Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • উন্নততর জীবনধারা
উন্নততর জীবনধারা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়া

অনেক সময় দুধ, ফল, মাছ এমনকি মাংসকে পচন থেকে রক্ষা করার জন্য যথেচ্ছ ফরমালিন নামক বিষাক্ত একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে যদিও খাদ্য সংরক্ষণে এর আদৌ কোনো ভূমিকা আছে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য এর ব্যবহার নিষিদ্ধ। কিন্তু আমাদের দেশে কিছু অসাধু ও বিবেকবর্জিত ব্যবসায়ী তারপরও ফরমালিনকে খাদ্য সংরক্ষণে ব্যবহার করছে। এর দীর্ঘমেয়াদি ব্যবহারে বদহজম, পাতলা পায়খানা, পেটের নানা পীড়া, শ্বাসকষ্ট, হাঁপানি, লিভার ও কিডনি নষ্ট হওয়াসহ ক্যান্সারের মতো মরণব্যাধি হতে পারে। ফরমালিন দীর্ঘমেয়াদি ব্যবহারে মেয়েদের গর্ভজাত সন্তান বিকলাঙ্গ পর্যন্ত হতে পারে।

বিভিন্ন ফল যেমন- আম, টমেটো, কলা ও পেঁপে যেন দ্রুত পাকে, তার জন্য Ripen এবং Ethylene নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। এগুলো ফল পাকানোর জন্য ব্যবহার করলে সে ফলকে ৭-৮ দিন পর বাজারজাত করা উচিত। কিন্তু তা না করে অনেক সময় ২-৩ দিনের মধ্যে বাজারজাত করা হয়। এতে রাসায়নিক পদার্থগুলোর কার্যকারিতা থেকে যায় এবং এ ধরনের ফল খাওয়ার ফলে মানবশরীরে জটিল রোগ সৃষ্টি হতে পারে।

ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড নামক এক ধরনের রাসায়নিক পদার্থকে ব্যবহার করা হয়। এটি এমন ধরনের যৌগ, যা বাতাসের বা জলীয় বাষ্পের সংস্পর্শে এসেই উৎপন্ন করে অ্যাসিটিলিন গ্যাস, যা পরবর্তীকালে অ্যাসিটিলিন ইথানল নামক বিষাক্ত রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয়। এটি স্বাস্থ্যের ভয়নক ক্ষতি করে।

আম যেন দ্রুত না পাকে এবং গাছে দীর্ঘদিন থাকে, সেজন্য আমাদের দেশে কিছু আম ব্যবসায়ী কালটার (Culter) নামের হরমোন জাতীয় রাসায়নিক পদার্থ গাছে স্প্রে করে। এতে ফল দ্রুত পরিপক্ব হয় এবং না পেকে দীর্ঘদিন গাছে থাকে। এটিও স্বাস্থ্যের জন্য ভালো নয়।

এসব বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার প্রতিরোধ করার জন্য ভোক্তা অধিকার রক্ষায় ভোক্তা আইন আরও কঠিনভাবে প্রয়োগ করার জন্য ইলেক্ট্রনিক মিডিয়া ও সংবাদপত্রের মাধ্যমে ব্যাপক প্রচার করে সমাজে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এ ধরনের ফল না কেনার জন্য জনগণকে সচেতন হতে হবে। যারা এ ধরনের রাসায়নিক পদার্থ প্রয়োগ করে খাদ্য সংরক্ষণ করে এবং ফল পাকায়, তাদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সরকারকে উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত এবং জনগণের সচেতনতা সবচেয়ে বেশি কার্যকর প্রভাব ফেলতে পারে।

