- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- নাগরিক ও নাগরিকতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
অধিকার প্রধানত দুই প্রকার। যথা- ১। নৈতিক অধিকার ও ২। আইনগত অধিকার।
১. নৈতিক অধিকার: নৈতিক অধিকার মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে। যেমন- দুর্বলের সাহায্য লাভের অধিকার নৈতিক অধিকার। এটি রাষ্ট্র কর্তৃক প্রণয়ন করা হয় না যার ফলে এর কোনো আইনগত ভিত্তি নেই। তাছাড়া এ অধিকার ভঙ্গকারীকে কোনো শাস্তি দেওয়া হয় না। নৈতিক অধিকার বিভিন্ন সমাজে বিভিন্ন রকম হতে পারে।
২. আইনগত অধিকার যেসব অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত, সেগুলোকে আইনগত অধিকার বলে। আইনগত অধিকারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন- ক. সামাজিক খ. রাজনৈতিক ও গ. অর্থনৈতিক অধিকার।
ক. সামাজিক অধিকার: সমাজে সুখ-শান্তিতে বসবাস করার জন্য আমরা সামাজিক অধিকার ভোগ করি। যেমন- জীবন রক্ষার, স্বাধীনভাবে চলাফেরার ও মত প্রকাশের, পরিবার গঠনের, শিক্ষার, আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভের, সম্পত্তি লাভের ও ধর্মচর্চার অধিকার ইত্যাদি।
খ. রাজনৈতিক অধিকার নির্বাচনে ভোটাধিকার, নির্বাচিত হওয়া এবং সকল প্রকার অভাব-অভিযোগ আবেদনের মাধ্যমে প্রতিকার পাওয়াকে রাজনৈতিক অধিকার বলে। এসব অধিকার ভোগের বিনিময়ে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায়।
গ. অর্থনৈতিক অধিকার: জীবনধারণ করা এবং জীবনকে উন্নত ও এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রপ্রদত্ত অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। যেমন- যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অবকাশ লাভের অধিকার, শ্রমিকসংঘ গঠনের অধিকার।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত?
কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত?
সম্পত্তি ভোগের
ভোটাধিকারের
মজুরি লাভের
নির্বাচিত হওয়ার
অধিকার ভোগ করতে হলে প্রয়োজন-
i. সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ
ii. সরকারি কাজে সহযোগিতা করা
iii. অন্যকে পথ চলতে সাহায্য করা
নিচের কোনটি সঠিক?
অধিকার ভোগ করতে হলে প্রয়োজন-
i. সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ
ii. সরকারি কাজে সহযোগিতা করা
iii. অন্যকে পথ চলতে সাহায্য করা
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
জনাব হাফিজের উক্ত দায়িত্বটির সাথে নিচের কোনটি অধিক সম্পর্কযুক্ত?
জনাব হাফিজের উক্ত দায়িত্বটির সাথে নিচের কোনটি অধিক সম্পর্কযুক্ত?
রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি
রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা
নাগরিকের সামাজিক অধিকার রক্ষা
নাগরিকের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা


