Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ
বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
নদ-নদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক

প্রাচীন যুগ থেকে মানুষ নদ-নদীর তীরবর্তী সমতল ভূমিতে বসবাস শুরু করে। কেননা, নদ-নদী থেকে মানুষের প্রাত্যহিক ব্যবহার্য পানি পাওয়া নিশ্চিত থাকে। এছাড়া কৃষিকাজের জন্যে পানির জোগানও নদী থেকে দেওয়া সম্ভব। জীবনধারণের জন্য কৃষির পাশাপাশি মাছ শিকার ঘনিষ্ঠভাবে জড়িত। নদ-নদীই মানুষের খাদ্য ও রোজগারের প্রধান উৎস হিসেবে ভূমিকা পালন করে। পৃথিবীর সকল সভ্যতা ও জনবসতি গড়ে ওঠার পিছনে নদ-নদীর ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তীকালে জীবন-জীবিকার উন্নতিতেও নদ-নদীকে মানুষ ব্যবহার করেছে। পানির কারণেই মানুষ নদীর কাছাকাছি বসতি স্থাপন ও জীবিকা নির্বাহের উৎসের সন্ধান করেছে। ফলে মানুষের সঙ্গে নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। বর্তমানকালে এ সম্পর্ক আরও বহুমাত্রিক এবং নিবিড় হয়েছে।

নদ-নদীকে কেন্দ্র করে মানুষ খাদ্যোৎপাদন, মাছ শিকার, পণ্য পরিবহন, ব্যবসায়-বাণিজ্য ইত্যাদি গড়ে তোলার মাধ্যমে স্থায়ী বসতি হিসেবে গ্রাম এবং শহর গড়ে উঠেছে। নদীসমূহ পানিসম্পদে পরিণত হয়েছে। বাংলাদেশে জনসংখ্যার বিস্তার সর্বাধিক ঘটেছে নদীগুলোর তীরে। ফলে অধিকাংশ শহর, গঞ্জ (বাণিজ্য) গড়ে উঠেছে বিভিন্ন নদীর তীরে। এভাবে বুড়িগঙ্গার তীরে ঢাকা, কর্ণফুলীর তীরে চট্টগ্রাম, শীতলক্ষ্যার তীরে নারায়ণগঞ্জ, সুরমার তীরে সিলেট, গোমতীর তীরে কুমিল্লা ইত্যাদি লক্ষ করা যায়।

শিল্প, কলকারখানা প্রতিষ্ঠানেও নদ-নদীর ব্যবহার সবচেয়ে বেশি। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য আধুনিক সেচ প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রেও নদ-নদীকে বিশেষভাবে বিবেচনা করা হয়ে থাকে। গঙ্গা-কপোতাক্ষ পরিকল্পনা থেকে দেশের কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে কৃষিজ জমিতে পানি সেচের ব্যবস্থা করা হচ্ছে। এতে ঐ অঞ্চলের মানুষ কৃষি উৎপাদনে লাভবান হচ্ছে। কর্ণফুলী বহুমুখী পরিকল্পনা থেকে ৬৪৪ কি.মি. নৌ চলাচল করছে। ১০ লক্ষ একর জমিতে কৃষিজ ফলন হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে বাঁধ নির্মাণের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এ বাঁধের ফলে ভয়াবহ বন্যা থেকে চট্টগ্রাম অঞ্চলকে মুক্ত রাখা অনেকাংশে সম্ভব হয়েছে। তিস্তা বাঁধ থেকে রংপুর, বগুড়া ও দিনাজপুর অঞ্চলের মানুষ এখন সুবিধা ভোগ করছে। মেঘনা নদী থেকে পানি নিয়ে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় চাষাবাদ উন্নত করা সম্ভব হচ্ছে। সারা দেশেই নদীর পানিকে ব্যবহার করে বিভিন্ন কৃষি পরিকল্পনা এখন বিস্তৃত হচ্ছে। এর ফলে দেশের কৃষি অর্থনীতি দিন দিন উন্নত হচ্ছে। মানুষের কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নদীপথে লঞ্চ ও স্টিমার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। পরিবহনের জন্যও নদী পথকে বেছে নেওয়া হচ্ছে। ভারতকে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রেও বিভিন্ন নদী পথকে ব্যবহার করা হচ্ছে। এর ফলে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা উপার্জনের সম্ভাবনা থাকলেও নানা নতজানু পররাষ্ট্রনীতির কারণে তার সুফল পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক জীবন ব্যবস্থা উন্নত করা, সুস্বাস্থ্য রক্ষা করা, নির্মণ বায়ু ও শহরগুলোর পানির ব্যবস্থা করাসহ জনজীবনকে গতিশীল রাখার ক্ষেত্রে নদ-নদীর ভূমিকা দিন দিন বেড়েই চলেছে। উত্তরাঞ্চলে যেখানে নদী শুকিয়ে যাচ্ছে সেখানে ফসলের ক্ষতি হচ্ছে, জনজীবন হুমকির মুখে পড়তে যাচ্ছে। সে কারণে নদীর নাব্যতা রক্ষার জন্যে জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন। বাংলাদেশের নগর ও গ্রামের জনজীবন, অর্থনৈতিক ব্যবস্থা টিকিয়ে রাখতে হলে দেশের সকল নদ-নদীকে বাঁচিয়ে রাখতে হবে। সে কারণেই দেশে এখন পরিবেশবাদীরা 'নদী বাঁচাও' জনসচেতনতামূলক কর্মসূচি পালন করছেন।

বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ - অন্যান্য প্রশ্ন
বাংলাদেশের নদ-নদী ও পানিসম্পদ
নদ-নদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক
বাংলাদেশে অঞ্চলভেদে পানির অভাবের কারণ, প্রভাব ও সমাধানের পদক্ষেপ
যাতায়াত, জলবিদ্যুৎ ও বাণিজ্যের ক্ষেত্রে নদীপথের ভূমিকা
বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ
পানিসম্পদ ব্যবস্থাপনার ধারণা
বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তায় পানিসম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব ও জনসম্পৃক্ততা
বাংলাদেশের বনভূমির শ্রেণিবিভাগ
বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব
সৌরসম্পদ কাকে বলে?
জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা কী?
নদী সংরক্ষণ ধারণা তুমি কীভাবে ব্যাখ্যা করবে?
বাংলাদেশের কয়েকটি প্রধান নদীর নাম লেখ।
পদ্মা নদী কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছে?
পদ্মা নদীর গতিপথ সংক্ষেপে লেখ।
পদ্মার কয়েকটি শাখা নদীর নাম লেখ।
ব্রহ্মপুত্র নদ সম্পর্কে কী জান? লেখ।
কীভাবে যমুনা নদীর সৃষ্টি হয়েছে?
মেঘনা নদীর নামকরণ সম্পর্কে কী জান?
কর্ণফুলী নদীর গুরুত্ব সংক্ষেপে লেখ।
উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখ।
তিস্তা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরাঞ্চলে তিস্তা নদীর ভূমিকা সংক্ষেপে লেখ।
পশুর নদী কীভাবে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?
পশুর নদীর গুরুত্ব লেখ।
সাঙ্গু নদী সম্পর্কে কী জান সংক্ষেপে লেখ।
মাতামুহুরী নদী সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও।
বাংলাদেশে অর্থনীতিতে নদী গুরুত্বপূর্ণ কেন?
সভ্যতা ও জনবসতি গড়ে ওঠার পিছনে নদীর ভূমিকা কেমন?
বাংলাদেশের শহরগুলো অধিকাংশই নদীতীরে গড়ে ওঠে কেন?
পরিবেশবাদীরা নদী বাঁচাও কর্মসূচি পালন করছে কেন?
বাংলাদেশের নদীগুলোতে পানির প্রবাহ কমে গেছে কেন?
বাংলাদেশের নদীগুলো নাব্যতা হারাচ্ছে কেন?
ফারাক্কা বাঁধের প্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখ।
নদীতীরের মানুষ অন্যত্র চলে যাচ্ছে কেন?
নদী প্রবাহ মানুষ ও গাছের অস্তিত্ব বিপন্ন করে কীভাবে?
বাংলাদেশে পানি সংকটের কারণগুলো লেখ।
নদী বাঁচাতে কী কী উদ্যোগ নিতে হবে?
'নদী বাঁচাও' কর্মসূচি পালন করা হয় কেন?
যাতায়াতের ক্ষেত্রে নদীপথের ভূমিকা কীরূপ?
জলবিদ্যুৎ বলতে কী বোঝায়?
জলবিদ্যুৎ কীভাবে উৎপাদিত হয়? ব্যাখ্যা কর।
বাংলাদেশে জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ কেন?
নদীপথে বাংলাদেশের বাণিজ্যিক অবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখ।
প্রাকৃতিক সম্পদ কী? সংক্ষেপে লেখ।
কৃষিপণ্য উৎপাদনে মাটির ভূমিকা লেখ।
বাংলাদেশের মৎস্য সম্পদ সম্পর্কে লেখ।
বাংলাদেশের খনিজ সম্পদ সম্পর্কে লেখ।
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তাপমাত্রা নিম্ন পর্যায়ে আসে না কেন?
পানি ব্যবস্থাপনা কী? সংক্ষেপে লেখ।
পানি ব্যবস্থাপনার ২টি উদ্যোগ লেখ।
পানি সম্পদ ব্যবস্থাপনার প্রয়োজন কেন?
পানি ব্যবস্থাপনায় রিজার্ভার খননের গুরুত্ব লেখ।
মাছ ও কৃষি উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি করে এমন একটি কারণ লেখ।
আমাদের 'জাতীয় পানি নীতি' প্রয়োজন কেন?
বনভূমি কী?
বাংলাদেশে বনভূমি কমে যাচ্ছে কেন?
জলবায়ু ও মাটির ভিন্নতা অনুসারে বাংলাদেসোর বন এলাকাকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী?
ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি কী?
ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমিকে চিরসবুজ বনভূমি বলা হয় কেন?
ক্রান্তীয় পাতাঝরা বনভূমি সম্পর্কে লেখ।
গরান বনভূমি বলতে কী বোঝায়?
স্রোতজ বনভূমি বলতে কী বোঝ?
বাংলাদেশ কীভাবে ফসল উৎপাদন বাড়াতে পারে?
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন?
পরিবেশ রক্ষায় বনভূমির গুরুত্ব বর্ণনা কর।
তিস্তা নদীর দৈর্ঘ্য কত?
নাফ নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার?
ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথা থেকে?
কর্ণফুলি নদীর দৈর্ঘ্য কত?
'ধলেশ্বরী' কোন নদীর শাখানদী?
বাংলাদেশের পদ্মা নদী ভারতে' কী নামে পরিচিত?
তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়?
বাংলাদেশ ও মিয়ানমার এর সীমান্তে কোন নদী অবস্থিত?
বাংলাদেশের প্রধান নদী কী কী?
তিস্তা ব্যারেজ প্রকল্পটি কত সালে নির্মিত হয়।
