- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ
বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন?
উত্তর: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিসীম। ভূমি, বনভূমি, মৎস্য, খনিজ পদার্থ, সৌরতাপ, প্রাকৃতিক জলাশয় ইত্যাদি এ দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে ব্যবহার করে দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা বিধান এবং উন্নত জীবনমান নিশ্চিত করা সম্ভব। পরিকল্পিতভাবে এসব সম্পদের ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে আমাদের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চত করা যাবে। এসব সম্পদ সংরক্ষণ করা না গেলে আমাদের সমাজ, অর্থনীতি ও জনজীবন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলবে। ফলে প্রাকৃতিক দুর্যোগসহ পরিবেশ ও প্রকৃতির মারাত্মক হুমকির মুখে পড়বে।
বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
'পশুর' বাংলাদেশের কোন অঞ্চলের নদী?
উত্তর-পূর্বাঞ্চলে
দক্ষিণ-পশ্চিমাঞ্চল
উত্তর-পশ্চিমাঞ্চল
দক্ষিণ-পূর্বাঞ্চল
সম্প্রতি সাজ্জাদ তার বন্ধুদের সাথে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বেড়াতে যায়। তার একজন বন্ধু বলল আমরা যে নদীটিতে অবস্থান করছি তার উৎপত্তি আমাদের দেশেরই একটি পাহাড় থেকে। উদ্দীপকে কোন নদীকে ইঙ্গিত করছে?
ব্রহ্মপুত্র
মাতামুহুরী
তিস্তা
সাঙ্গু
জমির উর্বরাশক্তি বৃদ্ধিতে নদী কীভাবে অবদান রাখে?
পলি দিয়ে
জীবাশ্ম দিয়ে
বন্যার মাধ্যমে
পানি দিয়ে
‘ক’ চিহ্নিত নদীটির উৎপত্তি হয়েছে কোথায় থেকে?
আরাকান পাহাড়
সিকিম পর্বত
আসামের বরাক নদী
তিব্বতের মানস সরোবর
কোন দুটি স্থানের মধ্যে নৌ-যোগাযোগের জন্য ‘ক’ চিহ্নিত নদীটি ব্যবহৃত হয়?
খুলনা-সাতক্ষীরা
ফরিদপুর-গোপালগঞ্জ
সিরাজগঞ্জ-নগরবাড়ি
ঢাকা-পটুয়াখালী
'সুরমা' ও 'কুশি্যারা' নদীর মিলিত ধারা আজমিরিগঞ্জের কাছে এসে 'কী নামে প্রবাহিত হয়েছে?
বুড়িগঙ্গা
কালনী
মেঘনা
ব্রহ্মপুত্র


