- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- সংবিধান
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বিশ্বের সকল রাষ্ট্রের কোনো না কোনো সংবিধান রয়েছে। যে রাষ্ট্রের সংবিধান যত উন্নত, সে রাষ্ট্রের শাসনব্যবস্থা ততটা উত্তমভাবে পরিচালিত হয়। উত্তম সংবিধানের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে।
১. সুস্পষ্ট: উত্তম সংবিধানে অধিকাংশ বিষয় লিখিত থাকে। এ সংবিধানের ভাষা সহজ, সরল ও প্রাঞ্জল হয়। এ কারণে উত্তম সংবিধান সকলের নিকট সুস্পষ্ট ও বোধগম্য হয়।
২. সংক্ষিপ্ত: উত্তম সংবিধান সংক্ষিপ্ত প্রকৃতির। অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক বিষয় উত্তম সংবিধানে স্থান পায় না। রাষ্ট্র পরিচালনার জন্য উল্লেখযোগ্য বিধিবিধানগুলো এ সংবিধানে উল্লেখ থাকে।
৩. মৌলিক অধিকার: নাগরিকের মৌলিক অধিকার উত্তম সংবিধানে উল্লেখ থাকে। এর ফলে জনগণ তার অধিকার সম্পর্কে সচেতন হয়। তাছাড়া শাসক বা অন্য কেউ এ অধিকারে হস্তক্ষেপ করতে পারে না।
৪. জনমতের প্রতিফলন: উত্তম সংবিধান জনমতের ভিত্তিতে প্রণীত হয়। এ সংবিধানে জনগণের চাহিদা ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। তাছাড়া সামাজিক রীতি-নীতি ও ঐতিহ্য এ সংবিধানে প্রতিফলিত হয়।
৫. সুষম প্রকৃতির উত্তম সংবিধান সুষম প্রকৃতির। এর অর্থ, উত্তম সংবিধান সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মাঝামাঝি অবস্থান করে। অর্থাৎ এটি খুব সুপরিবর্তনীয় কিংবা খুব বেশি দুষ্পরিবর্তনীয় নয়। এর ফলে উত্তম সংবিধান সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম।
৬. সংশোধন পদ্ধতি: উত্তম সংবিধানের কোনো ধারার সংশোধন বা পরিবর্তন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হয়। অর্থাৎ এ সংবিধানে সংশোধন পদ্ধতি উল্লেখ থাকে। সংবিধানের কোন অংশ কীভাবে সংশোধন করা হবে তা উত্তম সংবিধানে উল্লেখ থাকে।
৭. রাষ্ট্র পরিচালনার মূলনীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি উত্তম সংবিধানে উল্লেখ থাকে। যেমন-বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে সন্নিবেশিত করা হয়েছে।
৮. জনকল্যাণকামী দার্শনিক রুশো বলেছেন, যে আইনে মানুষের কল্যাণ নাই তা উত্তম সংবিধান হতে পারে না। সুতরাং উত্তম সংবিধান হবে জনকল্যাণকামী।
কোনো সংবিধানে উপরে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো থাকলে তাকে উত্তম সংবিধান বলা যাবে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
রাষ্ট্রের দিক থেকে সংবিধানকে বলা যায়-
i. চালিকাশক্তি
ii. মৌলিক দলিল
iii. দর্পণ বা আয়নাস্বরূপ
নিচের কোনটি সঠিক?
রাষ্ট্রের দিক থেকে সংবিধানকে বলা যায়-
i. চালিকাশক্তি
ii. মৌলিক দলিল
iii. দর্পণ বা আয়নাস্বরূপ
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কী?
বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কী?
রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থার প্রবর্তন
রাষ্ট্রীয় মূলনীতির পরিবর্তন
সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তকরণ
সংবিধান প্রণয়ন করার প্রয়োজন হয়-
i. জনগণকে শান্ত করার জন্য
ii. জনগণের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য
iii. স্বেচ্ছাচারী শাসক থেকে রাষ্ট্রকে রক্ষা করতে
নিচের কোনটি সঠিক?
সংবিধান প্রণয়ন করার প্রয়োজন হয়-
i. জনগণকে শান্ত করার জন্য
ii. জনগণের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য
iii. স্বেচ্ছাচারী শাসক থেকে রাষ্ট্রকে রক্ষা করতে
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সংবিধানকে বলা হয় রাষ্ট্রের-
i. মৌলিক সনদ
ii. মূলনীতি
iii. জীবনব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
সংবিধানকে বলা হয় রাষ্ট্রের-
i. মৌলিক সনদ
ii. মূলনীতি
iii. জীবনব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
রাষ্ট্রের স্বরূপ, সরকারের ধরন এবং নাগরিক অধিকারের প্রকৃতি প্রভৃতি জানতে হলে কোন বিষয় সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক?
রাষ্ট্রের স্বরূপ, সরকারের ধরন এবং নাগরিক অধিকারের প্রকৃতি প্রভৃতি জানতে হলে কোন বিষয় সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক?
সংবিধান
রাজনৈতিক পদ্ধতি
আইন
নেতৃত্বের গুণাবলি
চীনের সরকারব্যবস্থা সম্পর্কে জানতে হলে সবার আগে কী জানা প্রয়োজন?
চীনের সরকারব্যবস্থা সম্পর্কে জানতে হলে সবার আগে কী জানা প্রয়োজন?
দেশটির ইতিহাস
দেশটির জনগণকে
দেশটির সংস্কৃতি
দেশটির সংবিধান
দশম শ্রেণির ছাত্রী অনি বাংলাদেশের শাসনব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী। এজন্য অনিকে কোনটি অধ্যয়ন করতে হবে?
দশম শ্রেণির ছাত্রী অনি বাংলাদেশের শাসনব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী। এজন্য অনিকে কোনটি অধ্যয়ন করতে হবে?
ধর্মগ্রন্থ
সাহিত্য
সংবিধান
দর্শনশাস্ত্র
শিমুল ইংল্যান্ডে গিয়ে সে দেশের সঠিক অবস্থা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভ করেছে। এক্ষেত্রে তাকে সহায়তা করেছে-
শিমুল ইংল্যান্ডে গিয়ে সে দেশের সঠিক অবস্থা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভ করেছে। এক্ষেত্রে তাকে সহায়তা করেছে-
সংবিধান
সাংবাদিক
মন্ত্রিপরিষদ
আইনশৃঙ্খলা বাহিনী
সংবিধান কী?
সংবিধান কী?
রাষ্ট্রের লিখিত রূপ কী হবে তার নিয়ম
বিচার ও শাসন বিভাগের নিয়ম
রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল
জনগণের দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা
“সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে।” উক্তিটি কার?
“সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে।” উক্তিটি কার?
ই.এম.হোয়াইট
অ্যারিস্টটল
গার্নার
জন লক
যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয়েছে-
যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয়েছে-
আলাপ-আলোচনার মাধ্যমে
ক্রমবিবর্তনের মাধ্যমে
বিপ্লবের মাধ্যমে
অনুমোদনের মাধ্যমে