উন্নততর জীবনধারা - অন্যান্য প্রশ্ন
খাদ্য ও পুষ্টি
খাদ্যের উপাদান
শর্করা বা কার্বোহাইড্রেট
আমিষ বা প্রোটিন
স্নেহ পদার্থ বা লিপিড
খাদ্যপ্রাণ বা ভিটামিন
খনিজ পদার্থ এবং পানি
রাফেজ বা আঁশ
বডি মাস ইনডেক্স (BMI) বা দেহের ভরসূচি
দৈনিক খাবার কেমন হবে
সুষম খাদ্য
উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই
খাদ্য সংরক্ষণ
খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি
খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার ও এর শারীরিক প্রতিক্রিয়া
তামাক ও অন্যান্য মাদকদ্রব্য
ধূমপানের ক্ষতিকর দিক
ধূমপান ও তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণে প্রচেষ্টাসমূহ
মাদকাসক্তি
মাদকাসক্তির লক্ষণ
ড্রাগ আসক্তি নিয়ন্ত্রণ
এইডস (AIDS)
AIDS রোগের কারণ
স্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা এবং বিশ্রাম

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

বুক ধড়ফর করলে কোন রোগটির লক্ষণ প্রকাশ পায়?

রক্তশূন্যতা

পেলেগ্রা

অ্যানিমিয়া

রাতকানা

নিচের কোনটিতে ক্যালসিয়াম থাকে?

ডুমুর

শুঁটকি মাছ

নটেশাক

শিম

সয়াবিন তেলে কোনটি থাকে?

লৌহ

ভিটামিন-B12

ক্যালসিয়াম

থায়ামিন

১ বছর বয়সের একটি শিশুর প্রাত্যহিক ক্যালরির চাহিদা কত?

৮২০ কিলোক্যালরি

১৩৬০ কিলোক্যালরি

২৪৮০ কিলোক্যালরি

২৬২০ কিলোক্যালরি

সুষম খাদ্য তালিকায় কোনটির অবস্থান সবচেয়ে উপরে?

প্রোটিন

কার্বোহাইড্রেট

লিপিড

মিনারেলস

কোন খাদ্যগুলো থেকে ব্যালান্স ডায়েট পাওয়া যাবে?

রুটি, ডিম, সবজি

ডাল, মাংস, দুধ

ভাত, রুটি, আলু

দুধ, ডিম, ঘি

মটর কোন শ্রেণির সমতুল্য খাবার?

মাংস

শস্য দানা

দুধ

ফল ও সবজি

ভাত কোন শ্রেণির সমতুল্য খাবার?

মাংস

ফল ও সবজি

দুধ

শস্য দানা

টক জাতীয় খাবার নষ্টের জন্য দায়ী কোনগুলো?

ইস্ট জাতীয় ছত্রাক

মিউকর, এসপারজিলাস

ব্যাকটেরিয়া

ভাইরাস

কোনটি টমেটোর সসকে দ্রুত নষ্ট করে ফেলে?

ইস্ট

পেনিসিলিন

ব্যাকটেরিয়া

ভাইরাস

অধিক পরিমাণে চিনি কোনটির জন্যে ক্ষতিকর?

দাঁত ও ত্বক

চুল ও নখ

যকৃত ও প্লিহা

জিহ্বা ও ঠোঁট

ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে?

শ্বেতসার ও আমিষ

আমিষ ও স্নেহ পদার্থ

স্নেহ পদার্থ

ভিটামিন ও খনিজ পদার্থ

জাঙ্ক ফুড খেলে কী হয়?

দাঁত ও ত্বকের ক্ষতি হয়

শরীর গঠিত হয়

শরীর ছলকায় হয়ে পড়ে

ক ও গ উভয়ই

জীবাণুর বৃদ্ধি ত্বরান্বিত করে কোনগুলো?

পানি ও উষ্ণতা

তাপমাত্রা ও অক্সিজেন

বজ্রপাত ও কার্বন ডাইঅক্সাইড

শুষ্কতা ও তাপমাত্রা

কোনটির ব্যবহার খাদ্য দ্রব্য সংরক্ষণে নিষিদ্ধ?

ভিনেগার

ব্রাইন

ফরমালিন

বেনজায়িক এসিড