসক থেকে রাষ্ট্রকে রক্ষা করতে
নিচের কোনটি সঠিক?
সংবিধান প্রণয়ন করার প্রয়োজন হয়-
i. জনগণকে শান্ত করার জন্য
ii. জনগণের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য
iii. স্বেচ্ছাচারী শাসক থেকে রাষ্ট্রকে রক্ষা করতে
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সংবিধানকে বলা হয় রাষ্ট্রের-
i. মৌলিক সনদ
ii. মূলনীতি
iii. জীবনব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
সংবিধানকে বলা হয় রাষ্ট্রের-
i. মৌলিক সনদ
ii. মূলনীতি
iii. জীবনব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
রাষ্ট্রের স্বরূপ, সরকারের ধরন এবং নাগরিক অধিকারের প্রকৃতি প্রভৃতি জানতে হলে কোন বিষয় সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক?
রাষ্ট্রের স্বরূপ, সরকারের ধরন এবং নাগরিক অধিকারের প্রকৃতি প্রভৃতি জানতে হলে কোন বিষয় সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক?
সংবিধান
রাজনৈতিক পদ্ধতি
আইন
নেতৃত্বের গুণাবলি
চীনের সরকারব্যবস্থা সম্পর্কে জানতে হলে সবার আগে কী জানা প্রয়োজন?
চীনের সরকারব্যবস্থা সম্পর্কে জানতে হলে সবার আগে কী জানা প্রয়োজন?
দেশটির ইতিহাস
দেশটির জনগণকে
দেশটির সংস্কৃতি
দেশটির সংবিধান
দশম শ্রেণির ছাত্রী অনি বাংলাদেশের শাসনব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী। এজন্য অনিকে কোনটি অধ্যয়ন করতে হবে?
দশম শ্রেণির ছাত্রী অনি বাংলাদেশের শাসনব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী। এজন্য অনিকে কোনটি অধ্যয়ন করতে হবে?
ধর্মগ্রন্থ
সাহিত্য
সংবিধান
দর্শনশাস্ত্র
শিমুল ইংল্যান্ডে গিয়ে সে দেশের সঠিক অবস্থা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভ করেছে। এক্ষেত্রে তাকে সহায়তা করেছে-
শিমুল ইংল্যান্ডে গিয়ে সে দেশের সঠিক অবস্থা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভ করেছে। এক্ষেত্রে তাকে সহায়তা করেছে-
সংবিধান
সাংবাদিক
মন্ত্রিপরিষদ
আইনশৃঙ্খলা বাহিনী
সংবিধান কী?
সংবিধান কী?
রাষ্ট্রের লিখিত রূপ কী হবে তার নিয়ম
বিচার ও শাসন বিভাগের নিয়ম
রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল
জনগণের দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা
“সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে।” উক্তিটি কার?
“সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে।” উক্তিটি কার?
ই.এম.হোয়াইট
অ্যারিস্টটল
গার্নার
জন লক
যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয়েছে-
যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয়েছে-
আলাপ-আলোচনার মাধ্যমে
ক্রমবিবর্তনের মাধ্যমে
বিপ্লবের মাধ্যমে
অনুমোদনের মাধ্যমে