বাংলাদেশে নদনদীর সংখ্যা কত?
বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎপত্তিস্থল কোথায়?
বাংলাদেশের নদনদীগুলো শেষ পর্যন্ত কোথায় মিলিত হয়েছে?
পদ্মানদীর উৎপল্লিস্থল কোথায়?
কোন দিক দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে?
সুরমা ও কুশিয়ারার উৎপত্তি কোথায়?
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীর নাম কী?
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়?
বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত?
সাঙ্গু নদী কোথায় পতিত হয়েছে?
নাফ নদী কোথায় অবস্থিত?
প্রাচীন যুগে মানুষ কোথায় বসবাস শুরু করে?
বাংলাদেশের নদীসমূহে পানি কোথা হতে আসে?
বাংলাদেশের কত কিলোমিটারে সবসময় নৌ চলাচল করে?
নদী রক্ষার্থে পরিবেশবাদীরা কোন কর্মসূচি পালন করছে?
বর্তমান বাংলাদেশে কী পরিমাণ জমিতে কৃষিজ ফলন হচ্ছে?
তিস্তা বাঁধ থেকে কোন অঞ্চলের মানুষ সুবিধা ভোগ করছে?
বাংলাদেশের নদীসমূহে কোথা থেকে প্রচুর পরিমাণ পানি আসে?
বাংলাদেশের নদীগুলোতে চর পড়ে যাওয়ার কারণ কী?
বাংলাদেশের নদী পথের দৈর্ঘ্য কত?
জলবিদ্যুৎ কাকে বলে?
কোন নদীর গতিপথে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে?
প্রাকৃতিক সম্পদ কী?
বাংলাদেশের কোয়ায় চা উৎপাদন হচ্ছে?
দক্ষিণ এশিয়ার কোন দেশগুলো বৈশিষ্ট্যের দিক দিয়ে কৃষিপ্রধান?
বাংলাদেশে কিসের উৎপাদন ব্যাপক হয়?
ভারত ও মিয়ানমারে কিসের উৎপাদন ভালো হয়?
কোথায় মাছের ভান্ডার রয়েছে?
প্রতিবেশী কোন কোন রাষ্ট্রে প্রচুর মাছ পাওয়া যায়?
বঙ্গোপসাগরের তলদেশে কী আবিষ্কৃত হয়েছে?
খনিজ সম্পদে দক্ষিণ এশিয়ার কোন দেশ বেশি সমৃদ্ধ?
দক্ষিণ এশিয়ার কোন দেশ খনিজ সম্পদে পিছিয়ে আছে?
পানি সম্পদ ব্যবস্থাপনা কী?
জীবজগতের অস্তিত্বের জন্য কার ভূমিকা গুরুত্বপূর্ণ?
জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ কী ধরনের দেশ?
স্রোতজ বা গরান বনভূমি কাকে বলে?
বনভূমি কাকে বলে?
সিলেট অঞ্চলের বনভূমি কোন ধরনের?
বাংলাদেশের বনভূমির পরিমাণ কত শতাংশ?
গরান বনভূমির আয়তন কত?
বাংলাদেশের বন এলাকাকে মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায়?
ব্রহ্মপুত্র নদ হতে একটি স্রোতধারা সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা কর।
বাংলাদেশে পদ্মা নদীর গতিপ্রথ বর্ণনা কর।
বাংলাদেশের যেকোনো একটি নদীর গতিপথ ব্যাখ্যা কর।
মেঘনা নদীর বর্ণনা দাও।
নদ-নদীর উপর জনবসতির নির্ভরশীলতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
'বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ'- ব্যাখ্যা কর।
নদনদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা কর।
নদী একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ কেন?
পরিবেশবাদীরা নদী বাঁচাও জনসচেতনতামূলক কর্মসূচি কেন পালন করছে। ব্যাখ্যা কর।
"অর্থনৈতিক কর্মকাণ্ডে নদীর গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা কর।
'নদীর নাব্যতা ফিরিয়ে এনে পানির সংকট দূর করা যায়'- কথাটি বুঝিয়ে লেখ।
নদী প্রবাহ হারালে কী ধরনের অবস্থার মুখোমুখি হতে হয়? ব্যাখ্যা কর।
বাংলাদেশের অর্থনৈতিক কর্মকান্ডের ওপর নদীসমূহের দুটি প্রভাব- ব্যাখ্যা কর।
পানির পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা কর।
বাংলাদেশে জলবিদ্যুৎ কম উৎপন্ন হওয়ার কারণ ব্যাখ্যা কর।
জলবিদ্যুতের ক্ষেত্রে নদীর ভূমিকা ব্যাখ্যা কর।
বাণিজ্যের ক্ষেত্রে নদীর ভূমিকা ব্যাখ্যা কর।
দক্ষিণ এশিয়ার খনিজ সম্পদের বর্ণনা দাও।
দক্ষিণ এশিয়ার কৃষিজ সম্পদের বর্ণনা দাও।
দক্ষিণ এশিয়ার বনজ সম্পদের বর্ণনা দাও।
দক্ষিণ এশিয়ার মৎস্য সম্পদের বিবরণ দাও।
পানিকে সম্পদ হিসেবে বিবেচনা করা হয় কেন? ব্যাখ্যা কর।
পানি সম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
স্রোতজ বনভূমি বলতে কী বোঝায়?
ক্রান্তীয় পাতাঝরা অরণ্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
চিরহরিৎ বনভূমির ব্যাখ্যা দাও।
'জলবায়ুগত অবস্থার সঙ্গে বনজ সম্পদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ'-বুঝিয়ে লেখ।
গরান বন অন্যান্য বনাঞ্চলের চেয়ে কীভাবে আলাদা?
"বাংলাদেশের বনভূমি ক্রমশ হ্রাস পাচ্ছে"- ব্যাখ্যা কর।
'অধিক জনসংখ্যা আমাদের বনের জন্য হুমকিস্বরূপ'- ব্যাখ্যা কর।
বাংলাদেশের মানুষের আর্থসামাজিক অবস্থা অধিক মাত্রায় প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল কেন?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়?

