- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- জীবন পাঠ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এতে সাধারণত নিচে উল্লিখিত বিষয়গুলো আলোচনা করা হয়:
(a) অঙ্গসংস্থান (Morphology): জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এ শাখার আলোচ্য বিষয়। দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহিঃ অঙ্গসংস্থান (External Morphology) এবং দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে অন্তঃ অঙ্গসংস্থান (Internal Morphology) বলা হয়।
(b) শ্রেণিবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি (Taxonomy): জীবের শ্রেণিবিন্যাস এবং তার রীতিনীতিগুলো এ শাখার আলোচ্য বিষয়।
(c) শারীরবিদ্যা (Physiology): জীবদেহের নানা অঙ্গপ্রত্যঙ্গের জৈবরাসায়নিক কার্যাদি, যেমন: শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ ইত্যাদি বিষয় এ শাখায় আলোচনা করা হয়। এছাড়া জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণ এ শাখায় পাওয়া যায়।
(d) হিস্টোলজি (Histology): জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলি এ শাখায় আলোচনা করা হয়।
(e) ভূণবিদ্যা (Embryology): জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা এ শাখার প্রধান বিষয়।
(f) কোষবিদ্যা (Cytology): জীবদেহের কোষের গঠন, কার্যাবলি ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা এ শাখার বিষয়।
(g) বংশগতিবিদ্যা বা জেনেটিক্স (Genetics): জিন ও জীবের বংশগতিধারা সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয়।
(h) বিবর্তনবিদ্যা (Evolution): পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহের আলোচনা এ শাখার বিষয়।
(i) বাস্তুবিদ্যা (Ecology): এ শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।
(j) এন্ডোক্রাইনোলজি (Endocrinology): জীবদেহে হরমোনের (hormone) কার্যকারিতাবিষয়ক আলোচনা এ শাখার বিষয়।
(k) জীবভূগোল (Biogeography): এ শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি
এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয়। এটি জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণিবিভাগ সম্পর্কিত বিদ্যা।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো-
i. জীবের উপদল সম্পর্কে জানা
ii. জীবের এককের নামকরণ করতে পারা
iii. বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা
নিচের কোনটি সঠিক?
শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো-
i. জীবের উপদল সম্পর্কে জানা
ii. জীবের এককের নামকরণ করতে পারা
iii. বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
চিকিৎসা ও কৃষিসংক্রান্ত ব্যাপারে কোন বিজ্ঞানের ভূমিকা রয়েছে?
চিকিৎসা ও কৃষিসংক্রান্ত ব্যাপারে কোন বিজ্ঞানের ভূমিকা রয়েছে?
জীববিজ্ঞান
শারীরিরবিদ্যা
মনোবিজ্ঞান
পরজীবীবিদ্যা
যুগ যুগ ধরে জীববিজ্ঞানকে যে দুটি শাখায় ভাগ করা হয়?
যুগ যুগ ধরে জীববিজ্ঞানকে যে দুটি শাখায় ভাগ করা হয়?
উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান
ভৌত ও ফলিত
মৌলিক ও ভৌত
জড়বিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান
উদ্দীপকে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য হচ্ছে-
i. এরা চলনে সক্ষম
ii. এরা খাদ্য তৈরিতে অক্ষম
iii. তাদের নিউক্লিয়াস সুগঠিত
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য হচ্ছে-
i. এরা চলনে সক্ষম
ii. এরা খাদ্য তৈরিতে অক্ষম
iii. তাদের নিউক্লিয়াস সুগঠিত
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলি নিয়ে আলোচনা করা হয়?
জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলি নিয়ে আলোচনা করা হয়?
শারীরবিদ্যা
সাইটোলজি
হিস্টোলজি
মরফলোজি
জীবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয়?
জীবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয়?
Histology
Physiology
Cytology
Morphology
জীব ও প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?
জীব ও প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?
জীবভূগোল
বাস্তুবিদ্যা
পরিবেশবিদ্যা
জীবপ্রযুক্তি বিদ্যা
বিজ্ঞানের যে শাখার প্রধানত তাত্ত্বিক বিষয় আলোচনা করা হয় তাকে বলা হয়-
বিজ্ঞানের যে শাখার প্রধানত তাত্ত্বিক বিষয় আলোচনা করা হয় তাকে বলা হয়-
ভৌত শাখা
ফলিত শাখা
জড় শাখা
পদার্থবিজ্ঞান
জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?
জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?
এন্টোমোলজি
ইকোলজি
এন্ডোক্রাইনোলজি
মাইক্রোবায়োলজি


