- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রাচীন বাংলার জনপদ
প্রাচীন বাংলার জনপদ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
সমতট জনপদের বর্ণনা দাও।
সমতট জনপদের সঠিক অবস্থান নিয়ে মতভেদ আছে। সমতট বাংলার অতি প্রাচীন জনপদ বঙ্গের প্রতিবেশী হিসেবে ছিল। সমতট অঞ্চলটি ছিল আর্দ্র নিম্নভূমি। কেউ মনে করেন কুমিল্লা ও নোয়াখালী নিয়ে সমতট গড়ে উঠেছিল। কুমিল্লা শহর থেকে ১২ মাইল পশ্চিমে বড় কামতা নামক স্থানটি সাত শতকে সমতট জনপদের রাজধানী ছিল। কারও মতে, কুমিল্লার প্রাচীন নাম সমতট। সাত শতক থেকে বারো শতক পর্যন্ত বর্তমান ত্রিপুরা ছিল সমতটের অংশ। সম্ভবত গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে সমতট বলা হতো।
প্রাচীন বাংলার জনপদ - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
বঙ্গ জনপদটি কেন বঙ্গ নামে পরিচিত হয়?
পুণ্ড্র ও তাম্রলিপ্তের সংলগ্ন বলে
'বং' নামে এক জাতি বাস করত বলে
গঙ্গা ও ভাগীরথীর মাঝখানে বলে
গঙ্গা ও যমুনার মাঝখানে বলে
কোনো দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত হয়-
i. মানুষের জীবনাচরণ
ii. দেশের ইতিহাস
iii. দেশের যোগাযোগ ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
কোনো দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত হয়-
i. মানুষের জীবনাচরণ
ii. দেশের ইতিহাস
iii. দেশের যোগাযোগ ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
বাংলাদেশ নদীমাতৃক হওয়াতে-
i. সৈন্যরা নৌযুদ্ধে পারদর্শী হয়ে ওঠে
ii. উর্বর ভূমি গঠিত হয়েছে
iii. কৃষিভিত্তিক সমাজ গড়ে উঠেছে
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশ নদীমাতৃক হওয়াতে-
i. সৈন্যরা নৌযুদ্ধে পারদর্শী হয়ে ওঠে
ii. উর্বর ভূমি গঠিত হয়েছে
iii. কৃষিভিত্তিক সমাজ গড়ে উঠেছে
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
প্রাচীন বাংলার অধিকাংশ মানুষ গ্রামে বাস করত কেন?
আবহাওয়ার কারণে
জীবিকার কারণে
সংস্কৃতির কারণে
রাজনৈতিক কারণে
কীভাবে প্রাচীন বাংলার জনপদগুলোর নাম পাওয়া যায়?
প্রাচীন বাংলার ইতিহাস থেকে
গৌড়, বঙ্গ ও পুন্ড জনপদের মাধ্যমে
বিদেশি পর্যটকদের বিবরণ থেকে
বিভিন্ন আমলের উৎকীর্ণ শিলালিপি ও সাহিত্য গ্রন্থের মাধ্যমে