মেঘালয়
সিকিম
নাগা মনিপুর
পশ্চিমবঙ্গ

'রাঙখিয়াং' কী?

বৃক্ষ
ঝরনা
উপনদী
পাহাড়িদের অনুষ্ঠান

এ চিহ্নিত নদীটির নাম কী?

পুনর্ভবা
ধলেশ্বরী
পদ্মা
তিস্তা

নাফ নদীর দৈর্ঘ্য কত?

৫৬ কি. মি.
১২০ কি. মি.
২০৮ কি. মি.
৩২০ কি. মি.

'পশুর' বাংলাদেশের কোন অঞ্চলের নদী?

উত্তর-পূর্বাঞ্চলে
দক্ষিণ-পশ্চিমাঞ্চল
উত্তর-পশ্চিমাঞ্চল
দক্ষিণ-পূর্বাঞ্চল

জমির উর্বরাশক্তি বৃদ্ধিতে নদী কীভাবে অবদান রাখে?

পলি দিয়ে
জীবাশ্ম দিয়ে
বন্যার মাধ্যমে
পানি দিয়ে

‘ক’ চিহ্নিত নদীটির উৎপত্তি হয়েছে কোথায় থেকে?

আরাকান পাহাড়
সিকিম পর্বত
আসামের বরাক নদী
তিব্বতের মানস সরোবর

কোন দুটি স্থানের মধ্যে নৌ-যোগাযোগের জন্য ‘ক’ চিহ্নিত নদীটি ব্যবহৃত হয়?

খুলনা-সাতক্ষীরা
ফরিদপুর-গোপালগঞ্জ
সিরাজগঞ্জ-নগরবাড়ি
ঢাকা-পটুয়াখালী

মেঘনার শাখানদী কোনটি?

তিতাস
আত্রাই
ধরলা
কাসালং

গোমতী কোন নদীর উপনদী?

যমুনা
মেঘনা
পদ্মা
পশুর