- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- জীবন পাঠ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে যাদের জীবন আছে তারা জীব, আর যেসব জিনিসের জীবন নেই সেগুলো জড়। মোটা দাগে বোঝার জন্য বিশ্বের সব পদার্থকে এরকম দুটি ভাগে ভাগ করা যেতে পারে। কিন্তু বিজ্ঞানের সূক্ষ্ম বিচারে কোথায় জড়-অচেতনের শেষ আর কোথায় জীবনের শুরু, তা অনেক সময়ই বলা মুশকিল। আসলে, জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞান এবং রসায়নের সেই একই নিয়ম, যা কি না জড়জগৎকেও নিয়ন্ত্রণ করে। তাই জীবজগৎকে বুঝতে হলে ভৌতবিজ্ঞান, তথা পদার্থবিজ্ঞান ও রসায়নের জ্ঞান জরুরি। কিন্তু এটা ভাবলে ভুল হবে যে ভৌতবিজ্ঞান জানলে আলাদা করে জীববিজ্ঞান পাঠ নিষ্প্রয়োজন। বরং জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড়ের এমন এক জটিল সমাবেশ হিসেবে, যেখানে ঐ জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব ঘটেছে। ঠিক যেমন হাইড্রোজেন আর অক্সিজেনের নির্দিষ্ট আনুপাতিক সংযোগে পানি তৈরি হয়, যার বৈশিষ্ট্য হাইড্রোজেন বা অক্সিজেন কোনোটার মতোই হয় না। তাই জড়ের সুনির্দিষ্ট সন্নিবেশে জীব গঠিত হলেও তার মধ্যে এমন সব নতুন ধরনের বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে, যা তার জড় গাঠনিক উপাদানগুলোর মধ্যে ছিল না।
জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান। জীববিজ্ঞানকে ইংরেজিতে Biology বলে। এটি গঠিত হয়েছে গ্রিক bios (জীবন) এবং logos (জ্ঞান) শব্দ দুটির সংযোগের মাধ্যমে। যেহেতু চিকিৎসা ও কৃষিসংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেহেতু সভ্যতার একেবারে আদিকাল থেকে গ্রিস, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ ও চীনসহ বিভিন্ন অঞ্চলের সভ্যতায় জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা হয়েছে। যদিও সেসব চর্চাকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির বিচারে ঠিক বিজ্ঞান বলা যায় না, তবু জ্ঞানের এই শাখার বিকাশের জন্য তা অপরিহার্য ছিল।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো-
i. জীবের উপদল সম্পর্কে জানা
ii. জীবের এককের নামকরণ করতে পারা
iii. বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা
নিচের কোনটি সঠিক?
শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো-
i. জীবের উপদল সম্পর্কে জানা
ii. জীবের এককের নামকরণ করতে পারা
iii. বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
চিকিৎসা ও কৃষিসংক্রান্ত ব্যাপারে কোন বিজ্ঞানের ভূমিকা রয়েছে?
চিকিৎসা ও কৃষিসংক্রান্ত ব্যাপারে কোন বিজ্ঞানের ভূমিকা রয়েছে?
জীববিজ্ঞান
শারীরিরবিদ্যা
মনোবিজ্ঞান
পরজীবীবিদ্যা
যুগ যুগ ধরে জীববিজ্ঞানকে যে দুটি শাখায় ভাগ করা হয়?
যুগ যুগ ধরে জীববিজ্ঞানকে যে দুটি শাখায় ভাগ করা হয়?
উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান
ভৌত ও ফলিত
মৌলিক ও ভৌত
জড়বিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান
উদ্দীপকে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য হচ্ছে-
i. এরা চলনে সক্ষম
ii. এরা খাদ্য তৈরিতে অক্ষম
iii. তাদের নিউক্লিয়াস সুগঠিত
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য হচ্ছে-
i. এরা চলনে সক্ষম
ii. এরা খাদ্য তৈরিতে অক্ষম
iii. তাদের নিউক্লিয়াস সুগঠিত
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলি নিয়ে আলোচনা করা হয়?
জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলি নিয়ে আলোচনা করা হয়?
শারীরবিদ্যা
সাইটোলজি
হিস্টোলজি
মরফলোজি
জীবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয়?
জীবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয়?
Histology
Physiology
Cytology
Morphology
জীব ও প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?
জীব ও প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?
জীবভূগোল
বাস্তুবিদ্যা
পরিবেশবিদ্যা
জীবপ্রযুক্তি বিদ্যা
বিজ্ঞানের যে শাখার প্রধানত তাত্ত্বিক বিষয় আলোচনা করা হয় তাকে বলা হয়-
বিজ্ঞানের যে শাখার প্রধানত তাত্ত্বিক বিষয় আলোচনা করা হয় তাকে বলা হয়-
ভৌত শাখা
ফলিত শাখা
জড় শাখা
পদার্থবিজ্ঞান
জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?
জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?
এন্টোমোলজি
ইকোলজি
এন্ডোক্রাইনোলজি
মাইক্রোবায়োলজি


